আবাসনে ঢুকে হুমকি-মারধর, চাঞ্চল্যকর অভিযোগ মহিলা পুলিশ অফিসারের বিরুদ্ধে

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার আবাসনে ঢুকে তাণ্ডব চালানোর অভিযোগ উঠল এক উচ্চপদস্থ মহিলা পুলিশ আধিকারিকের বিরুদ্ধে। আবাসনের দায়িত্বে থাকা দুই কেয়ারটেকারকে মারধর, হুমকি দেওয়ার অভিযোগ ওঠে ওই অফিসার ও তাঁর এক সঙ্গীর বিরুদ্ধে। তবে শুধু আবাসনে নয়, নরেন্দ্রপুর থানাতেও তাঁদের নিগ্রহ করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় দু’টি মামলা রুজু হয়েছে নরেন্দ্রপুর থানায়। সূত্রের খবর, পাল্টা অভিযোগ দায়ের করেছেন ওই পুলিশ অফিসারও। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বারুইপুর পুলিশ জেলার নরেন্দ্রপুর থানা।

জানা গিয়েছে, অভিযুক্ত মহিলা পুলিশ আধিকারিকের নাম শান্তি দাস। অভিযোগ, দীর্ঘদিন ধরেই আবাসনের একটি ফ্ল্যাট নিজের নামে লিখে দেওয়ার জন্য কর্তৃপক্ষের উপর চাপ সৃষ্টি করছিলেন তিনি। কয়েকদিন আগে নিজের ব্যক্তিগত নিরাপত্তারক্ষীকে সঙ্গে নিয়ে আচমকাই ওই আবাসনে পৌঁছন শান্তি দাস। আবাসনের কর্মীরা তাঁর আগমনের কারণ জানতে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন বলে অভিযোগ। এরপর কর্তব্যরত দুই কর্মীকে বেধড়ক মারধর করা হয় বলে বলে খবর।

আরও পড়ুন-সব্যসাচী দত্তকে লক্ষ্য করে ডিম-গোবর ছুড়ল জনতা, আদালতের বাইরেও উত্তেজনা

আক্রান্তদের দাবি, মারধরের পর ওই পুলিশ আধিকারিক নিজেই পুলিশ ডেকে তাঁদের নরেন্দ্রপুর থানায় নিয়ে যান। সেখানে ক্ষমতার অপব্যবহার করে থানার লক-আপের ভিতরেই তাঁদের নির্যাতন চালানো হয়। অভিযোগ, খোদ অভিযুক্ত আধিকারিক লাঠি দিয়ে তাঁদের মারধর করেন। সূত্রের খবর, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় থানায় উপস্থিত কয়েকজন পুলিশকর্মী ও সহকর্মী ওই আধিকারিককে শান্ত করার চেষ্টা করেন। ঘটনার সময় নরেন্দ্রপুর থানার আইসি প্রসেনজিৎ বিষ্ণু থানায় উপস্থিত ছিলেন না বলেও জানা গিয়েছে।

মারধরে আহত দুই কর্মীকে হাসপাতালে নিয়ে গিয়ে মেডিক্যাল পরীক্ষা করানো হয়েছে। ঘটনার জেরে ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে। পাশাপাশি আক্রান্ত কর্মী ও সংশ্লিষ্ট আবাসন কর্তৃপক্ষও নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। আবাসন কর্তৃপক্ষের দাবি, অভিযুক্ত আধিকারিকের আবাসনে প্রবেশ, বচসা এবং পরবর্তী ঘটনার বেশ কিছু অংশ সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে। সেই ফুটেজ তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে মনে করা হচ্ছে। ঘটনা প্রকাশ্যে আসতেই পুলিশ প্রশাসনের অন্দরে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।

মাথা ন্যাড়া! সাদা পোশাকে হাটছেন মাহিকার সঙ্গে, হঠাৎ কি হল হার্দিকের

বেয়াইয়ের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক মায়াবতীর, দল থেকে বহিস্কার ভাইপোর শ্বশুরকে

দুপুরে নেমে এল আঁধার, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি শহরে

পিলখানায় মিলল জইশ জঙ্গি হামিমের গোপন ডেরা, প্রিন্টিং দোকানের আড়ালে কী চলত?

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের হোস্টেলে সমকামিতার অভিযোগে দুজন আটক

আইজিকে বিদায় জানাতে দাঁত দিয়ে ৫০ মিটার গাড়ি টানলেন ‘বাহুবলী’ কনস্টেবল, ভাইরাল ভিডিও

স্কুল-কলেজে নেশামুক্তির বার্তা দেওয়া হচ্ছে, নতুন প্রকল্পের সূচনা করে জানালেন প্রধানমন্ত্রী মোদি

একঘেয়ে মিষ্টি খেতে খেতে ক্লান্ত? খুব সহজেই বানিয়ে ফেলুন লাউয়ের শাহি রাবড়ি

বিনা ট্রেড লাইসেন্সেই চলছিল টুলু মণ্ডলের ব্যবসা? পুলিশের তদন্তে চাঞ্চল্যকর তথ্য

রবিবারের ছুটিতে বাধা ভারী বৃষ্টি! একাধিক জেলায় তুমুল বর্ষণের আশঙ্কা, জারি হলুদ সতর্কতা

ভবিষ্যতের কথা মাথায় রেখে ইরানে আপাতত হামলা না চালানোর সিদ্ধান্ত ট্রাম্পের

যেখান থেকে হামলা হবে, সেখানেই যোগ্য জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

সব্জির দাম আকাশছোঁয়া, মুখ্যমন্ত্রীর নির্দেশের পর বাজারে বাজারে অভিযান ইবি’র

বাংলাদেশের সিনেমাতে অভিষেক মধুমিতার, ‘গুলশানের চামেলী’র মহরতে নজর কাড়লেন অভিনেত্রী