ডেঙ্গিরোধে প্রচারে বেরিয়ে সিকিউরিটি গার্ডকে সপাটে চড় তারক সিংয়ের

Share:

নিজস্ব প্রতিনিধি : ডেঙ্গি মোকাবিলায় শহর জুড়ে জমে থাকা জলের বিরুদ্ধে অভিযানে নেমেছে কলকাতা পুরসভা । পুরসভার জরিমানার হাত থেকে রেহাই মেলেনি ন্যাশনাল লাইব্রেরী,এসএসকেএম(SSKM) হাসপাতালের। এমন আবহেই ডেঙ্গির সচেতনতার প্রচারে গিয়ে নির্মীয়মাণ বাড়ির একাধিক জায়গায় জল জমে থাকতে দেখে মেজাজ হারালেন কলকাতা পুর নিগমের মেয়র পারিষদ তথা কাউন্সিলর তারক সিং(Tarak Singh) ।জল জমে থাকার সদুত্তর না পেয়ে সপাটে চড় কষালেন সংশ্লিষ্ট ভবনের এক রক্ষীকে।

ইতিমধ্যে সোশ্যাল সাইটে ভাইরাল সেই ভিডিওকে ঘিরে উঠেছে নিন্দার ঝড়। যদিও তারকবাবুর দাবি, বিষয়টিকে অতিরঞ্জিত করা হচ্ছে। নিজের চড়ের সপক্ষে মেয়র পারিষদের সাফাই, ‘লোক মরে যাচ্ছে, আপনারা মিডিয়ারা সমালোচনা করবেন। মেয়রের পদত্যাগ চাইবেন। কাউকে বারণ করলে শুনবে না। আমরা খালি ফাইন করে চুপ করে বসে থাকব নাকি? মেয়র পারিষদ তো মানুষ? একজন দায়িত্বপ্রাপ্ত গার্জেনের কাজ চড় মারা।’তারকবাবু ১১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। এদিন নিজের ওয়ার্ডের কোথায় কোথায় জল জমে রয়েছে দেখতে বেরিয়েছিলেন তিনি। তখনই একটি নির্মীয়মাণ বাড়ির আশেপাশে একাধিক জায়গায় জল জমে থাকতে দেখে তিনি জল জমে থাকার কারণ জিজ্ঞেস করেন।জবাবে ওই নির্মীয়মান বাড়িরএক সিকিউরিটি গার্ড(Security Guard) তাঁকে বলেন, ‘বৃষ্টি (Rain)হয়েছে। তাই জল জমেছে। রোদ উঠলেই শুকিয়ে যাবে।’ এরপরই মেজাজ হারিয়ে ওই সিকিউরিটি গার্ডকে সপাটে চড় কষান মেয়র পারিষদ।

সেই ভিডিও ভাইরাল হতেই নিন্দার ঝড় ওঠে। এভাবে হাতে আইন তুলে নেওয়া যায় কী না, প্রশ্ন তোলেন নেটিজেনদের একাংশ। যদিও পরে এই বিষয়ে তারকবাবু বলেন, ‘আমি যদি অপরাধ করে থাকি ওই লোকটাকে সঙ্গে নিয়ে গিয়ে মামলা করুন আমার নামে।’ এরপরই নিজেকে অভিভাবক হিসেবে দাবি করে চড়ের সপক্ষে ব্যাখ্যা দেন তিনি। জমা জল রুখতে, আইনত যা যা ব্যবস্থা নেওয়ার তা তো নেওয়া হবেই। দরকার পড়লে মারধরও খেতে পারে। ক্যামেরার সামনে দীপ্ত কন্ঠে মন্তব্য মেয়র পারিষদের।

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ