নবান্নে সোম বৈঠকের পরে রাজ্য মন্ত্রিসভায় রদবদলের সম্ভাবনা

বেশ কিছু মন্ত্রীর কাজকর্ম নিয়ে খুশি নন মুখ্যমন্ত্রী। তাই সোমবারের বৈঠকের পরে পুজোর আগে রাজ্য মন্ত্রিসভায় রদবদল হলেও হতে পারে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আর জি কাণ্ড নিয়ে অস্থির রাজ্যের জনজীবন। এই পরিস্থিতিতেও সাধারণ মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়ার কাজ একইভাবে চালিয়ে যেতে চায় নবান্ন(Nabanna)। সেই লক্ষ্যেই আগামী সোমবার নবান্নে রাজ্য স্তরের প্রশাসনিক বৈঠক(Administrative Meeting) করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সূত্রের খবর, ওই বৈঠকেই পেশ করা হবে রাজ্য সরকারের প্রত্যেক দফতরের রিপোর্ট কার্ড(Report Card)। ইতিমধ্যেই প্রকল্প ধরে ধরে প্রতিটি দফতরের পারফরমেন্স(Performance of all Departments) রিপোর্ট তৈরি হয়েছে। সেই তথ্য তুলে ধরেই প্রত্যেক দফতরের কাজের অগ্রগতি নিয়ে সেদিনের বৈঠকে চুলচেরা বিশ্লেষণ চলবে। তৃণমূল সূত্রে খবর, বেশ কিছু মন্ত্রীর কাজকর্ম নিয়ে খুশি নন মুখ্যমন্ত্রী। তাই সোমবারের বৈঠকের পরে পুজোর আগে রাজ্য মন্ত্রিসভায় রদবদল(Possibility of Reshuffle in the State Cabinet) হলেও হতে পারে। কিন্তু মন্ত্রীর কাজের ভার বাড়বে, কিছু মন্ত্রীর কাজের ভার কমবে। কারও কারও দফতরও বদল হতে পারে।

আরও পড়ুন, শুরু হয়ে গিয়েছে সার্ভে, চিন্তায় তৃণমূলের পদাধিকারীরা, পদ হারানোর শঙ্কায় ভুগছেন অনেকেই

নবান্ন সূত্রে খবর, আগামী সোমবারের বৈঠকে রাজ্যের একাধিক দফতরের বিভিন্ন প্রকল্প তথা পরিকাঠামো উন্নয়নের কাজের অগ্রগতির বিষয়টি বৈঠকে প্রাধান্য পেতে চলেছে। সেই কারণে রাজ্যের সব দফতরের মন্ত্রীদেরই সোমবারের বৈঠকে হাজির থাকতে বলা হয়েছে। তবে কৌতুহল তৈরি হয়েছে সোমবারের বৈঠকে মন্ত্রীদের পাশাপাশি সব দফতরের সচিব ও রাজ্য পুলিসের পদস্থ কর্তাদের বাধ্যতামূলক ভাবে হাজিরা থাকার নির্দেশ জারি হওয়া নিয়ে। লোকসভা নির্বাচনের পরে একটি বিশেষ Project Management Unit বা PMU গঠন করেছেন মুখ্যমন্ত্রী। তার মাধ্যমে বাড়ি বাড়ি জলের সংযোগ, রাস্তা তৈরি ও মেরামতিসহ রাজ্যের প্রতিটি প্রকল্পের অগ্রগতির ওপর নজরদারি চালানো হচ্ছে। এই ইউনিটের রিপোর্ট সরাসরি জমা পড়েছে মুখ্যমন্ত্রীর টেবিলে। ফলে বিভিন্ন দফতরের অন্তর্গত প্রকল্পগুলির পর্যালোচনার অগ্রগতির মাপকাঠি হিসেবে, এই বিশেষ ইউনিটের রিপোর্ট যথেষ্ট গুরুত্ব পেতে চলেছে। মনে করা হচ্ছে এই PMU’র রিপোর্ট দেখেই রাজ্যের মন্ত্রীদের কার্যভার কার কমবে বা বাড়বে সেই সিদ্ধান্ত নিতে পারেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন, শিলিগুড়িতে বিদ্যুতের তার আর নয় মাটির ওপরে, পুজোর পরেই শুরু কাজ

তবে নবান্ন সূত্রে জানা গিয়েছে, বৈঠকে গুরুত্ব পাবে উৎসব মরশুমে আর জি কর কাণ্ডকে ঘিরে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে তা রাজ্য প্রশাসন কীভাবে সামলাবে সেই বিষয়টিও। যেহেতু সুপ্রিম কোর্ট বলে দিয়েছে, শান্তিপূর্ণ মিছিল বা মিটিংয়ে কোনওরকমের বাধা প্রদান করা যাবে না বা বলপ্রয়োগ করা যাবে না তাই সেই নির্দেশকে হাতিয়ার করেই উৎসবের দিনগুলিতে আন্দোলনকারীরা জনজীবন স্তব্ধ করার পরিকল্পনা নিয়েছে বলেই পুলিশ জানতে পেরেছে। যদি সেই রকমের কোনও ঘটনা ঘটে তাহলে রাজ্য প্রশাসন কীভাবে তা মোকাবিলা করবে সেই নিয়েও সোমবারের বৈঠকে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। এর পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে রাজ্য সরকার ও রাজ্য প্রশাসনের পাশাপাশি পুলিশকে নিয়ে নানা ভুয়ো খবর যে ভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে বেশ পরিকল্পিত ভাবে তার বিরুদ্ধে কীভাবে কী করা হবে সেই নিয়েও সোমবারের বৈঠকে আলোচনা হতে পারে বলে জানা গিয়েছে।

‘ইরানের উপর ভয়ঙ্কর হামলা হবে’, চরম হুঁশিয়ারি ট্রাম্পের

তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলার জের, নিখোঁজ তিন ভারতীয় নাবিক, ক্ষুব্ধ নয়াদিল্লি

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

‘এনডিএ সরকার আসার পরে দেশের ভাগ্য বদলেছে’, দাবি মোদির

মালদহতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাখতে হোল্ডিং সেন্টারের সংখ্যা বেড়ে হল ৩

ডেবরায় সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে তৃণমূলের উপপ্রধান গ্রেফতার

‘জনতা জনার্দন আমার কাছে দেবতুল্য, তাদের সেবাই মূল মন্ত্র’, দৃপ্ত কণ্ঠে বললেন মোদি

‘রাস্তায় সরকারি বাসের সংখ্যা বাড়ানোই অগ্রাধিকার’, জানালেন পরিবহণ মন্ত্রী অর্জুন

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ’, দায়িত্ব পেয়ে বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

স্কুল ছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগে শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ অভিভাবকদের

নিখোঁজের পর ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদী থেকে উদ্ধার সাংবাদিকের দেহ

৩০ বছর বাদে ঢাকাই নায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার নির্দেশ