অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়কে রক্ষাকবচ দিল সুপ্রিম কোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধি: সুপ্রিম কোর্ট থেকে বড় স্বস্তি পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়। আপাতত তাঁকে গ্রেফতার করা যাবেনা বলে অন্তর্বর্তী নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। বৃহস্পতিবার (৬ অগস্ট) প্রধান বিচারপতি সূর্য কান্তের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাঁকে গ্রেফতার করা যাবে না। তবে একইসঙ্গে তদন্ত প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, তদন্তকারী সংস্থা যখনই ডেকে পাঠাবে, তখনই হাজির হয়ে প্রয়োজনীয় তথ্য ও সহযোগিতা করতে হবে সুমিত রায়কে। 

আদালতের নির্দেশ অনুযায়ী, প্রতিদিন সকাল ১০ টা থেকে সন্ধ্যে ৬ টার মধ্যে তদন্তকারী পুলিশের জিজ্ঞাসাবাদের জন্য উপস্থিত থাকতে হবে। সুমিত রায়ের বিরুদ্ধে রাজ্যের একাধিক থানায় বিভিন্ন অভিযোগে মামলা দায়ের হয়েছে। পশ্চিম মেদিনীপুরের শালবনিতে সরকারি জমি বিক্রিকে কেন্দ্র করে দায়ের হওয়া মামলায় তাঁর নাম উঠে এসেছে। এছাড়া ডেবরা থানাতেও টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগে একটি মামলা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানায় তাঁর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগও দায়ের হয়েছে। অভিযোগ, ‘সেবাশ্রয়’ কর্মসূচি চলাকালীন এক রিসর্ট মালিককে চাপ দিয়ে তাঁর রিসর্টের ঘর আটকে রাখা হয়েছিল। সেই অভিযোগের তদন্তে বিষ্ণুপুর থানার পুলিশ ইতিমধ্যেই সুমিত রায়ের বাড়িতে তল্লাশি চালিয়েছে।

আরও পড়ুন: কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, ‘বোরখা পরা’ মন্তব্যের মামলায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ মহুয়া মৈত্র 

শালবনি থানায় অভিযোগ দায়ের হওয়ার পর থেকেই সুমিত রায়কে খুঁজে পাওয়া যাচ্ছিল না বলে তদন্তকারী সূত্রে খবর। এ দিকে তাঁকে নাগালে পেতে জারি করা হয়েছে গ্রেফতারি পরোয়ানা। এর আগে আগাম জামিনের আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন সুমিত রায়। সেখানে ডেবরা থানার মামলায় তিনি স্বস্তি পেলেও, শালবনির জমি সংক্রান্ত মামলায় আগাম জামিন মেলেনি। এরপর তিনি সুপ্রিম কোর্টের শরণাপন্ন হন। বৃহস্পতিবার ওই জমি সংক্রান্ত মামলাতেই তাঁকে অন্তর্বর্তী রক্ষাকবচ দেয় দেশের সর্বোচ্চ আদালত।

বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়ার পর গুহাতেই সংসার! সন্তানদের নিয়ে ‘পাতালঘরে’ ফিলিস্তিনি পরিবার

সাবান, শ্যাম্পু, টুথপেস্ট নিরামিষ না আমিষ? প্যাকেটে প্রতীক দেওয়ার নির্দেশ কেন্দ্রের

বিয়েবাড়ি থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, কুলুতে খাদে গাড়ি পড়ে মৃত ৪

১২৫ বছর বয়সে ‘সবচেয়ে প্রবীণ’ ভোটার পেলেন SIR-এর নোটিস

পিছনে লোহার খাঁচায় ৫ আর সামনে এক, বাইকে ৬ শিশুকে চাপানোর ভিডিও ভাইরাল

ভাঙড় কলেজে বিক্ষোভ ও অশান্তির ঘটনায় গ্রেফতার ৪, ধৃতদের আজই পেশ আদালতে

মর্মান্তিক! সরকারি হাসপাতালে এসি বিস্ফোরণে মৃত্যু দুই সদ্যোজাত শিশুর

প্রথমবার কোচবিহারে শুভেন্দু, জলদাপাড়ায় নামকরণ করবেন দুই হস্তীশাবকের

নিম্নচাপের জেরে সকাল থেকেই বৃষ্টি, আরও বাড়বে দাপট! রাজ্যের কোন কোন জেলায় ভারী বর্ষণ?

টাইফুন ‘দুজুয়ান’-এর তাণ্ডবে বিপর্যস্ত জাপান! ভূমিধসে মৃত ২, নিখোঁজ একাধিক

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

মুকেশ আম্বানির সঙ্গে বৈঠক শুভেন্দুর, বাংলায় বিনিয়োগ বাড়াতে বড় পদক্ষেপে মুখ্যমন্ত্রী

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ পরিণতি, পুলিশ পরিচয়ে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ

বিশ্বজুড়ে ইরানের সব এয়ারলাইনসের বিমান বন্ধ করার হুমকি ট্রাম্পের