মাগুর মাছের ঝোলেই তুষ্ট হন দেবী, ১২০০ বছরের এই কালীপুজোয় রয়েছে অলৌকিক কাহিনী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দেব-দেবীদের নিয়ে বাংলার আনাচে-কানাচে ছড়িয়ে রয়েছে হাজার এক ইতিহাস, কত অজানা কাহিনি, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে বেঁচে রয়েছে মানুষের বিশ্বাস আর ঐতিহ্যের হাত ধরে। কোথাও দেবীর ভোগে থাকে রাজকীয় আয়োজন, কোথাও আবার জড়িয়ে থাকে একেবারে ঘরোয়া কোনও প্রাচীন রীতি। তেমনই এক ব্যতিক্রমী ঐতিহ্যের সাক্ষী বাঁকুড়ার নড়রা গ্রামের বড় কালীপুজো। এখানে দেবীর আরাধনায় যেমন রয়েছে প্রায় ১২০০ বছরের পারিবারিক পরম্পরার দাবি, তেমনই ভোগের থালায় আজও বিশেষ স্থান পায় মাগুর মাছের ঝোল। সময়ের স্রোতে বদলেছে অনেক কিছু, বদলেছে পুজোর আয়োজনও। কিন্তু বদলায়নি দেবীর প্রতি ভক্তি আর পূর্বপুরুষদের রেখে যাওয়া সেই প্রাচীন রীতি। কীভাবে শুরু হয়েছিল এই পুজো? কেনই বা দেবীর ভোগে নিবেদন করা হয় মাগুর মাছের ঝোল? সেই কাহিনিই পড়ুন এই প্রতিবেদনে।  

জনশ্রুতি অনুযায়ী, বন্দ্যোপাধ্যায় পরিবারের পূর্বপুরুষদের আদি বাসস্থান ছিল জয়রামবাটি। স্বপ্নাদেশের সূত্র ধরেই তাঁদের নড়রা গ্রামে আগমন। প্রচলিত কাহিনি অনুসারে, স্থানীয় রঘুনাথ মন্দিরের দরজা খুলতে না পারার ঘটনাকে কেন্দ্র করে পরিবারের এক পূর্বপুরুষকে গ্রামে নিয়ে আসা হয়। পরবর্তী সময়ে স্বপ্নাদেশ ও তন্ত্রসাধনার মধ্য দিয়ে শুরু হয় কালীপুজো। এই পুজোর অন্যতম আকর্ষণ দেবীর বিশেষ ভোগ। একসময় গ্রামের পুকুর কিংবা জলাশয় থেকে টাটকা মাগুর মাছ ধরে আনা হত। সেই মাছ দিয়েই রান্না করা হত দেবীর ভোগের ঝোল। বর্তমানে মাছ সংগ্রহের পদ্ধতি বদলালেও প্রাচীন রীতিতে কোনও ছেদ পড়েনি। আজও নিয়ম মেনে দেবীকে মাগুর মাছের ঝোল নিবেদন করা হয়। এই পুজোয় বলির আগেও রয়েছে বিশেষ রীতি। পরিবারের বিশ্বাস, দেবীর কাছ থেকে ফুল পড়লেই বলির অনুমতি মেলে। ছাগবলি ছাড়াও চালকুমড়ো, শসা ও আখ বলির প্রথা রয়েছে। বর্তমানে পাকা মন্দিরে দেবী বিশালক্ষীরূপে পূজিত হন।

আরও পড়ুনঃ অভিষেককে কেন রক্ষাকবচ? হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

মন্দিরের সেবাইত ফাল্গুনি বন্দ্যোপাধ্যায়ের কথায়, পরিবারের ২৫ প্রজন্ম ধরে এই আরাধনার পরম্পরা চলে আসছে। মন্দিরের কাঠামো বদলালেও পুজোর আচার-অনুষ্ঠান আজও একই ভাবে বজায় রয়েছে। তবে ১২০০ বছরের প্রাচীনত্বের দাবির পক্ষে নির্দিষ্ট ঐতিহাসিক নথি এখনও প্রকাশ্যে আসেনি। 

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩