আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ঠাণ্ডায় কাঁপছে দক্ষিণবঙ্গ, শ্রীনিকেতনে পারদ নামল ১২ ডিগ্রিতে, কলকাতায় কত?

নিজস্ব প্রতিনিধিঃ ঠাণ্ডায় কাঁপছে দক্ষিণবঙ্গ। নভেম্বরের শেষেই হাড় কাঁপুনি ঠাণ্ডার আভাস পড়তে শুরু করেছে। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় তাপমাত্রার পারদ কমতে শুরু করেছে। বীরভূমের শ্রীনিকেতনে ১২ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে পারদ। তবে কলকাতার তাপমাত্রা একই রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, সপ্তাহান্তে দক্ষিণবঙ্গের দু’টি জেলায় সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ বঙ্গোপসাগরে একটি নিম্নচাপের তৈরি হয়েছে, যা সোমবারের মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হবে। যার কারণে আগামী শনিবার এবং রবিবার উপকূলঘেঁষা দুই জেলা দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

যদিও এখনও পর্যন্ত এই নিম্নচাপের অভিমুখ শ্রীলঙ্কা এবং তামিলনাড়ুর উপকূলে রয়েছে। তাই নিম্নচাপের সরাসরি প্রভাব পড়বে না পশ্চিমবঙ্গের উপকূলে। আপাতত দক্ষিণের অন্য কোনও জেলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। সর্বত্র আবহাওয়া শুকনো থাকবে। অন্যদিকে সোমবার উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পঙের কিছু পার্বত্য এলাকায় হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্য জেলাগুলি আপাতত শুকনো থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। তবে সব জেলাতেই কমবেশি কুয়াশার প্রভাব থাকবে। আগামী দু’দিন উত্তরবঙ্গের দার্জিলিং, উত্তর দিনাজপুর, মালদহ এবং দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম ও পশ্চিম বর্ধমানে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। আপাতত আগামী ৪ দিন উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে আবহাওয়া বদলানোর কোনও সম্ভাবনা নেই। উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমি ঝঞ্ঝা তৈরির সম্ভাবনা রয়েছে।

উত্তর-পূর্ব অসমে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ০.৭ ডিগ্রি কম। অন্যদিকে, বীরভূমের শ্রীনিকেতনে সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ১২.৫ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। দমদমে ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস, কল্যাণীতে ১৫ ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়ায় ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস, উলুবেড়িয়ায় ১৬.৪ ডিগ্রি সেলসিয়াস, কৃষ্ণনগরে ১৫.৪ ডিগ্রি সেলসিয়াস, সিউড়িতে ১৪ ডিগ্রি সেলসিয়াস, আসানসোল এবং পানাগড়ে ১৫.৩ ডিগ্রি সেলসিয়াস রয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

ভোটের ৭২ ঘণ্টা আগে কালীঘাট থানার ওসি এবং অতিরিক্ত ওসিকে সরিয়ে দিল কমিশন

ভবানীপুরে শুভেন্দুর সভার মাইকের আওয়াজে নির্বাচনী জনসভা না করে ফিরে গেলেন ক্ষুব্ধ মমতা

বেলুড় বয়েজ হাই স্কুলের ডিসি সেন্টারে তুমুল উত্তেজনা, বিজেপি – তৃণমূল সংঘর্ষ

‘আইপ্যাকের লোকদের দেখলেই বেঁধে রাখুন’, কংগ্রেস কর্মীদের নিদান অধীরের

টার্গেট অভিষেক! দক্ষিণ ২৪ পরগনাতেই তিন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ কমিশনের

রাজ্যে সর্বকালীন রেকর্ড গড়ে প্রথম দফায় ভোট পড়েছে ৯৩.১৯ শতাংশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ