অন্তর্বর্তী জামিন পেলেন কালীঘাটের কাকু, মানতে হবে একাধিক শর্ত

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অবশেষে মিলল স্বস্তি । কলকাতা হাইকোর্টের নির্দেশে   অন্তর্বর্তী জামিন পেলেন কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র। মঙ্গলবার হাই কোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চ সিবিআইয়ের মামলায়  তাঁকে অন্তর্বর্তী জামিন দিয়েছে। তবে বেশ কিছু শর্তে বিচারপতি  কালীঘাটের কাকুকে  এ দিন জামিন মেলে । 

হাইকোর্টের তরফে জানা গিয়েছে চিকিৎসা সংক্রান্ত এবং মানবিক কারণেই জামিন দেওয়া হয়েছে সুজয়কৃষ্ণ ভদ্রকে । সেইসঙ্গে আদালতের তরফে স্পষ্টভাবে জানান হয়, চিকিৎসার প্রয়োজন ছাড়া অন্য কোনও কাজে বাইরে যেতে পারবেন না তিনি। কোন রাজনৈতিক ব্যক্তিত্বদের  সঙ্গে দেখা করতে  পারবেন না ।  পাশাপাশি সুজয়কৃষ্ণের গতিবিধির উপর নজর রাখতে মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী । আগামী  মার্চের শেষ পর্যন্ত এই নির্দেশ বলবৎ থাকবে।

যদি সুজয়কৃষ্ণ ভদ্র জামিনের কোনও শর্ত না মানেন সেক্ষেত্রে তৎক্ষনাৎ তাঁর জামিন খারিজ করতে পারবে নিম্ন আদালত। এদিন আদালতে সুজয়কৃষ্ণর আইনজীবী তাঁর মেডিক্যাল রিপোর্ট জমা করেন। রিপোর্ট দেখে উদ্বেগ প্রকাশ করেন বিচারপতি। হাইকোর্টের পর্যবেক্ষণ,  অভিযুক্তের চিকিৎসার প্রয়োজন রয়েছে। তাঁর এনজিওপ্লাস্টি করা দরকার। সেইকারণেই অন্তর্বর্তী জামিন পেলেন সুজয়কৃষ্ণ ভদ্র । 

প্রসঙ্গত, ২০২৩ সালের ৩০ মে নিয়োগ দুর্নীতি মামলায় প্রথমে ইডির হাতে গ্রেপ্তার হয়েছিলেন কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র।  ইতিমধ্যেই সেই মামলায় মিলেছে জামিন।  এরপর ২০২৪ সালে  সিবিআইয়ের হাতে তিনি গ্রেফতার হন। আর  এবার সেই  মামলাতেও জামিন মঞ্জুর হল তাঁর। 

‘প্রথম দেখাতেই মুগ্ধ হয়েছিলাম’! রচিত সিংহকে নিয়ে আবেগঘন পোস্ট হুমা কোরেশির

আমবাগানে বৃদ্ধের ঝুলন্ত দেহ উদ্ধার, খুনের সন্দেহ পরিবারের, তদন্তে পুলিশ

হাইকোর্টের নির্দেশে বুলডোজার দিয়ে ভাঙা হল সরকারি জমি দখল করে গড়ে ওঠা মিষ্টির দোকান

মুর্শিদাবাদ সীমান্ত দিয়ে নদীপথে ১৫ জনকে পুশ ব্যাকের চেষ্টা, বাধা বিজিবির

বাটা মশলায় দেশি মুরগির অনন্য স্বাদ, জেনে নিন সহজ রেসিপি

বিপদ বাড়ছে অভিষেকের, ২৫০ কোটির ত্রাণ ‘দুর্নীতি’তে বিষ্ণুপুরে দায়ের FIR

নতুন ভূমিকায় রোহিত শর্মা, করলেন বড় বিনিয়োগ

ভয়ঙ্কর ঘটনা,‌ ঢাকায় অটোরিকশা থেকে নামিয়ে জাতীয় দলের ক্রিকেটারকে বেধড়ক মারধর পুলিশের

এফবিআই’র ড্রোন হ্যাকের দাবি ইরানের, বিশ্বকাপের মাঝেই হামলার আশঙ্কা

অবতরণের পর হঠাৎ আগুন! অসমের জোরহাটে দুর্ঘটনার কবলে বায়ুসেনার বিমান

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

বাড়িতেই সহজ বানিয়ে ফেলুন মজাদার ছোলে সমোসা চাট

প্রথম দিনেই ধাক্কা, বক্স অফিসে আশানুরূপ ফল পেল না ‘ম্যায় ওয়াপাস আউঙ্গা’

দিদা-ঠাকুমার রান্নাঘরের সেই হারানো স্বাদ, ফিরিয়ে আনুন এই রেসিপি দিয়ে