তর্পণকারীদের সুবিধার্থে মহালয়ার দিন সকাল ৬টা ৫০ থেকে চলবে মেট্রো

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী রবিবার (২১ সেপ্টেম্বর) মহালয়া। পিতৃপক্ষের অবসান ঘটিয়ে সূচনা হবে দেবীপক্ষের। ওইদিন সকাল থেকেই গঙ্গার দু’পাড়ের ঘাটে পিতৃপুরুষদের উদ্দেশে তর্পণ করেন হিন্দুরা। ভোর থেকেই গঙ্গার ঘাটে-ঘাটে শুরু হয় তর্পণ। আর তর্পণকারীদের কথা মাথায় রেখেই ওই দিন বিশেষ পরিষেবা চালানোর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। আগামী রবিবার সকাল ৯ টার বদলে ভোর ৬টা ৫০ মিনিট থেকে ক্ষুদিরাম-দক্ষিণেশ্বর রুটে শুরু হবে মেট্রো পরিষেবা। অন্যান্য রবিবার সারাদিন এই রুটে ১৩০টি পরিষেবা মেলে। তবে মহালয়ার দিন ১৮২টি পরিষেবা মিলবে।

গত কয়েকদিন ধরেই বিগড়েছে কলকাতা মেট্রো পরিষেবা। ব্লু লাইন থেকে শুরু করে গ্রিন লাইন-কোথাও না কোথাও সমস্যা দেখা দিয়েছে। কখনও দরজা বন্ধ হচ্ছে না, কখনও সিগন্যাল বিভ্রাট। আবার কখনও আত্মহত্যার কারণে থমকে যাচ্ছে পরিষেবা। নিত্যযাত্রীরা রসিকতার সুরে বলছেন, ‘শনির দৃষ্টি পড়েছে।’ মেট্রো পরিষেবায় বিঘ্নের ফলে সাধারণ মানুষকে চরম দুর্গতি পোহাতে হচ্ছে। সমালোচনায় বিদ্ধ হচ্ছেন মেট্রো কর্তৃপক্ষ। তবুও সাধারণ মানুষের সুবিধার কথা ভেবে মহালয়ার দিন অতিরিক্ত মেট্রো চালানোর কথা ভেবেছেন।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে কলকাতা মেট্রোর তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, ব্লু লাইন অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত বাড়তি মেট্রো চলবে মহালয়ার দিন। সকাল ৬টা বেজে ৫০ মিনিট থেকে শুরু হবে পরিষেবা আপ ও ডাউনে ৯১ জোড়া অর্থাৎ মোট ১৮২ টি মেট্রো পাওয়া যাবে। অন্যান্য রবিবার প্রান্তিক স্টেশনগুলি থেকে সকাল ৯টা ৫০ মিনিটের আগে মেট্রো পাওয়া যায় না। কিন্তু মহালয়ার দিন সকাল ৬টা ৫০ মিনিটে দক্ষিণেশ্বর, নোয়াপাড়া থেকেই ডাউন মেট্রো চলবে। দমদম থেকে প্রথম মেট্রো মিলবে সকাল ৬টা ৫৫ মিনিটে। উল্টোদিকে মহানায়ক উত্তমকুমার থেকে প্রথম মেট্রো ছাড়বে ৬টা ৫৫ মিনিটে এবং শহিদ ক্ষুদিরামে সকাল ৬টা ৫৪ মিনিটে। শেষ মেট্রোর সময়সূচিতেও কোনও বদল নেই।

 

পাহাড়-নদী-ঝর্না-জলাধার একসঙ্গে উপভোগ করতে চান? ঘুরে আসুন ঝাড়খণ্ডের এই ঠিকানায়

তালিবানি রক্তচক্ষু উপেক্ষা, আফগানিস্তানে ৫ গুণ বেড়েছে আফিম চাষ

কর্মক্ষেত্রে সাফল্য, প্রেমেও সুখের সময়, নভেম্বর কেমন কাটবে তুলা রাশির জাতকদের?

স্বাদ ও স্বাস্থ্যের পারফেক্ট কম্বিনেশন, ওটস দিয়ে বানিয়ে ফেলুন এগ কাঠি রোল

৯০০০mAh ব্যাটারি, দুর্দান্ত প্রসেসর, ৭০০০ টাকা ছাড়ে মিলছে OnePlus Nord 6

শীতের মরশুমে মন খাইখাই করে? খিদে বেড়ে যাওয়ার পিছনে রয়েছে ৪ কারণ

শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৬৭ রানের বিধ্বংসী ইনিংসের দৌলতে ইতিহাসে বেন ডাকেট

বীরভূমের নানুরে কাজল শেখের বাড়িতে পুলিশ, চলছে তল্লাশি, কারণ কী?

নতুন করে সাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, কোন-কোন জেলায় শুক্রে ভারী বৃষ্টির সতর্কতা জারি?

ডিজিটাল প্রতারণায় ব্যাঙ্কের গাফিলতি প্রমাণিত হলে দিতে হবে পুরো টাকা ফেরত, নির্দেশ সুপ্রিম কোর্টের

বিহারে বিধান পরিষদ নির্বাচনে ‘রামধাক্কা’ খেল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট

ব্যালন ডি’অর জয়ের আনন্দ ভাগ করে নিতে সতীর্থদের বিশেষ উপহার দেবেন কেন

বাস্তব জীবনে কেমন স্বামী চান? খুল্লামখুল্লা জানিয়ে দিলেন ‘রামায়ণ’-এর সীতা

বোনের আত্মহত্যার শোকে তিন সন্তানকে নিয়ে কুয়োয় ঝাঁপ দিদির