ব্যাহত বিমান পরিষেবা, ‘বুর্জ খলিফা’র লেজার বন্ধ করল শ্রীভূমি

তবে আর যাই হোক কলকাতার বড় বড় পুজোর মণ্ডপকে একাই টেক্কা দিচ্ছে সুজিত বসুর 'বুর্জ খলিফা'।

Share:

নিজস্ব প্রতিনিধি: গোটা বঙ্গবাসীর চোখ এখন ‘বুর্জ খলিফা’। আসলে দুবাই না গিয়েই নকল ‘বুর্জ খলিফা’ দেখার হিড়িক চেপেছে বাঙালির মাথায়। তাই এই করোনা কাঁটার মাঝেই সবাই দৌড় লাগাচ্ছে ‘বুর্জ খলিফা’ দেখে। ঝা চকচকে লেজার লাইট ও চোখ ধাঁধানি আলোতে দমকল মন্ত্রী সুজিত বসুর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো কলকাতায় দর্শনার্থী টানার নিরিখে প্রথম। কিন্তু রাস্তায় জ্যাম কিংবা করোনার সংক্রমণের কথা বাদ দিলে শ্রীভূমির প্যান্ডেলের জন্য সমস্যা দেখা দিয়েছে। বিশেষ করে ‘বুর্জ খলিফা’র লেজার লাইট বিমান চলাচলে অসুবিধার সৃষ্টি করছে। জানা গিয়েছে ‘বুর্জ খলিফা’ লেজার লাইট নিয়ে তীব্র আপত্তি জানিয়েছে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ। তাই আজ থেকেই ‘বুর্জ খলিফা’ চোখ ধাঁধানো আলো বন্ধ করে দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।

সূত্র মারফত জানা গিয়েছে, শুধুই কলকাতা বিমানবন্দর নয় কলকাতা পুলিশের তরফেও মন্ত্রীর পুজো কমিটিকে এই অসুবিধার কথা জানানো হয়েছে। তাই শ্রীভূমি স্পোর্টিং ক্লাব আজ থেকেই ‘বুর্জ খলিফা’ লেজার লাইট বন্ধ করে দিয়েছে। গোটা রাজ্যবাসীর এখন লক্ষ্য ‘বুর্জ খলিফা’। তাই কোনও দিক না ভেবেই সোজা ভিআইপির রাস্তা ধরে সুজিত বসুর পুজোর দিকে যাচ্ছেন অনেকে। করোনা আবহেও মাস্ক না পড়েই সাধারণ মানুষের ‘বুর্জ খলিফা’ দর্শন নিয়ে চিন্তিত প্রশাসন থেকে চিকিৎসকরা। এর মাঝেই বিমান চলাচলে অসুবিধার জন্য ‘বুর্জ খলিফা’ আলো বন্ধ করে দেওয়ায় কিছুটা হলেও বিরক্ত হয়েছেন মন্ত্রী সুজিত বসু।

তবে আর যাই হোক কলকাতার বড় বড় পুজোর মণ্ডপকে একাই টেক্কা দিচ্ছে সুজিত বসুর ‘বুর্জ খলিফা’। মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা থাকায় বাইরে থেকেই এই মণ্ডপ দেখছেন সকলে।

ছাগল কেন ফুল গাছ খাবে? এই নিয়ে কাকার সঙ্গে সংঘর্ষে জড়াল ভাইপো, জখম দুজনেই

নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের রক্ষাকবচ খারিজ করল কলকাতা হাইকোর্ট

কেন সদস্যপদ বাতিল হবে না? সুদীপ-কাকলিদের কাছে দু’সপ্তাহের মধ্যে জবাব তলব অধ্যক্ষের

বিরল রোগে আক্রান্ত ২১ মাসের শ্রীজিতা, টিফিনের টাকা জমিয়ে ছোট্ট বোনের চিকিৎসার খরচ দিল বর্ষা

ইরানের ড্রোনকে শায়েস্তা করতে হরমুজে লেজার অস্ত্র মোতায়েন আমেরিকার

উল্টোডাঙা থেকে সেক্টর ফাইভ, যানজটে নাকাল শহরবাসী! সমাধানের পথ বাতলালেন দিলীপ ঘোষ

জিভের স্বাদ বদলাতে বানিয়ে নিন সুস্বাদু নোনা ইলিশ ভর্তা

আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়ের উপর ডিম থেরাপি, স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলা প্রধান বিচারপতির

জ্ঞানেশ পদত্যাগ না করলে গান্ধি জয়ন্তী থেকে দেশজুড়ে আন্দোলনের ডাক আরশোলাদের

ভোর থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতায়, নিম্নচাপের প্রভাবে আজও ভিজবে দক্ষিণবঙ্গ

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

SIR নিয়ে জ্ঞানেশের কাছে জবাব চাইলেন কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাশোয়ান

খাকি উর্দি গায়ে বিজেপির কার্যালয় উদ্বোধন, ক্লোজ ওসি

অমর প্রেম, পরিবারের চাপেও গলেনি মন, একসঙ্গে থাকার সিদ্ধান্তে অনড় দুই তরুণী