Breaking কোভিডে আক্রান্ত সৌরভ! ভর্তি উডল্যান্ডসে

আবারও অসুস্থ দাদা, মানে সৌরভ গঙ্গোপাধ্যায়। সোমবার রাতে তাঁর কোভিড পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। এরপর এদিন সকালেই বিসিসিআই-এর চেয়ারম্যানকে উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানিয়েচ্ছেন চিকিৎসকরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: স্ট্রোকের পরে এবার কোভিড। আবারও অসুস্থ দাদা, মানে সৌরভ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার সকালে তাঁর কোভিড পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। এরপর এদিন সকালেই বিসিসিআই-এর সভাপতিকে উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানিয়েচ্ছেন চিকিৎসকরা। চলতি বছরের শুরুর দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সৌরভ। সে সময়ও তাঁর কোভিড পরীক্ষা করা হলে রিপোর্ট নেগেটিভ এসেছিল। চিকিৎসকরা সেবার জানিয়েছিলেন, মাইল্ড হার্ট অ্যাটাক হয়েছিল দাদার। পরবর্তীতে আরোগ্য লাভও করেন তিনি। কিন্তু এদিন তাঁর কোভিড আক্রান্তের খবরে সব মহলেই উদ্বেগ ছড়িয়েছে।    

মঙ্গলবার সকালেই প্রাথমিক পরীক্ষায় সৌরভের কোভিড পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। তার পরে তাঁর দ্বিতীয় পরীক্ষা করানো হয়। তাতেও রিপোর্ট পজিটিভ আসে। তবে সৌরভ কোভিড পজেটিভ হলেও ডোনা আর সানা কোভিডে আক্রান্ত হননি। তাঁদের দুইজনের রিপোর্টই নেগেটিভ এসেছে। সৌরভকে হাসপাতালে ভর্তি করা হলেও যেহেতু তাঁর শারীরিক কোনও সমস্যা নেই তাই শেষপর্যন্ত তাঁর চিকিৎসা হাসপাতালে হবে না বাড়িতে এনে তাঁকে নিভৃতবাসে রাখা হবে, তা নিয়ে এখন আলোচনা করছেন চিকিৎসকেরা। এনিয়ে এদিন একটি বৈঠক হবে চিকিৎসকদের মধ্যে। তারপরেই এই বিষয়ে স্পষ্ট কোনও সিদ্ধান্ত জানা যাবে। তবে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সৌরভ চাইছেন বাড়িতেই তাঁর চিকিৎসা হোক। সেক্ষেত্রে তাঁকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হতে পারে আজ অথবা আগামিকালই। তবে দোনা ও সানার রিপোর্ট নেগেটিভ এলেও তাঁদের চার দিনের জন্য আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।

জানা গিয়েছে, সোমবার সকাল থেকেই অসুস্থ বোধ করছিলেন সৌরভ। তাই তাঁর ‘দাদাগিরি’ নামের টেলিভিশন শোয়ের শ্যুটিংও বাতিল করা হয়। তার আগে অবশ্য তিনি কয়েকটি পণ্যের বিজ্ঞাপনী শ্যুটিং করেছেন। কিন্তু কী ভাবে এবং কোথা থেকে তিনি কোভিডে আক্রান্ত হলেন, তা এখনও স্পষ্ট নয়। গত কিছুদিনে সৌরভ দেশ এবং বিদেশের কিছু শহরের সফরেও গিয়েছিলেন। সর্বশেষ সফরে গিয়েছিলেন মুম্বই। সেই সূত্রে তিনি কোভিডে আক্রান্ত হয়েছেন কি না, তা-ও এখনও স্পষ্ট নয়। তবে তাঁর অবস্থা স্থিতিশীল থাকায় চিকিৎসকেরা খুব একটা উদ্বিগ্ন নন। তবে যেহেতু চলতি বছরের শুরুতেই তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন, এমনকি সেই সময় তাঁর অ্যাঞ্জিয়োপ্লাস্টিও হয়েছিল, বসাতে হয়েছিল স্টেন্ট তাই কিছুটা হলেও সৌরভকে এখন নজরে রাখতে চাইছেন চিকিৎসকেরা।

মেরামতির অছিলায় ঢুকে কলেজ ছাত্রীকে যৌন হেনস্তার অভিযোগ, গ্রেফতার বাড়িমালিক

জনপ্রিয়তায় ভাটা ট্রাম্পের! সমর্থন নামল ৩৩ শতাংশে, কেন এই অবনতি?

জমি বিক্রিতে রাজি না হওয়ায় স্ত্রীকে গোপনাঙ্গে বৈদ্যুতিক শক দিয়ে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

ভয়াবহ পথ দুর্ঘটনা! শ্রমিকবোঝাই গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষে মৃত ৮

ফিলিপিন্সে স্কুলে বন্দুকবাজের হামলায় হত দুই পড়ুয়া, ঘটনাস্থলে পুলিশ

সকালের কফি খেয়ে বুক ধড়ফড় করছে? ৬ লক্ষণ দেখলে সতর্ক হোন

জঙ্গলে বাঘিনির হামলা থেকে রাখালকে বাঁচাল মহিষের পাল, প্রভুভক্তিতে মুগ্ধ নেটদুনিয়া

রাম মন্দিরের চাঁদাচুরি কাণ্ডে ক্লিনচিট পেলেন চম্পত রাই

ঝাড়খণ্ডের দিকে নিম্নচাপ সরলেও রক্ষে নেই, মঙ্গলেও ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

পড়ুয়াদের দাবি মানলেন হেমন্ত সোরেন, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিল, তদন্তে CID

ফেসবুকে বঙ্গবন্ধুকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে চাকরি হারালেন কলেজ শিক্ষিকা

তারাপীঠে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার হোটেল মালিক

ভারতের ভোটব্যবস্থায় মুগ্ধ ট্রাম্প, জ্ঞানেশের ভূয়সী প্রশংসা মার্কিন প্রেসিডেন্টের

ভারী বৃষ্টিতে বিপত্তি, শহরে বাড়ি ভেঙে মৃত বৃদ্ধা, চলছে উদ্ধারকাজ