পার্থদের জামিন দিতে রাজি না হওয়া বিচারপতিকে স্থায়ী করার সুপারিশ ফিরিয়েছিল সুপ্রিম কোর্ট কলেজিয়াম

Share:

নিজস্ব প্রতিনিধি: নিয়োগকাণ্ডে জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে জামিন দেওয়া নিয়ে বুধবার (২০ নভেম্বর) ভিন্নমত পোষণ করেছেন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দুই বিচারপতি। প্রাক্তন শিক্ষামন্ত্রী-সহ পাঁচ জনের জামিন মঞ্জুর করেছিলেন বিচারপতি অরিজি‍ৎ বন্দ্যোপাধ্যায়। কিন্তু পার্থ চট্টোপাধ্যায়দের জামিন দিতে চাননি বিচারপতি অপূর্ব সিনহা রায়। ফলে প্রাক্তন শিক্ষামন্ত্রীর জামিন ভাগ্য নির্ধারিত হবে তৃতীয় কোনও বিচারপতির হাতে।

পার্থর জামিন আর্জি খারিজ করার পরেই অনেকেই বিচারপতি অপূর্ব সিনহা রায়কে নিয়ে জানতে উদগ্রীব হয়ে উঠেছেন। কেননা, প্রাক্তন শিক্ষামন্ত্রীকে জামিন মঞ্জুর না করে চর্চায় উঠে এসেছেন তিনি। কলকাতা হাইকোর্টের ওয়েবসাইটে  বিচারপতিদের যে জীবন বৃত্তান্ত দেওয়া হয়েছে, তা থেকে জানা গিয়েছে, হাওড়ায় জন্ম বিচারপতি অপূর্ব সিনহা রায়। তাঁর বাবা সুকুমার রায় সিনহা ছিলেন হাওড়া জেলা আদালতের দুঁদে উকিল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্ত হাজরা ল কলেজ থেকে আইনে স্নাতক হওয়ার পরে বাবার অধীনেই হাওড়া জেলা আদালতে আইনজীবী হিসাবে হাতেখড়ি বিচারপতি অপূর্ব সিনহা রায়ের। ১৯৯৬ সালে যোগ দেন রাজ্য জুডিশিয়াল সার্ভিসে। বাঁকুড়া জেলা ও দায়রা আদালতের বিচারকের পাশাপাশি রাজ্য সরকারের নগরোন্নয়ন ও পূর্ত দফতরের আইনি উপদেষ্টার দায়িত্বও পালন করেছিলেন। ২০২২ সালের ৩১ অগস্ট কলকাতা হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসাবে যোগ দেন।

সাধারণত অতিরিক্ত বিচারপতি হিসাবে দুই বছর দায়িত্ব পালন করলেই স্থায়ী বিচারপতি পদে নিয়োগ করা হয়। চলতি বছরের ২৯ এপ্রিল কলকাতা হাইকোর্টের ৯ অতিরিক্ত বিচারপতিকে স্থায়ী বিচারপতি করার জন্য সুপ্রিম কোর্টের কলেজিয়ামের কাছে সুপারিশ করেছিল হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের নেতৃত্বাধীন কলেজিয়াম। তালিকায় বিচারপতি অপূর্ব সিনহা রায় ছাড়াও ছিল বিচারপতি বিশ্বরূপ চৌধুরী, বিচারপতি প্রসেনজি‍ৎ বিশ্বাস, বিচারপতি উদয় কুমার, বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্য, বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়, বিচারপতি মোহাম্মদ শাব্বির রশিদি, বিচারপতি পার্থসারথি সেন ও বিচারপতি অজয়কুমার গুপ্তের নাম। যদিও এ বিষয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনও মতামত জানাননি। গত ২৪ জুলাই প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের কলেজিয়াম কলকাতা হাইকোর্টের কলেজিয়ামের সুপারিশ সর্বসম্মতভাবে ফিরিয়ে দিয়েছিল। কলকাতা হাইকোর্টের ৯ বিচারপতিকে আরও এক বছরের জন্য অস্থায়ী বিচারপতি হিসাবে দায়িত্ব পালন করার সুপারিশ করেছিল। সুপ্রিম কোর্টের যে কলেজিয়াম ওই সুপারিশ করেছিল, তাতে ছিলেন বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না-ও।

সুপ্রিম কোর্টের কলেজিয়ামের তরফে বলা হয়েছিল, স্থায়ী বিচারপতি হিসাবে নিয়োগের জন্য অতিরিক্ত বিচারপতিরা উপযুক্ত কি না, তা যাচাই করার জন্য কলকাতা হাইকোর্টের বিষয়গুলির সঙ্গে পরিচিত শীর্ষ আদালতের অন্যান্য বিচারপতিদের সঙ্গে পরামর্শ করেছে তারা । সবদিক বিবেচনা করে কলেজিয়াম এই সিদ্ধান্ত নিয়েছে যে, ওই ৯ জন আরও এক বছর অস্থায়ী হিসেবেই কাজ চালাবেন। প্রসঙ্গত, এই ৯ বিচারপতিই জেলা-দায়রা আদালত থেকে ২০২২-এর অগস্টে উন্নীত হয়েছিলেন হাইকোর্টে।

তেলঙ্গানায় মাদক-বিরোধী অভিযানে উদ্ধার ৩৭২ কেজি গাঁজা, গ্রেফতার ৪

উপ-নির্বাচনের প্রচারে আজ রেজিনগর যাচ্ছেন শুভেন্দু অধিকারী

মাঝ আকাশে জিম্বাবোয়েতে ভেঙে পড়ল হেলিকপ্টার, নিহত ৬

এবার পুজোয় পকেট হবে ফাঁকা? এক ধাক্কায় বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় কত?

অক্টোবরের শুরুতেই গরমে হাঁসফাঁস দক্ষিণবঙ্গ, পুজোর আগে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে

আফগানিস্তানে ভয়াবহ বিমান হামলা পাকিস্তানের, নিহত ৯

সিরিয়ায় চলন্ত বাসে বন্দুকবাজের হামলা, নিহত ৭, জখম অনেকে

‘ক্যাপ্টেন স্মিত মাচ্ছার বীর, ভারত গর্বিত’, ভারতীয় পাইলটের সাহসিকতার প্রশংসা মোদির

ভারতের বিরুদ্ধে তিন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারের সেঞ্চুরি, বড় রানের টার্গেট পেলেন শুভমনরা

পুজোর মুখে যাত্রীদের বড় উপহার! একাধিক রুটে এসি ট্রেনের বাড়তি স্টপেজ দিল রেল

ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর নিয়ে বড় নির্দেশ শুভেন্দুর, বেঁধে দিলেন সময়

নিজের গড়েই হামলার মুখে অনুব্রত মণ্ডল, গ্রেফতার তিন দুষ্কৃতী

ক্লাস চলাকালীন বই নিয়ে ঝগড়া, সহপাঠীকে ধারাল বস্তু দিয়ে কোপ ছাত্রের

আগামী ২ অক্টোবর থেকে গণতন্ত্র বাঁচাও আন্দোলনে নামছে ইন্ডি জোট, সিদ্ধান্ত দিল্লির বৈঠকে