প্রচারে বেরিয়ে অসুস্থ হয়ে হাসপাতালে সুজিত বসু, ইডি দফতরে নথি নিয়ে গেলেন ছেলে সমুদ্র

Share:

নিজস্ব প্রতিনিধি : প্রচারে বেরিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন বিধান নগরের তৃণমূল প্রার্থী এবং রাজ্যের বিদায়ী দমকল মন্ত্রী সুজিত বসু। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন। এদিকে ভোটের মুখে দুর্নীতি কাণ্ডে হঠাৎ তৎপর হয়ে উঠেছে ইডি। সুজিত বসু(Sujit Bose) হাসপাতালে ভর্তি হওয়ায় এদিন তার ছেলে সমুদ্র বসু ইডি(ED) দফতরে যাবতীয় নথি নিয়ে হাজির হয়েছিলেন। পুর নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসুকে পরপর দুবার কেন্দ্রীয় এজেন্সি জিজ্ঞাসাবাদের জন্য তলক করেছিল। শনিবার বাবা অসুস্থ থাকায় ছেলে সমুদ্র যে সকল নথি নিয়ে এটি হাজির হতে বলেছিলেন সেই সব নথি নিয়ে ইডি হাজির হন। এদিকে কত দুদিন ধরে সুজিত বসু হাসপাতালে ভর্তি রয়েছেন। এদিকে শনিবার সকাল থেকে শিক্ষক উন্নতি কাণ্ডে জিজ্ঞাসা বাদের জন্য প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের(Partha Chattapadhay) নাকতলার বাড়িতে পৌঁছে গিয়েছেন ইডি আধিকারিকরা।

জেলমুক্তির পর ফের ইডি-র নজরে পার্থ। তবে সিবিআই, ইডি-এর সব মামলা থেকে মুক্তি পাবার পর কেনো আবারও ইডি পার্থর দুয়ারে? সূত্রের খবর, অসুস্থতার টালবাহানা কাটিয়ে এবার বাড়িতেই জিজ্ঞাসাবাদ করতে এসেছে ইডি পার্থকে। জেল থেকে মুক্তি পেলেও অস্বস্তি পিছু ছাড়ছে না প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। ইডি সূত্রের খবর, মুক্তি পরবর্তী আইনি প্রক্রিয়া, নথিপত্র যাচাই এবং জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে বারংবার তলব করা হলেও হাজিরা এড়িয়েছেন তিনি। অবশেষে তদন্তের প্রয়োজনে ফের তাঁর বাড়িতে পৌঁছে গেলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে, জেল থেকে শর্তসাপেক্ষে মুক্তি পাওয়ার পর বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র যাচাইয়ের প্রয়োজন ছিল। একই সঙ্গে মামলা সংক্রান্ত নতুন কিছু তথ্যের ভিত্তিতে তাঁকে জিজ্ঞাসাবাদ করা জরুরি হয়ে পড়েছিল। কিন্তু তলব করা সত্ত্বেও তিনি সিজিও কমপ্লেক্সে উপস্থিত হননি।

পার্থ চট্টোপাধ্যায়ের পক্ষ থেকে জানানো হয়েছিল, তিনি শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ, যার ফলে তাঁর পক্ষে হাজিরা দেওয়া সম্ভব হচ্ছে না। এমনকি আদালতের পক্ষ থেকে রুটিন হাজিরার নির্দেশ থাকলেও অসুস্থতার কারণ দেখিয়ে তিনি তা এড়িয়ে যান এবং হাসপাতালে চিকিৎসাধীন হন। ইডির দাবি, তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া আর ঝুলিয়ে রাখা সম্ভব নয়। যেহেতু তিনি অসুস্থতার কারণে দফতরে আসতে পারছেন না, তাই তাঁর শারীরিক অবস্থা এবং আইনি বাধ্যবাধকতা মাথায় রেখেই সরাসরি তাঁর বাসভবনে পৌঁছে গিয়েছেন আধিকারিকরা।

মায়ের বাহন শ্বেত সিংহ, ঘটকবাড়ির দুর্গা প্রতিমায় রয়েছে অভিনবত্ব

শনির নক্ষত্র পরিবর্তনেই খুলবে ভাগ্যের দরজা! ৯ অক্টোবর থেকে ‘আচ্ছে দিন’ ৪ রাশির জাতকদের

লক্ষ্মী নারায়ণ রাজযোগে ২৬ সেপ্টেম্বর থেকে দারুণ সময় ৪ রাশির জাতকদের

ব্যবসায় বিপুল ক্ষতির সম্ভাবনা, কাছের মানুষের সঙ্গে চরম ঝামেলা বাধবে, সুতরাং সজাগ থাকুন

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের