বন্‌ধে অশান্তি বাঁধানোর চেষ্টা হলে কড়া পদক্ষেপ, হুঁশিয়ারি ডিজি’র

পাশাপাশি এদিনের পুরভোট সুষ্ঠভাবেই সম্পন্ন হয়েছে বলে দাবি করেছেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: পুরভোটে অশান্তির অভিযোগ তুলে আগামিকাল সোমবার রাজ্যজুড়ে ১২ ঘন্টার বন্‌ধ  ডেকেছে বিজেপি। নিজেদের রাজ্য রাজনীতিতে প্রাসঙ্গিক করে রাখতে গেরুয়া শিবির বড়সড় গোলমাল পাকাতে পারে বলে আশঙ্কা রাজ্য প্রশাসনের। কিন্তু সপ্তাহ শুরুর দিন বন্‌ধের নামে অশান্তি বাঁধানোর চেষ্টা করলে রেয়াত করা হবে না বলে রবিবার সন্ধ্যায় হুঁশিয়ারি দিয়েছেন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য। পাশাপাশি এদিনের পুরভোট সুষ্ঠভাবেই সম্পন্ন হয়েছে বলে দাবি করেছেন তিনি।

রবিবার রাজ্যের ২০ জেলার ১০৮টি পুরসভায় ভোট নেওয়া হয়েছিল। নিশ্ছিদ্র নিরাপত্তার বন্দোবস্থ করেছিল রাজ্য প্রশাসন। তা সত্বেও বেশ কয়েকটি জেলায়  অশান্তি রোখা যায়নি। আর সেই অশান্তিকে ফলাও করে প্রচার করে সাধারণ মানুষের কাছে রাজ্য প্রশাসন ও রাজ্যের শাসকলের ভাবমূর্তি নষ্ট করতে আসরে নেমে পড়ে বিজেপি ঘনিষ্ঠ বাজারি সংবাদমাধ্যমের একাংশ। শুধু তাই নয়, অনেক জায়গাতেই অশান্তি বাঁধাতে বিজেপি সহ বিরোধী দলের প্রার্থী নেতাদের উসকে দিয়েছেন ওই সংবাদমাধ্যমের সাংবাদিক ভেকধারীরা। তার ফলও হাতেনাতে পেয়েছে। সাধারণ মানুষই সাংবাদিক ভেকধারীদের উত্তম-মধ্যমও দিয়েছে।

পুরভোট মিটে যাওয়ার ঘণ্টা দেড়েক বাদে এদিন ভবানী ভবনে সাংবাদিক সম্মেলন করে রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ‘কিছু বিক্ষিপ্ত অশান্তি ছাড়া রাজ্যে সুষ্ঠভাবেই সম্পন্ন হয়েছে পুরভোট। ঝামেলা বাঁধানোর চেষ্টা ব্যর্থ করে দিয়েছে পুলিশ। অভিযোগ পেলেই ঘটনাস্থলে ছুটে গিয়ে কঠোর পদক্ষেপ নিয়েছে। হামলাকারীরা কোন রাজনৈতিক দলের তা দেখেনি। পুলিশ সক্রিয় ছিল বলেই একজনও মারা যায়নি। কেউ গুলিবিদ্ধ হননি।’

এদিনের পুরভোটে অশান্তির অভিযোগ তুলে সোমবার ১২ ঘন্টার বাংলা বন্‌ধ ডেকেছে বিজেপি।  বন্‌ধ ঘিরে  যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য পুলিশ সতর্ক থাকবে জানিয়ে রাজ্য পুলিশের ডিজি বলেন, ‘স্বাভাবিক জনজীবনে বাধার সৃষ্টি করা হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। কাউকে রেয়াত করা হবে না।’

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

বিধানসভা সই কাণ্ড: কুণালের পর মদন মিত্রকে সিআইডি’র নোটিস

‘অভিষেক আমার সন্তানসম’, তৃণমূলের সেনাপতির উপরে রাগ গলে জল কল্যাণের!

বিধানসভা সই কাণ্ড: কুণাল ঘোষকে রবিবার ভবানী ভবনে তলব সিআইডি’র

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

বাগানবাড়িতে বিলাসবহুল বিছানা, ঝা চকচকে বাথরুম, উদ্ধার সরকারি ত্রিপল, উধাও প্রধান

তৃণমূলের নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ,খাল দখল করে বাড়ি, মাছের ভেড়ি তৈরীর প্রতিবাদে

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ নিয়ে মুখ খুললেন অভিষেক, কী বললেন?

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

‘তদন্ত এড়াব না, রবিবারই ফের ভবানী ভবনে যাব,’ জানালেন অভিষেক

UNESCO কাণ্ডে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন হাইকোর্টে

দক্ষিণের ৭ জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি, উত্তরে চলবে দুর্যোগ