মমতার বিদেশ সফরে সঙ্গী সৌরভ, ধাক্কা বিজেপির

রাজনীতি থেকে নিজেকে দূরে রাখতে পছন্দ করেন সৌরভ। তবে বাংলায় শিল্প আসুক, চান সৌরভও। আর সেখান থেকেই মমতার সফরসঙ্গী হতে চলেছেন তিনি।  

Share:

নিজস্ব প্রতিনিধি: দাদা-দিদির সিদ্ধান্তে ধাক্কা খেয়ে গেল বিজেপি(BJP)। বাংলায়(Bengal) বিদেশি লগ্নি(Foreign Investment) টানতে স্পেন(Spain) ও দুবাই(Dubai) যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। কেন্দ্র সরকার(Modi Government) ইতিমধ্যেই সেই সফরের অনুমতি দিয়ে দিয়েছে। কিন্তু কে জানতো সেই অনুমতি দেওয়াটাই বিজেপির কাছে বড় ধাক্কা হয়ে যাবে! বাস্তবে সেটাই হয়েছে। কেননা মমতার সফরসঙ্গী হচ্ছেন, বাংলার ‘দাদা’ সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguli)। সেই সৌরভ গঙ্গোপাধ্যায় যাকে নিজেদের দলে টানতে বার বার পদক্ষেপ করেছেন মোদি থেকে শাহ। কিন্তু হাতে কিছুই আসেনি। অথচ বার বার মমতা-সৌরভের মেলবন্ধন দেখতে হচ্ছে তাঁদের।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, সেপ্টেম্বরের ১২ তারিখ সফর শুরু হচ্ছে মুখ্যমন্ত্রীর। প্রথমে স্পেনে উড়ে যাবেন তিনি। স্পেনের বণিক মহলের সঙ্গে মুখ্যমন্ত্রীর একাধিক বৈঠক রয়েছে। ২৩ সেপ্টেম্বর পর্যন্ত বিদেশ সফরে থাকবেন তিনি। ফেরার পথে দুবাই হয়ে আসবেন। মূলত রাজ্যে লগ্নি টানার লক্ষ্যেই এই বিদেশ সফর। দুই দেশের শিল্পপতিদের সঙ্গে দেখা করার সম্ভাবনা রয়েছে তাঁর। যা খবর, স্পেনের বার্সেলোনায় মমতার এই লক্ষ্যে শামিল হতে পারেন প্রাক্তন ভারত অধিনায়ক। বরাবরই রাজনীতি থেকে নিজেকে দূরে রাখতে পছন্দ করেন সৌরভ। তবে রাজনীতি নয়, বাংলায় শিল্প আসুক, চান সৌরভও। আর সেখান থেকেই মমতার সফরসঙ্গী হতে চলেছেন তিনি।  

রাজ্যে তৃতীয়বার ক্ষমতায় আসার পরই নিজের লক্ষ্য পরিষ্কার করে দিয়েছেন মমতা। রাজ্যে বিপুল বিনিয়োগ টেনে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে চান তিনি। বাংলায় যে শিল্প ও বিনিয়োগের জন্য অনুকূল পরিবেশ রয়েছে, তা বারবারই বোঝানোর চেষ্টা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবছর বেশ জাঁকজমক করে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন হচ্ছে। তাতে দেশের সেরা শিল্পদ্যোগীরা আসছেন। রাজ্যে বিনিয়োগও হচ্ছে। এবার বিদেশ থেকেও বিনিয়োগ আনার লক্ষ্য নিয়েছেন মমতা। যাতে এবার মুখ্যমন্ত্রীর সঙ্গী সৌরভও। বিদেশি শিল্পপতীদের নজর কাড়তে তিনিও বড় ভূমিকা নেবেন বলে মনে করা হচ্ছে।  

কর্মক্ষেত্রে ছোট ভুলে বড় সাজা পেতে পারেন, সাবধানের সঙ্গে কাজ করুন………

সূর্যের রাহুর স্বাতী নক্ষত্রে গোচর! ৬ নভেম্বর পর্যন্ত সুসময় ৪ রাশির জাতকদের

পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ৮৫০-২১,০০০ টাকা

আলমারি ছাড়াই জামা-কাপড় রাখুন পরিপাটি, ৫ কৌশলে বদলে ফেলুন ঘরের ভোল

‘প্রয়োজন ছাড়া রাস্তায় নয়’, সৌদিতে বসবাসকারী ভারতীয়দের জন্য সতর্কবার্তা দিল্লির

অল্প বয়সে দ্রুত মোটা হয়ে যাচ্ছে আপনার শিশু? জানুন এর পিছনের কারণগুলি…

স্তনে ফোলাভাব মানেই ক্যানসার নয়, তবুও সাবধানতা অবলম্বনে ভুল করলে চরম ক্ষতি

মা দুর্গার রোষ থেকে বাঁচতে চান? নবরাত্রির আগেই ঘর থেকে সরান এই ৫ জিনিস

ইস্টবেঙ্গলকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিল্ড ঘরে তুলল মোহনবাগান

সাড়ে তিন বছর বাদে দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্ট খেলতে নামছেন নোখিয়ে

কর আধিকারিকদের গ্রেফতারের ক্ষমতা বাতিল, যুগান্তকারী সিদ্ধান্ত জিএসটি কাউন্সিলের

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর