বিধানসভার শীতকালীন অধিবেশন থেকে সাসপেন্ড শুভেন্দু

রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশন থেকে সাসপেন্ড করা হল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। অধ্যক্ষের প্রতি অসম্মানজনক আচরণের জন্য এই শাস্তি।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্য বিধানসভার(West Bengal State Assembly) অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের(Speaker Biman Banerjee) প্রতি অসম্মানজনক আচরণের জন্য রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশন(Winter Session) থেকে সাসপেন্ড করা হল রাজ্যের বিরোধী দলনেতা(Leader of Opposition) শুভেন্দু অধিকারীকে(Suvendu Adhikari)। একই সঙ্গে বিজেপির(BJP) তরফেও অধ্যক্ষের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়েছে। রাজ্যে বিভিন্ন সরকারি দফতরে দুর্নীতির অভিযোগে বিধানসভায় বিজেপির আনা আলোচনা-প্রস্তাব খারিজ করে দেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। সেই প্রস্তাব এনেছিলেন শুভেন্দু। প্রস্তাব খারিজ হতেই বিধানসভার ভিতরেই বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি বিধায়করা। হাতে ছিল পোস্টার। দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখানোর পর তাঁরা ওয়াক আউট করেন। যদিও তৃণমূল সূত্রে জানা গিয়েছে, অধ্যক্ষ দুর্নীতি ইস্যুতে শুভেন্দুর আনা মুলতবি প্রস্তাব আনার আবেদন খারিজ করে দিলেও সেই প্রস্তাব পাঠের অনুমতি দেন অধ্যক্ষ। কিন্তু শুভেন্দু তাতে রাজী হননি।

জানা গিয়েছে, রাজ্য বিধানসভার অধ্যক্ষের বিরুদ্ধে অসম্মানজনক আচরণের অভিযোগে বিরোধী দলনেতার বিরুদ্ধে সাসপেনশন মোশন আনেন তৃণমূল(TMC) বিধায়ক তাপস রায়। সেই প্রস্তাবে সম্মত হন স্পিকার। তারপরেই জানিয়ে দেওয়া হয় শুভেন্দুকে রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশনের পুরো মেয়াদের জন্য সাসপেন্ড করা হয়েছে। এর আগে ২০২২ সালের ২৮ মার্চ শুভেন্দু-সহ পাঁচ বিজেপি বিধায়ক সাসপেন্ড হন। ওই অধিবেশনের আগে দু’জন বিজেপি বিধায়ক সাসপেন্ড হন। মোট সাত জন বিধায়ক সাসপেন্ড হন। পরে অবশ্য আদালতের হস্তক্ষেপে সাসপেনশন প্রত্যাহার করা হয় তাঁদের। কিন্তু এতকিছুর পরেও ঘুম ভাঙছে না পদ্মশিবিরের বিধায়কদের। তাঁরা নিয়ম করে রাজ্য বিধানসভার প্রতিটি অধিবেশ নে অসংসদীয় আচরণ করে চলেছেন।

সিকিমে টানেল বিপর্যয়ে বাড়ির ছোট ছেলের মৃত্যু, শোকের ছায়া পরিবারে

বিশ্বকাপে খেলোয়াড় পাঠিয়ে ফিফার তহবিল থেকে সবথেকে বেশি টাকা পাচ্ছে ম্যানচেস্টার সিটি

পর্যটক সেজে কলকাতায় মাদক পাচার! ভবানীপুর থেকে গ্রেফতার থাইল্যান্ডের দুই তরুণী

১৮ বছর বয়সে প্রয়াত ‘গডজিলা ভার্সেস কং’ খ্যাত অভিনেত্রী কেলি হটল

সিকিমে সুড়ঙ্গ ধসে মৃতের সংখ্যা বেড়ে ২০, নিখোঁজ একাধিক শ্রমিক

অন্ধ পুত্র স্নেহে কখনই থানায় যাননি! সেই ছেলের হাতেই খুন বৃদ্ধা মা

‘জামাকাপড় খুলে পেটাতাম কিন্তু…’, অভিষেকের ‘দিন পাল্টানো’ মন্তব্যের কড়া জবাব দিলীপের

জেনেরিক ওষুধের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের, প্রভাব পড়তে পারে ভারতেও

ছাতা ছাড়া বেরোবেন না! আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস

যুগান্তকারী সিদ্ধান্ত! সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তিতে অনুমোদন ট্রাম্পের

টানা বিক্ষোভের মুখে সেনাপ্রধানকে সরালেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি

পাহাড়ের কোলে চেল নদীর স্রোত, চলুন ঘুরে আসি উত্তরবঙ্গের নতুন অফবিট গন্তব্য ‘পাপরখেতি’

জলের স্রোতে ভেসে গেলেন একই পরিবারের চারজন, বন্যায় অসমে মৃতের সংখ্যা বেড়ে ৩১