পাম্প চালিয়ে জল সরাতে বললেও তা শোনা হয়নি, বিস্ফোরক কাউন্সিলর

শোক প্রকাশ করেছেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর রত্না শূর। তিনি উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করেছেন। তিনি বলেন, পাম্প চালালে দুর্ঘটনা এড়ানো যেত।

Share:

নিজস্ব প্রতিনিধি: বৃষ্টিতে জল জমেছিল রাস্তায়। আর সেই খানেই ছিল মরণফাঁদ। ঘটে গিয়েছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর (DEATH) ঘটনা। প্রাণ হারাতে হল ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়াকে। লাইটপোস্টে হাত দিয়ে ফেলেছিল ছাত্র। আর তার ফলেই তড়িদাহত হয়ে মর্মান্তিক মৃত্যু হল ওই পড়ুয়ার (STUDENT)। রবিবার সন্ধে সাড়ে ৬টা নাগাদ হরিদেবপুর থানা এলাকার হাফিজ মহম্মদ ইশাক রোড স্বাক্ষী থাকল এই মর্মান্তিক ঘটনার। ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। এই ঘটনাতেই একাধিক অভিযোগ তুলে বিস্ফোরক কাউন্সিলর রত্না শূর। বলেন, আগেই বলেছিলেন পাম্প চালিয়ে জল নামাতে। তবে তা শোনা হয়নি।

পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃষ্টির ফলে এলাকায় জমেছিল জল। সেই জলমগ্ন রাস্তা দিয়ে গৃহশিক্ষিকার বাড়িতে যাচ্ছিল ছেলে। যাওয়ার সময় লাইটপোস্টে হাত দিয়ে ফেলে সে। আর তারপরেই হয় বিদ্যুৎস্পৃষ্ট। এরপর বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয় এলাকার। হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা দেহ পরীক্ষা করে জানান, মৃত্যু হয়েছে ওই বালকের। সিইএসসি’র তরফ থেকে জানানো হয়েছে, এই লাইটপোস্ট তাদের নয়। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন স্থানীয় (১১৫ নম্বর ওয়ার্ড) তৃণমূল কাউন্সিলর রত্না শূর। তিনি উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করেছেন। এদিন তিনি বলেন, পাম্প চালালে দুর্ঘটনা এড়ানো যেত। তিনি বলেন, জমা জল সরাতে পাম্প চালাতে বলেছিলেন।  অভিযোগ, তখন না কি ঠিকাদার তাঁকে বলেছিলেন,  ওয়ার্ক অর্ডার নেই।

কাউন্সিলরের দাবি, এই পোস্ট বিএসএনএল –এর। আলো লাগিয়েছিল পুরসভা। সম্প্রতি  ওই বাতিস্তম্ভের নিচে খোঁড়া হয়েছিল বলেও দাবি। মর্মান্তিক এই দুর্ঘটনার পরে ২ টি পাম্প চালিয়ে জমে থাকা জল নামিয়েছে পুলিশ। মর্মান্তিক এই ঘটনায় এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

শুক্রবার সকালে চিনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান

বাংলাতেও অভিন্ন দেওয়ানি বিধি, সোমে বিধানসভায় আসছে বিল

বজ্রপাত হলে কী করবেন, কী করবেন না? সামান্য অসাবধানতায় ঘটতে পারে দুর্ঘটনা

কলকাতার রাস্তায় বেহালা বাজিয়ে বেঁচে থাকার লড়াই, অশীতিপর বৃদ্ধের পাশে আনন্দ মাহিন্দ্রা

শুভেন্দু অধিকারীকে নিয়ে ফেসবুকে কুরুচিকর মন্তব্য, তমলুকে গ্রেফতার যুবক

সাবধান, আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল দুর্যোগ! জারি কমলা সতর্কতা

শনি-রবিবার ট্রেনে যাত্রার পরিকল্পনা? শিয়ালদহ দক্ষিণ শাখায় বাতিল একাধিক লোকাল, দেখে নিন তালিকা

আর জি কর কাণ্ড: ‘তদন্তের অগ্রগতি হয়নি,’ সিবিআই-য়ের উপর ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট

জোড়া ভূমিকম্পে তছনছ ভেনিজুয়েলা, ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

২২ মাস পর ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে দিল্লি

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

বুধে তারাতলার অভিশপ্ত এলাকায় জল দিতে যাননি, বরাত জোরে রক্ষা পেয়েছেন নীলা দেবী

অধিনায়ক হিসেবে অভিষেকের আগে ইনস্টায় বায়ো পরিবর্তন শ্রেয়সের, দিলেন কোন বার্তা?

কলকাতা হাইকোর্টে দৌড়েও স্বস্তি পেলেন না অভিষেকের আপ্তসহায়ক