পেঁয়াজের দামে ফাটকাবাজি রুখতে বাজারে টাস্ক ফোর্স

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পেঁয়াজের দামের ঝাঁঝে পকেট জ্বলছে বাঙালির।  লাগামছাড়া দামে পকেট পুড়েছে আমজনতার। প্রতি কেজি পেঁয়াজের দাম হাঁকাচ্ছে ৮০ টাকা। মানুষ পেঁয়াজ কিনবে নাকি অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রী কিনবে কপালে চিন্তার ভাঁজ। সাধের পেঁয়াজ যেন নিলামে বিকোচ্ছে। তবে এত দাম কি করে বাড়ল প্রশ্ন উঠছে।  এই পরিস্থিতিতে দামে ফাটকাবাজি রুখতে বাজারে অভিযানে নামছে টাস্ক ফোর্স।

মহালয়ার আগে পেঁয়াজের দাম বেড়ে দাঁড়িয়েছিল ৭০ টাকা প্রতি কেজি। পুজোর সময় দাম কিছুটা আয়ত্তে আসলেও লক্ষ্মীপুজো মিটতেই ফের দাম বেড়েছে। সোমবার পেঁয়াজের দাম বেড়ে দাঁড়িয়েছে প্রতি কেজি ৮০ টাকা। মজুত থাকা পেঁয়াজ শেষ হতে চলেছে। নতুন করে মজুত থাকা পেঁয়াজ বাজারে আসলে বেশি দামেই কিনতে হবে বলে আশঙ্কা। কেন এই দাম বেড়েছে তা নিয়ে প্রশ্ন রয়েছেই।  

মহারাষ্ট্রে রবি মরশুমে উৎপন্ন পেঁয়াজের মজুত শেষ হতে চলেছে।  খারিজ মরশুমের পেঁয়াজ এখনও বাজারে আসেনি। পশ্চিমবঙ্গে পেঁয়াজের চাহিদার ৩৩ শতাংশ মেটায় সুখ সাগর পেঁয়াজ। তাও এখনও রাজ্যের  রাজ্যের কিষাণ মান্ডিতে পৌঁছায়নি। অন্যদিকে নাসিকের পেঁয়াজের যোগানে সংকট তৈরি হয়েছে। তাই কে বা কারা ফাটকাবাজি করে দাম বাড়াচ্ছে তা দেখতে কলকাতার বাজারে অভিযান শুরু করছে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের টাস্ক ফোর্স।  

আজকের রাশিফল: আঘাত পাওয়ার সম্ভাবনা বৃষ রাশির জাতকদের, কর্মক্ষেত্রে উন্নতি কাদের?

দক্ষিণেশ্বরে মদন মিত্রের গাড়িতে হামলার অভিযোগ! ছোড়া হল ডিম

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ