কলকাতার চড়ল পারদ, রাজ্যে জাঁকিয়ে শীত কবে থেকে?

Share:

নিজস্ব প্রতিনিধি : ডিসেম্বরের শুরুতে শীতের আমেজ টের পেলেও শেষলগ্নে এসে কিছুটা বেড়েছে তাপমাত্রা। বৃহস্পতিবার শহরের তাপমাত্রা স্বাভাবিকের ওপরেই রয়েছে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস। বুধবারও শহরের তাপমাত্রা  বেশি ছিল। বড়দিনের আগে শীতের আমেজ টের পেতে চাইলেও, তেমন সম্ভাবনা নেই।

আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ৪-৫ দিন জাঁকিয়ে ঠাণ্ডা পড়ার সম্ভাবনা নেই। আগামী কয়েকদিন তাপমাত্রা এমনই বজায় থাকবে। রাতে ও ভোরে হালকা শীত টের পেলেও বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা বৃদ্ধি পাবে। ফলে রোদের মধ্যে গরম অনুভূত হবে। জানা গিয়েছে, তাপমাত্রার খুব বেশি হেরফের না হলেও পারদ একটু চড়বে। তাতেই গরম অনুভূত হবে। পাশাপাশি উত্তর এবং দক্ষিণবঙ্গে বজায় থাকবে কুয়াশার দাপট।

হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গের তাপমাত্রা আগামী কয়েকদিন ১৭ ডিগ্রির কাছাকাছি থাকতে পারে। পশ্চিমের জেলাগুলোর তাপমাত্রা থাকবে ১২-১৪ ডিগ্রির ঘরে। উপকূলের তাপমাত্রাও একটু বেশি হবে। দার্জিলিংয়ের তাপমাত্রা রয়েছে ৫ ডিগ্রির ঘরে। উপরের পাঁচ জেলায় ৯ ডিগ্রি সেলসিয়াস থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে তাপমাত্রা। সপ্তাহান্তে তাপমাত্রা বেশ ওপরের দিকেই থাকবে বলে জানা যাচ্ছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী ৫-৭দিনে উত্তর কিংবা দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই। আবহাওয়াও শুষ্কই থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার কিছু কিছু এলাকায়  কুয়াশা দাপট দেখাবে। খুব সকালে এবং রাতের দিকে শীতের আমেজ থাকলেও বেলা বাড়লেই তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

আমেরিকার সঙ্গে যুদ্ধ বন্ধের চুক্তি হলেই হরমুজের দরজা খুলে দেবে ইরান

৬ মাসের শিশুকে কোলে নিয়ে ছ’তলা থেকে ঝাঁপ আইটি কর্মীর, তারপর যা হল…

ভারতীয় দলে অভিষেক হচ্ছে এই খেলোয়াড়ের, আফগানিস্তানের বিপক্ষে গিলদের সম্ভাব্য একাদশ

আগামী কয়েক ঘণ্টায় ঝড়-বৃষ্টির প্রবল সম্ভাবনা, একাধিক জেলায় জারি হলুদ সতর্কতা!

পুর নিয়োগ দুর্নীতির তদন্তে মদন মিত্রের একাধিক বাড়িতে ED-র হানা

ফ্যাশনের জন্য স্নিকার্স, ফিটনেসের জন্য রানিং শু! ভুল জুতোর ব্যাবহারে বাড়তে পারে পায়ের সমস্যা

সাতসকালে অভিষেকের বাড়িতে শালবনি থানার পুলিশ, কী কারণে হানা?

২৫ না ২৬ জুন, কবে বছরের সবচেয়ে বড় নির্জলা একাদশী?

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

আর্দ্র আবহাওয়ায় স্টাইলিশ থাকবেন কীভাবে? জেনে নিন মনসুন ফ্রেন্ডলি টিপস

সানগ্লাস বনাম ফেস মাস্ক, জেনে নিন কোনটি বেশি আড়াল করতে পারে আপনার পরিচয়?

কাইঞ্চি ধামে কেন মালপোয়া প্রসাদ বিতরণ করা হয়? কীভাবে যাবেন এই আশ্রমে?