একসঙ্গে বদলি করা হল কলকাতা ও বর্ধমান মেডিক্যাল কলেজের সুপারকে, কারণ কী?

ফেল করা পড়ুয়াদের পাশ করানোর চাপ দেওয়ার অভিযোগে বদলি করা হল বর্ধমান মেডিক্যালের সুপার ডঃ তাপস ঘোষকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফেল করা পড়ুয়াদের পাশ করানোর চাপ দেওয়ার অভিযোগে বদলি করা হল বর্ধমান মেডিক্যালের সুপার ডঃ তাপস ঘোষকে। পাশাপাশি তিন মাসের মধ্যে বদলি করা হল কলকাতা মেডিক্যাল কলেজের সুপারকেও। সেখানে নতুন সুপার নিযুক্ত হয়েছেন বিধানচন্দ্র রায় শিশু হাসপাতালের শিশুসল্য বিভাগের অধ্যাপক ডক্টর ইন্দ্রনীল চট্টোপাধ্যায়। আর কলকাতা মেডিক্যাল কলেজের সুপার পদে থাকা ডঃ শান্তনু সেনকে পাঠানো হয়েছে বর্ধমান মেডিক্যাল কলেজে। সেখানে তিনি সুপারের দায়িত্বে সামলাবেন।

পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দফতরের তরফ থেকে নির্দেশিকা জারি করে এই অদলি-বদলি করা হয়েছে। আর বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে সুপার পদে থাকা ডঃ তাপস ঘোষ কে বদলি করে কোচবিহারের মহারাজা জিতেন্দ্র নারায়ণ কলেজের অ্যানাটমি বিভাগের অধ্যাপক করা হয়েছে। বিগত কয়েক মাস ধরেই তাপস ঘোষকে নিয়ে একের পর এক বিতর্ক ডানা মেলেছে। তাঁর বিরুদ্ধে বিভাগীয় প্রধানকে চাপ দিয়ে এবং প্রভাব খাটিয়ে ফেল করা পড়ুয়াদের নম্বর বাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। সেই অভিযোগের আগে তাঁকে ডাক্তারির স্নাতকোত্তর পরীক্ষার সেন্টার ইন-চার্জ করা হয়েছিল।

তাঁরই বিরুদ্ধে এমন অভিযোগ ওঠার পর শিক্ষক-চিকিৎসক মহলে চূড়ান্ত অসন্তোষ দেখা যায়। চিকিৎসকদের একাংশের নানা অভিযোগের কোপে পড়েন তিনি, এতকিছুর পর শেষমেষ তাঁকে বদলি করা হল। অন্যদিকে গত ২৬ মে কলকাতা মেডিক্যাল কলেজের সুপার ডক্টর অঞ্জন অধিকারীকে বদলি করা হয়েছিল। তার জায়গায় আনা হয় শান্তনু সেনকে। কিন্তু তিনমাসও টিকলেন না তিনি, তাঁকে বদলি করা হল বর্ধমান মেডিক্যালের সুপার পদে।

পাহাড় ও সাগরের মেলবন্ধন,পুজোর ছুটিতে ঘুরে আসুন ওড়িশার কটক

পেটের সমস্যা ও কোষ্ঠকাঠিন্য নিমেষেই দূর করবে এই পুষ্টিকর সবজি!

চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বাঁধা বাবা, মুখে রুটি তুলে দিল ছোট্ট মেয়ে, ভাইরাল মমতার দৃশ্য

ওয়েট ট্রেনিংয়ে উধাও অনিদ্রা! জিম করলেই কি মিলবে মুক্তি?

‘রাম মন্দিরের বিরুদ্ধে মিছিল করে ধ্বংস হয়ে গিয়েছেন,’ নাম না করে মমতাকে তোপ শুভেন্দুর

এয়ারটেলের ₹২১৯ প্ল্যানে মিলছে ২৮ দিনের ভ্যালিডিটি-সহ অবিশ্বাস্য সুবিধা

ডিভোর্স মামলা করায় আদালত চত্বরেই স্ত্রীকে চুলের মুঠি ধরে মাটিতে ফেলে মার স্বামীর

কেতুর প্রভাবে বদলাবে ভাগ্য, ৭১ দিন ধরে টাকার বৃষ্টি ৫ রাশির জাতকদের জীবনে

‘ওরা আমাকে মেরে ফেলবে…’, মাকে ফোনের পরেই হোমস্টে থেকে মিলল ছাত্রীর দেহ

হাসিরানির সমর্থনে নন্দীগ্রামে জোড়া সভা করবেন শুভেন্দু অধিকারী

পাকিস্তানের ডেরা ইসমাইল খানে তল্লাশি চৌকিতে আত্মঘাতী বিস্ফোরণে ছিন্নভিন্ন ১১ জন

রবিতে শহরে নীতিন নবীন, নেতাদের কি বার্তা দেন, তাকিয়ে বঙ্গ বিজেপি

‘রং দেখে নয়, তোলাবাজি করলেই গ্রেফতার করুন,’ পুলিশকে নির্দেশ শমীকের

গ্রিসে ভয়াবহ বিস্ফোরণে মৃত ২, নিখোঁজ ৫