অগ্যতা সৌমিত্র খাঁও কী সুজাতার মতোই তৃণমূলমুখী, উঠছে প্রশ্ন

জল্পনা ছড়িয়েছে যে সুজাতার দেখানো পথেই এবার হয়তো তৃণমূলে ফিরতে চলেছেন সৌমিত্র। আর এই ঘটনা ঘিরে কিছুটা হলেও উদ্বেগ ছড়িয়েছে বঙ্গ বিজেপিতেও।

Share:

নিজস্ব প্রতিনিধি: বউ দল বদল করেছে বলে বর ডিভোর্স দিচ্ছে এমন ঘটনা ভূ-ভারতে খুঁজে পাওয়া ভার। কিন্তু সেটাই করে দেখিয়েছেন বাংলার এক সাংসদ। বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের বিজেপি(BJP) সাংসদ সৌমিত্র খাঁ(Soumitra Khan) তাঁর স্ত্রী সুজাতা খাঁকে(Sujata Mondol) ডিভোর্স দিয়েছেন এই কারণে যেহেতু সুজাতা বিজেপি ছেড়ে তৃণমূলে(TMC) যোগ দিয়েছেন। কিন্তু সৌমিত্র নিজেই কী এবার তৃণমূলে যোগ দিতে চলেছেন সুজাতার দেখানো পথে? এই প্রশ্নটাই উঠে গিয়েছে খোদ সৌমিত্রের এক বক্তব্যের দরুণ। ইদানিংকালে সৌমিত্রকে আর খুব একটা বিজেপির সভা, মিছিল, কর্মসূচীতে দেখা যাচ্ছে না। একুশের বিধানসভা নির্বাচনের ফলাফল সামনে আসার পর থেকেই এই পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। এমনকি উগ্র তৃণমূল বিরোধী মন্তব্যও আর করতে শোনা যাচ্ছে না সৌমিত্রকে। তিনিই কিনা এবার বলে বসলেন, ‘তৃণমূলের কাছ থেকে অনেক কিছু শেখার আছে।’ আর তার এহেন মন্তব্যের জেরেই এখন জোর জল্পনা ছড়িয়েছে যে সুজাতার দেখানো পথেই এবার হয়তো তৃণমূলে ফিরতে চলেছেন সৌমিত্র। আর এই ঘটনা ঘিরে কিছুটা হলেও উদ্বেগ ছড়িয়েছে বঙ্গ বিজেপিতেও।

ঠিক কী বলেছেন সৌমিত্র খাঁ? শনিবার সামনে এসেছে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র ও আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল। দুই কেন্দ্রেই ফুটেছে জোড়াফুল। বিজেপি শুধু যে হেরেছে তাই নয়, বালিগঞ্জে তাঁদের জামানতও বাজেয়াপ্ত হয়েছে। এই অবস্থায় শনি সন্ধ্যায় সৌমিত্র জানিয়েছেন, ‘অপরিণত নেতাদের মাথায় বসালে এরকমই হওয়াই স্বাভাবিক। তৃণমূলের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। নেতৃত্বের অপদার্থতার জন্যই দলের এই ফলাফল। অবিলম্বে বহিষ্কৃতদের ফিরিয়ে আনা উচিত। দল পরিচালনা নিয়ে নতুন করে ভাবা উচিত রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বের। অপরিণত রাজ্য নেতাদের নেতৃত্বে ভাল ফল আশা করা যায় না। অপরিণত নেতাদের জন্যই উপনির্বাচনে এই ফল হয়েছে।’ সৌমিত্রের নিশানায় যে সুকান্ত মজুমদার আর শুভেন্দু অধিকারী সেটা আর বলার অপেক্ষা রাখে না। তবে জল্পনা ছড়িয়েছে সৌমিত্রের ‘তৃণমূলের কাছ থেকে অনেক কিছু শেখার আছে’ এই মন্তব্য নিয়ে। তাঁর এহেন মন্ত্যব্যের জেরেই মনে করা হচ্ছে এবার তিনিও হয়তো সুজাতার অনুগামী হয়ে তৃণমূলে ফিরতে পারেন। আর এখানেই প্রশ্ন, তাহলে কী চার হাত ফের এক হতে চলেছে? ভাঙা সংসার কী জুড়তে চলেছে?

রাজনীতিতে অসম্ভব বলে কিছু নেই। নিত্যদিনের জীবনেও তাই অঘটন ঘটে আজও। সুজাতার তৃণমূল যোগ মেনে নিতে পারেননি সৌমিত্র। সেই কারণেই পাঠিয়েছিলেন ডিভোর্সের নোটিস। সুজাতা অবশ্য প্রথমে বেশ জোর গলায় দাবি করেছিলেন, তিনি ডিভোর্স দেবেন না। কিন্তু এখন তিনি আর ‘খাঁ’ পদবি ব্যবহার করেন না। ব্যবহার করেন বাপের বাড়ির পদবি ‘মণ্ডল’। কার্যত সুজাতা আর সৌমিত্র দুইজনের জীবনই দুই ভিন্ন ভিন্ন খাতে বয়ে চলেছে এখন। কিন্তু অসম্ভব বলে তো কিছু হয় না। সৌমিত্র যদি ভবিষ্যতে তৃণমূলে ফেরেন তাহলে কী সুজাতার জীবনে তিনি আর ফিরবেন না? প্রশ্ন কিন্তু ঘুরতে শুরু করে দিয়েছে। সুজাতা কিন্তু দাবি করেছিলেন অনেক আগেই, আজ না হোক কাল সৌমিত্রকে তৃণমূলে ফিরতেই হবে। এখন দেখার বিষয় সুজাতার সেই দাবি সত্যি হতে ঠিক আরও কতখানি সময় লাগে। কেননা যে সৌমিত্রের মুখে বাংলার জনতা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল ও রাজ্য সরকারের বিরুদ্ধে কড়া আক্রমণের পাশাপাশি একের পর এক বিস্ফোরক দাবি করতে শোনা গিয়েছে এখন সেই সৌমিত্রই বলছেন, ‘তৃণমূলের কাছ থেকে অনেক কিছু শেখার আছে’। বাংলার মানুষ কিন্তু ভাল কিছুই দেখতে চাইছেন।

‘বিশ্বাসে অরুচি, বন্ধ সুরুচি’, স্বরূপের গ্রেফতারির পর পড়ল পোস্টার

সন্দেশখালিতে তৃণমূল নেতার বাড়িতে STF হানা, উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র

ভাইঝির বিয়েতে যোগ দিতে দেশে ফিরছিলেন কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় নিহত ভারতীয়

টানা বৃষ্টিতে জলমগ্ন মাল ব্লক, চূড়ান্ত দুর্ভোগে বাসিন্দারা

বিরিয়ানির চাল সরাতেই মিলল সিদ্ধ টিকটিকি! আটক ২

ককরোচ জনতা পার্টিকে যন্তর মন্তরে সভার অনুমতি দিল দিল্লি পুলিশ

মায়ের মৃত্যুর খবর শুনে মৃত্যু ছেলেরও, পাশাপাশি দেওয়া হলো কবর

একতরফা প্রেমের ভয়াবহ পরিণতি! নাবালিকাকে কুড়াল দিয়ে কোপ, তারপর যা করল যুবক…

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

নদীর চর জুড়ে বেআইনি নির্মাণের অভিযোগ! সরব বিজেপি

জাতিসংঘে পাকিস্তানকে কড়া জবাব ভারতের, কাশ্মীর নিয়ে ‘মিথ্যা প্রচার’ বন্ধের বার্তা

জুনে আসছে একাধিক স্মার্টফোন, কোন মডেল ঘিরে বাড়ছে উত্তেজনা জানেন?