তারাতলা কাণ্ডে ধৃত সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, পুরসভায় বিক্ষোভ সহকর্মীদের

Share:

নিজস্ব প্রতিনিধি: দিন কয়েক আগে তারাতলাকাণ্ডে কলকাতা পুরসভার একজন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁকে আদালতে তোলা হলে চারদিনের পুলিশি হেফাজত দিয়েছেন বিচারক। এবার তাঁর গ্রেফতারির প্রতিবাদে সরব হলেন পুরসভার আরও ইঞ্জিনিয়াররা। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে পুরসভায় জড়ো হয়ে বিক্ষোভ দেখালেন পুরসভার বিভিন্ন বিভাগের সাব অ্যাসিস্ট্যান্ট এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার-সহ মোট ৫০০ জন।

পুরসভার করিডরে বসে বিক্ষোভ দেখালেন তাঁরা। বিক্ষোভে তাঁরা পুরসভার বিল্ডিং বিভাগের ডিজির অপসারণ দাবি করেছেন। পাশাপাশি পুলিশের হাতে ধৃত ইঞ্জিনিয়ারের জামিনের দাবি করেছেন। প্রতিবাদী ইঞ্জিনিয়ারদের দাবি, ‘আমাদের সহকর্মীকে কোনওভাবেই সাসপেন্ড করা যাবে না। তাকে অবিলম্বে মুক্তি দিতে হবে। বিল্ডিং বিভাগের ডিজিকে সরাতে হবে।’ পাশাপাশি আমিনুর শেখকে মুক্তি না দেওয়া পর্যন্ত তাঁরা পেন ডাউন করে কোনও কাজ  করবেন না বলে দাবি জানিয়েছেন। আমিনুর শেখের ‘মুক্তি চাই’ বলে স্লোগান তুলেছেন তাঁরা।

উল্লেখ্য, মাস কয়েক আগে তারাতলায় নির্মীয়মাণ গুদাম ভেঙে মৃত্যু হয় ১৬ জন শ্রমিকের। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে ঘটনার তদন্তে নামে লালবাজারের বিশেষ তদন্তকারী দল বা সিট। জানা যায়, তৃণমূল জমানার ওই নির্মীয়মাণ গুদামের নকশার অনুমোদন দিয়েছিল কলকাতা পুরসভা। অনুমোদনপত্রে সই করেছিলেন তৎকালীন মেয়র ফিরহাদ হাকিম নিজেই। সেই সূত্র ধরেই গত ১১ সেপ্টেম্বর রাতে বাঁশদ্রোণী থানা এলাকায় গড়িয়ার এক আবাসন থেকে কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। জানা যায়, তিনি তারাতলায় পুরসভার ৮০ নম্বর ওয়ার্ডের ইনচার্জ ছিলেন।

তাঁর আগে গ্রেফতার করা হয় কলকাতা পুরসভার তৎকালীন মেয়রের অফিসার অন স্পেশাল পদে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে। তদন্তকারী অফিসারেরা আরও জানান, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের অনুমোদিত সেই নকশা দেওয়া হয়েছিল। এরপর গুদামের পরিকাঠামোগত নকশা খতিয়ে দেখে পুলিশ। মূল নকশা মেনে ওই গুদামের নির্মাণ হচ্ছিল কিনা, সেটাও খতিয়ে দেখে পুলিশ। ভবন তৈরির উপকরণে ভেজাল আছে কিনা, সেটাও খতিয়ে দেখা হয়। ওই নির্মাণ ও নকশা তৈরির ক্ষেত্রে কোনও আর্থিক লেনদেন হয়েছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। এদিকে তদন্তে কালীচরণ, আমিনুর ছাড়াও আরও কয়েকজনকে পাকড়াও করেছিল। শ্রমিক সরবরাহের কাজে যুক্ত থাকা দু’জনকে পুলিশ ধরা হয়েছে।

অবলম্বন ছাড়াই কয়েক সেকেন্ডে গাছের মগডালে উঠলেন তরুণী, ভিডিও দেখে হতবাক নেটদুনিয়া

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সংগ্রহশালায় রাখা জিন্নার ছবি কুচিকুচি করে ছিঁড়লেন পড়ুয়া

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ দুর্ঘটনা, দুই মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২১

মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ! চাঞ্চল্য বসিরহাটে

মেট্রোপ্লাজায় অগ্নিনির্বাপণ ব্যবস্থায় চরম গাফিলতি, পরিদর্শনে গিয়ে ক্ষোভ প্রকাশ দমকল আধিকারিকদের

মদের আসরে বচসা, হাতুড়ি দিয়ে বন্ধুকে পিটিয়ে খুন করল যুবক!

হাবড়া থানার ASI- এর রহস্যমৃত্যু! উদ্ধার ঝুলন্ত দেহ

জয়েশ প্রধান মাসুদ আজহারের মাথার দাম ৭০ লক্ষ ঘোষণা করল পাকিস্তান

জোর ধাক্কা বাবরদের, মোটা জরিমানার পাশাপাশি ১১ পয়েন্ট কেটে নিল জয় শাহের আইসিসি

রাজস্থানে পুর ভোটে বসুন্ধরা রাজের খাসতালুকে ধুয়েমুছে সাফ বিজেপি

লন্ডনের বুকে গঙ্গা আরতি! ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল ব্রিটেনবাসী

নাটক শেষ! পুজোর আগেই বিজেপিতে কাকলি-সুদীপরা, সাফ জানালেন দলবদলু জগদীশ

বাংলার ফুটবলের হাল ফেরাতে মাঠে নামলেন মিঠুন চক্রবর্তী