২০১৬ সালের TET’র মেধা তালিকা প্রকাশের ওপর স্থগিতাদেশ

২০১৬ সালের TET’র মেধা তালিকা প্রকাশের ওপর স্থগিতাদেশ জারি করে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। ৪ সপ্তাহের জন্য এই স্থগিতাদেশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: একটা TET দরজায় যখন কড়া নাড়ছে ঠিক তখনই ২০১৬ সালের TET’র মেধা তালিকা প্রকাশের ওপর স্থগিতাদেশ জারি করে দিল কলকাতা হাইকোর্ট(Calcutta High Court)। এই মেধা তালিকা(Merit Panel) প্রকাশের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অমৃতা সিনহা। এদিন অর্থাৎ বুধবার সেই নির্দেশের ওপর ৪ সপ্তাহের স্থগিতাদেশ(Stay Order) দিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্টেরই বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ। যার জেরে রাজ্যের প্রাথমিক স্কুলে শিক্ষক-শিক্ষিকা পদে নিয়োগের জন্য ২০১৬ সালের TET’র মেধা তালিকা আপাতত প্রকাশিত হচ্ছে না। প্রায় ৪২হাজার চাকরিপ্রার্থীদের মেধাতালিকা প্রকাশও তাই স্থগিত থাকছে ৪ সপ্তাহের জন্য। গত ১২ ডিসেম্বর জেলা ভিত্তিক এই মেধা তালিকা প্রকাশ করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা। সেই নির্দেশকেই চ্যালেঞ্জ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল। বুধবার সেই মামলার শুনানি হয়। সেখানেই নেমে আসে স্থগিতাদেশ।      

এদিন মেধা তালিকা প্রকাশের ওপরে স্থগিতাদেশ দিলেও কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ নিয়োগ দুর্নীতির মামলায় তদন্ত করা কেন্দ্রীয় এজেন্সি CBI’র কাছে জানতে চেয়েছে, যারা মামলাকারী তারা TET উত্তীর্ণ কিনা। আগামী ৩ জানুয়ারির মধ্যে এ ব্যাপারে রিপোর্ট পেশ করতে বলা হয়েছে CBI-কে। ৪ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি। ২০১৪ সালের TET’র পর দু’টি নিয়োগ প্রক্রিয়া হয়েছিল। একটি ২০১৬ সালে এবং অন্যটি ২০২০ সালে। বিচারপতি অমৃতা সিনহা আগে ওই দুই নিয়োগ প্রক্রিয়ার প্যানেল প্রকাশ করার নির্দেশ দিয়েছিলেন পর্ষদকে। গত ১২ ডিসেম্বর পর্ষদ আদালতে এই বিষয়ে হলফনামা দেয়। পর্ষদ জানিয়েছিল, এর আগে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে একটি প্যানেল প্রকাশ করা হয়। কিন্তু ২০১৬ সালের নিয়োগের রীতি মেনে প্যানেল প্রকাশের নিয়ম নেই। কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে দু’টি নিয়োগ প্রক্রিয়ার সম্পূর্ণ প্যানেল দেখতে চেয়েছিল আদালত।   

বিগ-বিকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল