দীপাবলির আগেই ২,২৮৮ টাকা বাড়ল রুপোর দাম, সোনার দর কত? জানুন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  দীপাবলির আগে সোনা ও রুপোর বাজারে ফের বড়সড় পরিবর্তন। উৎসবের মরশুমে গয়না কেনার পরিকল্পনা করছেন? তাহলে বাজেটে বাড়তি চাপ পড়তে পারে। এক ধাক্কায় দাম বেড়েছে ২২, ২৪ ও ১৮ ক্যারেট সোনার। পিছিয়ে নেই রুপোও। এই ধাতুর দামেও দেখা গিয়েছে উল্লেখযোগ্য উত্থান। ফলে উৎসবের আনন্দের মধ্যেই মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ। ৭ নভেম্বর, শনিবার স্বর্ণ শিল্প বাঁচাও কমিটি (SSBC)-র প্রকাশিত সর্বশেষ সূচক অনুযায়ী, কলকাতার বাজারে আজ কত টাকায় বিকোচ্ছে সোনা ও রুপো? কেনার আগে জেনে নিন এক নজরে সর্বশেষ দর।

২৪ ক্যারেট সোনার দাম কত?

৭ নভেম্বর  ২৪ ক্যারেট বা ৯৯৫ বিশুদ্ধতার সোনার দাম গ্রামপ্রতি ১৪,১৯১ টাকা। ৬ নভেম্বর এই দাম ছিল ১৪,০৮৭ টাকা। অর্থাৎ একদিনে গ্রামপ্রতি বেড়েছে ১০৪ টাকা।

২২ ক্যারেট সোনার নতুন দর

২২ ক্যারেট বা ৯১৬ বিশুদ্ধতার সোনার বিক্রির দাম গ্রামপ্রতি ১৩,৪৮০ টাকা। আগের দিন ছিল ১৩,৩৮০ টাকা। অর্থাৎ বৃদ্ধি ১০০ টাকা। অন্যদিকে, কেনার দর বেড়ে হয়েছে ১২,৯১৩ টাকা প্রতি গ্রাম।

আরও পড়ুনঃ মাগুর মাছের ঝোলেই তুষ্ট হন দেবী, ১২০০ বছরের এই কালীপুজোয় রয়েছে অলৌকিক কাহিনী

১৮ ক্যারেট সোনার দাম

১৮ ক্যারেট বা ৭৫০ বিশুদ্ধতার সোনার দাম গ্রামপ্রতি ১১,০৭০ টাকা। আগের দিনের তুলনায় বেড়েছে ৮৫ টাকা।

রুপোর দামেও বড় লাফ

৭ নভেম্বর ৯৯৯ বিশুদ্ধতার এক কেজি রুপোর দাম দাঁড়িয়েছে ১,৮৬,৬৭৮ টাকা। ৬ নভেম্বর দাম ছিল ১,৮৪,৩৯০ টাকা। অর্থাৎ একদিনে কেজিপ্রতি বেড়েছে ২,২৮৮ টাকা।

সব মিলিয়ে দীপাবলির আগে সোনা ও রুপোর বাজারে দাম বেড়েছে। তাই দীপাবলির কেনাকাটার আগে দোকানে দিনের সর্বশেষ দর যাচাই করে নেওয়া জরুরি।

তুরস্কের ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত অন্তত ১৬

রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিবসে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

বসিরহাটে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহত ৩

তৃতীয় সংসারও টিকল না, দীর্ঘ ১৩ বছরের দাম্পত্যে ইতি টানলেন পবন কল্যাণ

কম দামে পাবেন দুর্দান্ত ক্যামেরা! বাজারে আসছে Xiaomi 18T

১২ নভেম্বর থেকে গুরু-মঙ্গলের বিশেষ যুতি! কপাল খুলবে ৩ রাশির

আজকের রাশিফল: নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক