রেজিস্টার খাতা থেকে বেপাত্তা শ্রমিকদের নাম! তারাতলা কাণ্ডের তদন্তে নেমে তাজ্জব সিটের সদস্যরা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ তারাতলার গুদাম ও কোল্ডস্টোরেজ নির্মাণস্থলে ভয়াবহ বিপর্যয়ের ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে প্রশাসন। ধ্বংসস্তূপের নিচে এখনও কতজন আটকে রয়েছেন, তা নিশ্চিত করে বলতে পারছেন না উদ্ধারকারীরা। কারণ, নির্মাণস্থলে কর্মরত শ্রমিকদের কোনও রেজিস্টার বা উপস্থিতির নথি রাখা হয়নি। ফলে ঠিক কতজন সেখানে কাজ করছিলেন, তা জানতে গিয়ে সমস্যায় পড়েছেন তদন্তকারীরা।

বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে অ্যাডিশনাল সিপি (ক্রাইম) কুণাল আগরওয়াল জানান, বন্দরের কাছ থেকে জমিটি লিজ নিয়েছিলেন শম্ভুনাথ বহেরা। প্রথমে তিন ভাইয়ের যৌথ সংস্থা ‘বহেরা ব্রাদার্স’-এর অধীনে কাজ হলেও পরে শম্ভুনাথ একক মালিক হন। তাঁর তত্ত্বাবধানে সেখানে গুদাম ও কোল্ডস্টোরেজ নির্মাণ চলছিল। নির্মাণের দায়িত্বে ছিল অয়ন ট্রেডার্স এবং কাজ পরিচালনা করছিলেন আসগার হোসেন, যিনি এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। এই ঘটনায় এখনও পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুন, খুনের চেষ্টা এবং অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে মামলা দায়ের হয়েছে। তদন্তে জানা গিয়েছে, আসগার হোসেন ও ধৃত সৈয়দ মহম্মদ গুলজারের বিরুদ্ধে আগেও একাধিক ফৌজদারি মামলা ছিল।

আরও পড়ুনঃ নাকাশিপাড়ায় জমি ও গাছ চুরির অভিযোগ খোদ সাংসদের বিরুদ্ধে

 সূত্রের খবর, চলতি বছরের জানুয়ারিতে কলকাতা পুরসভা এই নির্মাণ প্রকল্পের অনুমোদন দেয়। সেই কারণে নির্মাণ সংক্রান্ত সমস্ত নথি চেয়ে পাঠানো হয়েছে পুরসভার কাছে। প্রয়োজনে পুরসভার ইঞ্জিনিয়ারদেরও জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানিয়েছে লালবাজার। এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে। আহত অবস্থায় এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৯ জন শ্রমিক। উদ্ধারকাজের পাশাপাশি ধসের প্রকৃত কারণ এবং নির্মাণে কোনও গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ ও তদন্তকারী সংস্থা।

আজকের রাশিফলঃ নতুন সম্পত্তি কেনার স্বপ্ন পূরণ হবে, বাড়িতে বিয়ের সানাই বাজবে…

মেসিকে হারিয়ে গোল্ডেন বুট পেলেন এমবাপে, গোল্ডেন বলের মালিক রদ্রি

ফাইনালে লাল কার্ড দেখে লজ্জার রেকর্ড গড়ল আর্জেন্টিনা

মেসিদের কাঁদিয়ে ১৬ বছর বাদে বিশ্বকাপ জিতল স্পেন

লাল কার্ড এনজোর, আর্জেন্টিনা-স্পেন ম্যাচ গড়াল অতিরিক্ত সময়ে

বিফলে রোহিতের শতরান, ভারতকে ২৭ রানে হারিয়ে একদিনের সিরিজও কব্জা ইংল্যান্ডের

‘মেসি গোল্ডেন বুট পাবেন,’ বিশ্বকাপ ফাইনালের আগে ভবিষ্যদ্বাণী ‘বন্ধু’ অরূপ বিশ্বাসের

লর্ডসে শুভমনদের বিরুদ্ধে ৩৮৭ রান তুলল ইংল্যান্ড, একা বেন ডাকেট করলেন ১৪১

‘মিষ্টি দই দিয়ে বঙ্গবাসীকে মিষ্টিমুখ করালাম’, আমূলের প্ল্যান্টের শিলান্যাস অনুষ্ঠানে বললেন শাহ

ঢাকায় মার্শাল আর্ট শেখানোর নামে জঙ্গি প্রশিক্ষণ শিবির, গ্রেফতার মূল পাণ্ডা-সহ সাত

‘কারোর চিন্তাভাবনায় আমরা প্রতিবন্ধকতা তৈরি করতে পারি না’, বললেন শাহ

বাংলায় দুটি আইসক্রিম প্ল্যান্ট তৈরি করতে শাহের কাছে আর্জি মুখ্যমন্ত্রীর

চিত্তরঞ্জন এবং নেতাজীর স্মৃতি বিজড়িত আশ্রমের শিশুদের জন্য জার্সি উপহার মুখ্যমন্ত্রীর

শিলিগুড়ির দোকানে বিশ্বকাপের ছোঁয়া, আর্জেন্টিনা থিমের মিষ্টি কিনতে উপচে পড়ছে ভিড়