Loading live market data...
Loading active stocks...
Connecting...

‘বানর সেনার ডিফেক্টিভ বাঁদর’, জয় শ্রীরাম বিতর্কের মাঝে শুভেন্দুকে আক্রমণ কুণালের

বন্দে ভারত (Vande Bharat) এক্সপ্রেসের উদ্বোধন অনুষ্ঠানে শুক্রবার হাওড়া স্টেশনে জয় শ্রীরাম (Jay Shree Ram) স্লোগান ঘিরে বিতর্ক তৈরি হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বন্দে ভারত (Vande Bharat) এক্সপ্রেসের উদ্বোধন অনুষ্ঠানে শুক্রবার হাওড়া স্টেশনে জয় শ্রীরাম (Jay Shree Ram) স্লোগান ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সরকারি অনুষ্ঠানে রাজনৈতিক দলের স্লোগান অসৌজন্যের নিদর্শন বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। তার মাঝে মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)। এবার শুভেন্দুকে পাল্টা আক্রমণ শানালেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। এদিন রাজ্যের বিরোধী দলনেতাকে ‘বানর সেনার ডিফেক্টিভ বাঁদর’ বলে কটাক্ষ করলেন তৃণমূল নেতা।

শুক্রবার তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ জানান, মুখ্যন্ত্রীর উদ্দেশে অবমাননাকর মন্তব্য করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুর মন্তব্যের প্রেক্ষিতে তিনি বলেন, ‘রামের নাম করে অসৌজন্য, অসভ্যতা। বিরোধী দলনেতা যে বক্তব্য রেখেছেন, তা অত্যন্ত কুরুচিকর এবং নিম্নমানের। উনি আদৌ বিধায়ক কি না, তা আদালতের বিচারাধীন। মুখ্যমন্ত্রীকে বিরোধী দলনেতা আপনি নয়, তুমি বলে সম্বোধন করছেন। যে সারাক্ষণ এরকম আমিত্ব করে যায়, তিনি বানর সেনার ডিফেক্টিভ বাঁদর।’

প্রসঙ্গত শুক্রবার হাওড়ায় রেলের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে বিজেপি কর্মী সমর্থকরা জয় শ্রীরাম স্লোগান দেন। যার প্রতিবাদে রাজ্যের মুখ্যমন্ত্রী অনুষ্ঠান মঞ্চে ওঠেননি। আর এই বিষয়টি নিয়ে সুর চড়িয়েছেন শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত এদিন অনুষ্ঠানে হাজির ছিলেন শুভেন্দু অধিকারীও। অনুষ্ঠানের পরে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে দাবি করেন, ‘এটা ১৯৫৬ ভোটে হারের জ্বালা। ওকে আমি নন্দীগ্রামে হারিয়েছিলাম। আমার সঙ্গে একই মঞ্চে বসবে না বলেই এটা করেছে। এর আগে কলাইকুণ্ডায় প্রধানমন্ত্রীর সামনেও একই নাটক করেছিল।’

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিনদিনের জন্য যুদ্ধবিরতি, ঘোষণা ট্রাম্পের

বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বিশেষভাবে অভিনন্দন জানালেন শেখ হাসিনা

স্লোগান নয়, বাংলায় এবার অলি-গলিতে বাজবে ‘জয় শ্রী রাম’ গান! সিদ্ধান্ত বিজেপির

শনিবারেও মুখ্যমন্ত্রী পেল না তামিলনাড়ু, ম্যাজিক ফিগারে পৌঁছতে হিমশিম খাচ্ছেন বিজয়

ফিন অ্যালেনের সেঞ্চুরি ও কেকেআরের বোলিংয়ের দাপটে ভরাডুবি দিল্লির

ব্রিগেডে মুখ্যমন্ত্রীর পদে শুভেন্দুর শপথের দিন কালীঘাটে রবীন্দ্রজয়ন্তী পালন করবেন মমতা

পলতা ঘাটে চুল,দাড়ি কেটে প্রতিজ্ঞা ভাঙলেন বিজেপির ২ নেতা

স্বরূপনগরে ভোটের দিন থেকে নিখোঁজ থাকা ব্যক্তির জলাশয় থেকে মৃতদেহ উদ্ধার

আগামী সপ্তাহেই দাম বাড়ছে পেট্রল-ডিজেলের, চিন্তায় মধ্যবিত্ত

প্রকাশিত মাধ্যমিকের ফল, পাশের হার ৮৬.৮৩ শতাংশ

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

কেকেআরের দুরন্ত বোলিংয়ের জেরে দিল্লির ব্যাটিং বিপর্যয়, অক্ষরদের ১৪৩ রানের টার্গেট দিল কলকাতা

শনিবার ব্রিগেডে শপথ অনুষ্ঠান , দুর্যোগের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

‘ভয় আউট, ভরসা ইন’, মুখ্যমন্ত্রী হিসেবে নাম ঘোষণার পর বড় বার্তা শুভেন্দুর