ঢাকুরিয়া ব্রিজে ধস, দুর্ঘটনা এড়াতে ঘিরে দেওয়া হল ঘটনাস্থল

রবিবার দুপুরে এই ধ্বস নামার ঘটনা নজরে আসে। দক্ষিণ কলকাতার গুরুত্বপুর্ণ ব্রিজের ফুটপাতে ধ্বস নামার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে পথচারীদের মধ্যে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ঢাকুরিয়া ব্রিজের ফুটপাতের ওপর নামল ধস। রবিবার দুপুরে এই ধস নামার ঘটনা নজরে আসে। দক্ষিণ কলকাতার গুরুত্বপুর্ণ ব্রিজের ফুটপাতে ধস নামার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে পথচারীদের মধ্যে। গোলপার্ক থেকে যাদবপুরগামী রাস্তায় বাঁদিকের ফুটপাতে এই ধস নামে। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে গার্ড রেল দিয়ে জায়গাটিকে ঘিরে দিয়েছে পুলিশ। এই ধস নামার ফল যাতে কোনও দুর্ঘটনা না ঘটে সেদিকে কড়া নজর রেখেছে পুলিশ।

রবিবার এই ব্যস্ততম ব্রিজের ফুটপাতে ধস নামায় ভেতরের রড বেরিয়ে যেতে দেখা যায়। ঘটনার খবর পাওয়ার পর তৎপরতা শুরু করেছে পুলিশ। উল্লেখ্য সম্প্রতি তারাতলা উড়ালপুলে ধস নামার পর তৎপরতার সঙ্গে কাজ করে তা মেরামত করে তোলে পিডব্লিউডি। ২০১৮ সালে মাঝেরহাট উড়ালপুল ভেঙে পড়ার পর থেকেই শহরের সমস্ত সেতুর স্বাস্থ্যপরীক্ষা করছে সরকার। ফাটলের আগে কয়েকদিন ধরেই তারাতলা উড়ালপুলের দক্ষিণমুখী লেনে বড় গর্ত দেখা গিয়েছিল। সেই গর্ত ক্রমে ফাটলের চেহারা নেয়। উড়ালপুলের এই ফাটল ধরা অংশ এড়িয়ে চলছিল সমস্ত যানবাহন। এর পর উড়ালপুল বন্ধ রেখে মেরামতির কাজ শুরু করে পিডব্লুউডি। ৩২৫ মিটার দীর্ঘ তারাতলা উড়ালপুলের শেষবার সংস্কার করা হয়েছিল ২০১৯ সালে। গত এপ্রিল মাসে আবার সংস্কারের কাজ শুরু হয় তারাতলা উড়ালপুলে। রবিবার ঢাকুরিয়া ব্রিজে ধস নামার পর এই  ক্ষেত্রেও দ্রুত ধস মেরামত করা হবে বলে আশা প্রকাশ করেছেন পথচলতি সাধারণ মানুষ। অন্যদিকে রবিবার  পার্ক সার্কাসের  মা উড়ালপুলে  চিনা মাঞ্জা সুতোর কবলে পড়ে দুর্ঘটনার শিকার হন হাসানুজ্জামান নামে  ট্রাফিক সার্জেন্ট। ডিউটি সেরে বাড়ি ফেরার সময় চলন্ত বাইকে থাকা  অবস্থায় চিনা মাঞ্জা লেগে তাঁর কপাল ও হাত কেটে যায়। 

লিফটের মধ্যেই প্রস্রাব, গাজিয়াবাদের আবাসনে যুবকের কীর্তি বন্দি সিসি ক্যামেরায়

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

প্রয়াত রানি মুখোপাধ্যায়ের মা কৃষ্ণা, মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৫ বছর

বাড়ির ভিতরেই স্ত্রীর অগ্নিদগ্ধ দেহ! আত্মহত্যা নাকি খুন, তদন্তে পুলিশ

যুগান্তকারী সিদ্ধান্ত TRAI-র, শুধু কলিং ও SMS সুবিধাযুক্ত রিচার্জ প্ল্যান আনার নির্দেশ

শ্রদ্ধার ‘ইথা’র ভয়ে কাঁটা! প্রভাস ভক্তদের জন্যে খারাপ খবর, ডিসেম্বরে মুক্তি পাচ্ছে না ‘ফৌজি’

শেষকৃত্যের জন্য ১৫ হাজার টাকা রেখে একই বাড়িতে আত্মঘাতী দুই বোন, চিঠিতে লিখলেন…

 ‘ভাত চুরির’ অপবাদে খুলনা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে পিটিয়ে মারার ঘটনায় আটক ব্যাঙ্ক কর্মী

সোনার মেয়ে, শ্রীলঙ্কাকে দুরমুশ করে এশিয়ান গেমসে সোনা জিতলেন হরমনপ্রীতরা

এনকাউন্টারে ঘায়েল জামুইয়ে তরুণীকে যৌন হেনস্তার মূলপাণ্ডা নন্দন যাদব

ঐতিহাসিক ম্যাচে ‘দুর্বল’ জাপানকে হারাতে কালঘাম ছুটল শ্রেয়সদের

বহাল থাকছে গ্রেফতারি পরোয়ানা, কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন পাথরসম্রাট টুলু মণ্ডল

‘শেষ ম্যাচ…সারা জীবনের জন্য’, বিদায়ী ম্যাচে বিশেষ জার্সিতে মাঠে নামবেন মেসি