সোমবার সন্ধ্যা থেকে শ্রীভূমিতে প্রতিমা দর্শন করা যাবে

Share:

নিজস্ব প্রতিনিধি: সোমবার সন্ধ্যে থেকে অর্থাৎ দেবী পক্ষের সূচনার পর দিন থেকেই সাধারণ দর্শকদের জন্য খুলে দেওয়া হচ্ছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পূজো মন্ডপের দরজা। চোখ ধাঁধানো আলোর মাঝে চাক্ষুষ ভাটিকান সিটি দর্শন করার সুযোগ করে দিচ্ছেন পূজো উদ্যোক্তারা ।

এবার ৫০ বছরের পুজোকে মাথায় রেখেই শ্রীভূমির পুজোয় মায়ের সোনার গয়নার ওজন বাড়লো শ্রীভূমি স্পোর্টিং ক্লাব(Sree Bhumi Sporting Club)। তবে কত কিলো সোনার গহনা মাকে পড়ানো হয়েছে সেই বিষয়ে সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে নারাজ পুজোর উদ্যোক্তা রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। এই পুজোর মণ্ডপকে ঘিরে থাকছে পুজো উদ্যোক্তাদের নিজেদের নিয়োগ করা নিরাপত্তা রক্ষী এর পাশাপাশি ক্লোজসার্কিট ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানো হবে জোরদার। গত ২২ তারিখে এই পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee)। রবিবার মহালয়ার দিনে দেবিপক্ষের সূচনায় মাকে সোনার গহনা পড়ানো হলো। মন্ত্রী সুজিত বসু মায়ের গহনা সর্বসমক্ষে আনেন এবং আজকেই মাকে সমস্ত গহনা পড়ানো হয়। আগামীকাল সন্ধ্যা থেকে সাধারণের জন্য মন্ডপ খুলে দেওয়া হবে এমনটাই জানান মন্ত্রী সুজিত বসু ।

সাধারণত বনেদি বাড়ির দুর্গাপুজোতে প্রতিমাকে গহনা পরানো হয়ে থাকে । কিন্তু বারোয়ারি পূজোর মন্ডপে দুর্গা প্রতিমাকে গহনা পরানোর এই রীতি বরাবর রয়েছে, শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে। দমকলমন্ত্রী সুজিত বসু(Sujit Bose) জানান, যেহেতু এ বছর ৫০, তাই গহনার ওজন বেড়েছে, এবং প্রতিমার মুকুটের পাশাপাশি তার গায়ের অলংকরণেও সোনার পরিমাণ বাড়ানো হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পুজোর উদ্বোধনে এসে রাজ্যের দমকল মন্ত্রীকে(Fire Brigade Minister )সুজিত বাবু সম্মোধন করে, স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন, কোন কারণেই যেন উৎসবের আনন্দে ভি আই পি রোডে(VIP Road) স্বাভাবিক যান চলাচল ব্যাহত না হয় । একই সঙ্গে তিনি বিধাননগর কমিশনারেটের নবনিযুক্ত পুলিশ কমিশনার গৌরব শর্মা কেও এ ব্যাপারে উপযুক্ত পদক্ষেপ নিতে নির্দেশ দেন । এখন দেখার বিষয় উৎসবের ক’দিন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দর্শকের ভিড় নিয়ন্ত্রণ করে, ভিআইপি রোডে স্বাভাবিক যান চলাচল অব্যাহত রাখতে, বিধান নগর কমিশনারেট কতটা সফল হয়।

দিল্লিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, ধ্বংসস্তুপ থেকে উদ্ধার চারজনকে

খুলনা গ্রাম পঞ্চায়েতের হাটগাছা হোস্টেলের ঘর থেকে উদ্ধার আমফান, বুলবুলের ত্রাণ সামগ্রী

হাসনাবাদে দেবত্ব সম্পত্তি দখল করে তৃণমূলের পার্টি অফিস, ভেঙে দেওয়ার দাবি তুললেন বাসিন্দারা

মিন্টো পার্কের হাসপাতালে নিয়ে যাওয়া হল আহত অভিষেককে

জাল এসসি সার্টিফিকেট দিয়ে স্ত্রীকে প্রধান বানানোর অভিযোগে গ্রেফতার বনগাঁর তৃণমূল নেতা

‘এই ধরনের ঘটনা অনভিপ্রেত’, অভিষেকের ওপর হামলায় মন্তব্য শমীকের

‘সিটি মেট্রো সার্ভিস’ চালু করতে উদ্যোগ রাজ্য সরকারের, রিপোর্ট তৈরির নির্দেশ মুখ্যমন্ত্রীর

রবিবার বৃষ্টিতে ফাইনাল ভেস্তে গেলে IPL চ্যাম্পিয়ন কারা হবে?

এশিয়ান গেমসে অংশ নেওয়া হচ্ছে না বিনেশ ফোগাটের, ট্রায়ালে হেরে গেলেন

‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য তৈরি, হুঙ্কার সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর

দিল্লি-মুম্বইতে বিস্ফোরণের ছক বানচাল, দাউদ ও আইএসআই যোগ সন্দেহে গ্রেফতার ৯ জঙ্গি

আইপিএল ফাইনালের দর্শকদের জন্য বাড়তি বিমান চালাবে আকাশা এয়ার

সোনারপুরে নিহত কর্মীর বাড়িতে যেতে গিয়ে চড় – কিল -ঘুষি খেলেন অভিষেক

‘‌রাজ্য ভাসলেই ডিভিসিকে দুষত তৃণমূল’‌, বর্ষার আগেই বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রীর