কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, ‘বোরখা পরা’ মন্তব্যের মামলায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ মহুয়া মৈত্র

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র। ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে দায়ের হওয়া মামলায় হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে বিশেষ অনুমতি আবেদন (এসএলপি) দাখিল করেছেন তিনি। আগামী সপ্তাহেই সুপ্রিম কোর্টে মামলাটির শুনানি হতে পারে বলে আইনজীবী মহলের সূত্রে খবর।

সম্প্রতি কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য মহুয়া মৈত্রকে অন্তর্বর্তী সুরক্ষা দিলেও তদন্তে কোনও স্থগিতাদেশ দেননি। আদালত জানিয়েছিল, আইন অনুযায়ী পুলিশ তদন্ত চালিয়ে যেতে পারবে। পাশাপাশি নির্দেশ দেওয়া হয়, সংসদের অধিবেশন শেষ হওয়ার পর আগামী ১৪ আগস্ট বিকেল ৩টায় মহুয়াকে তদন্তকারী আধিকারিকের সামনে হাজিরা দিতে হবে।হাইকোর্ট আরও নির্দেশ দেয়, জিজ্ঞাসাবাদের সময় মহুয়া মৈত্রের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তাঁর দিকে যাতে ডিম বা অন্য কোনও বস্তু নিক্ষেপ না করা হয় এবং তিনি যাতে কোনও ধরনের হেনস্থা বা হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করার দায়িত্ব পুলিশের। একই সঙ্গে আগামী ৫ অক্টোবর অথবা আদালতের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মহুয়ার বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করা যাবে না বলেও জানানো হয়।

আরও পড়ুনঃ নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দুর সঙ্গে দেখা করে কী চেয়েছেন? নিজেই সবটা জানালেন হুমায়ুন কবীর

প্রসঙ্গত, গত ১ জুলাই নদিয়ায় একটি বিক্ষোভের মুখে পড়েন মহুয়া মৈত্র। অভিযোগ, সেই সময় তাঁকে লক্ষ্য করে ডিম ও পাথর ছোড়া হয়। ওই ঘটনার পর বোরখা প্রসঙ্গে তাঁর একটি মন্তব্যকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়। অভিযোগ ওঠে, ওই মন্তব্য ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে। এরপর নদিয়ার হোগলবেড়িয়া থানায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়। সেই মামলাতেই হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে এবার দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ।

পুজোর মধ্যেই ভোটের বাদ্যি, ষষ্ঠীর দিনেই কোয়েলের ছেড়ে দেওয়া রাজ্যসভা আসনে নির্বাচন

হার্ট অ্যাটাকের সময় বাড়িতে একা? নিজেকে সামলাতে মাথায় রাখুন এই ৪ পদ্ধতি

গনেশ উৎসব চলাকালীন মর্মান্তিক দুর্ঘটনা! ফুটন্ত সম্বরের পাত্রে পড়ে মৃত্যু মহিলার

ডেডলাইন শেষ, স্পিকারের নোটিসের জবাব দিতে আরও ৪ সপ্তাহ সময় চাইছেন সুদীপ-কাকলিরা

সুখবর! পুজো পরেই অ্যাকাউন্টে ঢুকবে আবাসের ৬০ হাজার টাকা, পাবেন ৩০ লক্ষ পরিবার

বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়ার পর গুহাতেই সংসার! সন্তানদের নিয়ে ‘পাতালঘরে’ ফিলিস্তিনি পরিবার

আপনার টুথপেস্ট নিরামিষ না আমিষ? একাধিক পণ্যের প্যাকেটে প্রতীক ব্যবহারের নির্দেশ কেন্দ্রের

বিয়েবাড়ি থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, কুলুতে খাদে গাড়ি পড়ে মৃত ৪

প্রথমবার কোচবিহারে শুভেন্দু, জলদাপাড়ায় নামকরণ করবেন দুই হস্তীশাবকের

নিম্নচাপের জেরে সকাল থেকেই বৃষ্টি, আরও বাড়বে দাপট! রাজ্যের কোন কোন জেলায় ভারী বর্ষণ?

টাইফুন ‘দুজুয়ান’-এর তাণ্ডবে বিপর্যস্ত জাপান! ভূমিধসে মৃত ২, নিখোঁজ একাধিক

ভাঙড় কলেজে বিক্ষোভ ও অশান্তির ঘটনায় গ্রেফতার ৪, ধৃতদের আজই পেশ আদালতে

মর্মান্তিক! সরকারি হাসপাতালে এসি বিস্ফোরণে মৃত্যু দুই সদ্যোজাতের

মুকেশ আম্বানির সঙ্গে বৈঠক শুভেন্দুর, বাংলায় বিনিয়োগ বাড়াতে বড় পদক্ষেপে মুখ্যমন্ত্রী