প্রবীণদের জন্য সুখবর, চিকি‍ৎসার মুশকিল আসানে ‘স্নেহ বন্ধন’ কার্ড নিয়ে এল H P GHOSH HOSPITAL

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমান মাগ্গিগণ্ডার বাজারে চিকি‍ৎসা পরিষেবা ক্রমশই মহার্ঘ হয়ে উঠেছে। যাদের বাড়িতে প্রবীণরা রয়েছেন, তাদের সবসময়েই দুঃশ্চিন্তা তাড়া করে বেড়ায় আপনজনে স্বাস্থ্য নিয়ে। এবার প্রবীণ নাগরিকদের চিকি‍ৎসা সংক্রান্ত সমস্যায় মুশকিল আসান হয়ে হাজির হল সল্টলেকের এইচপি ঘোষ হাসপাতাল কর্তৃপক্ষ। প্রবীণ নাগরিকদের জন্য তারা নিয়ে এসেছেন ‘স্নেহ বন্ধন’ নামে বিশেষ কার্ড। আর ওই কার্ডধারীদের মিলবে অকল্পনীয় সুবিধা।

দেশে অতি ক্ষুদ্র ঋণদান প্রকল্পে নজির গড়া ‘বন্ধন’ প্রতিষ্ঠাতা চন্দ্রশেখর ঘোষ তাঁর প্রয়াত বাবার স্মৃতির উদ্যোগে গড়ে তুলেছেন এইচপি ঘোষ হাসপাতাল। তাঁর লক্ষ্য, নিম্নবিত্ত ও সাধারণ মানুষ যাতে সঠিক চিকি‍ৎসা পরিষেবা পান। পরিবারের প্রিয়জনের চিকি‍ৎসা চালাতে গিয়ে যাতে সর্বস্বান্ত হয়ে না যেতে হয়। বিশেষ করে বাবা-মা-দাদু-দিদার চিকি‍ৎসার জন্য। তার জন্যই চালু করেছেন ‘স্নেহ বন্ধন’ কার্ড। ষাট বছর পূর্ণ করা সব নাগরিকই এই কার্ড পাওয়ার যোগ্য।

এই কার্ড দিয়ে কি হবে?

কার্ড করানোর জন্য খরচ মাত্র তিনশো টাকা। তিন বছর মেয়াদ। কার্ডধারীরা অসুস্থ হলে ফোন করা মাত্র হাসপাতাল কর্তৃপক্ষই অ্যাম্বুলেন্স পাঠিয়ে রোগীকে বাড়ি থেকে নিয়ে আসবে। ওই অ্যাম্বুলেন্সের জন্য ভাড়া গুনতে হবে না।   কার্ড করানোর সময়েই যেহেতু সংশ্লিষ্ট রোগীর যাবতীয় তথ্য (তিনি কোন রোগের জন্য কি ওষুধ খান, তার কি কি অসুখ আছে, কোনও অপারেশন হয়েছিল কিনা, কোনও ওষুধে অ্যালার্জি আছে কিনা) নথিভুক্ত থাকবে, তাই চিকি‍ৎসা শুরুতে কোনও সমস্যা হবে না। তাছাড়া কার্ডধারীরা নির্দিষ্ট সময়ে নিয়মিত চেকআপ করাতে পারবেন। তাদের জন্য শয্যা নির্দিষ্ট থাকবে। শয্যা নেই –এমন অজুহাতে ফিরিয়ে দেওয়া হবে না। সব রকম রক্ত ও অন্যান্য পরীক্ষায় থাকবে বিশেষ ছাড়।

প্রবীণ নাগরিকদের যাতায়াতের অসুবিধার কথা মাথায় রেখে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছেন কার্ড করানোর জন্য হাসপাতালে ছুটে আসার প্রয়োজন নেই। শুধুমাত্র ফোন করলেই হাসপাতালের কর্মী বাড়ি পৌঁছে গিয়ে প্রয়োজনীয় ফর্ম পূরণ করিয়ে কার্ড তুলে দেবেন।  চিকি‍ৎসার ক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডের মান্যতাও রয়েছে। যারা এই মুশকিল আসান প্রকল্পের সুবিধা নিতে চান অর্থা‍ৎ ‘স্নেহ বন্ধন’ কার্ড করাতে চান, তারা নিম্নলিখিত নম্বরে যোগাযোগ করতে পারেন-

  1. 9147065100
  2. 033 66 34 66 34.

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ