চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সিবিআই দফতরে হাজিরা সুজয়কৃষ্ণ ভদ্রের

নিজস্ব প্রতিনিধি: নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তলবের প্রেক্ষিতে বুধবার সকাল ১১টা নাগাদ নিজাম প্যালেসে হাজিরা দিলেন সুজয়কৃষ্ণ ভদ্র (Sujay Krishna Bhadra)। নিয়োগ দুর্নীতি মামলায় আর্থিক লেনদেন বিষয়ে তাঁকে  জিজ্ঞাসাবাদ করবেন কেন্দ্রীয় গোয়েন্দারা। 

এদিন নিজাম প্যালেসে পৌঁছে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সুজয়কৃষ্ণ ভদ্র বলেন, গতকাল অর্থাৎ মঙ্গলবার তাঁকে একটি হাতে লেখা নোটিস দেওয়া হয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের তরফে। নোটিস দিয়ে বুধবার তাঁকে নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার জন্য বলেন সিবিআই আধিকারিকরা। সেই মতো তদন্তে সহযোগিতা করতে এদিন জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে আসেন বলে দাবি করেন সুজয়কৃষ্ণ ভদ্র। তাঁর সঙ্গে নিজাম পযালেসে আসেন দুজন আইনজীবীও। তাঁর অসুস্থতা সত্ত্বেও তিনি এদিন সিবিআই দফতরে হাজিরা দিতে এসেছেন বলে জানান সুজয়কৃষ্ণ ভদ্র। তিনি আরও বলেন, তবুও সিবিআই বলবে সহযোগিতা করছি না।

উল্লেখ্য নিয়োগ দুর্নীতি মামলায় সুজয়কৃষ্ণ ভদ্রের (Sujay Krishna Bhadra) নাম প্রথমে উঠে আসে গোপাল দলপতির মুখে। এরপর তাপস মণ্ডল নাম প্রকাশ্যে আনেন, তাপস সংবাদমাধ্যমকে সুজয় ভদ্রের কথা বলেন। 

Published by:

Share Link:

More Releted News:

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

ভোটের মুখেই বিধাননগরের সিপি বদল কমিশনের, সরানো হল মুরলীধরকে

ভোটের মাঝে আচমকাই অভিষেককে ফোন রাহুলের!

ভোটের পরই মাধ্যমিক পরীক্ষার ফলাফল, জানা যাবে মোবাইল অ্যাপেও

নির্বাচনের আগে উত্তরে দুর্যোগ বাড়লেও দক্ষিণে তাপমাত্রা পৌঁছবে ৪০ ডিগ্রির ঘরে

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ