রাত পোহালেই টেট, পরীক্ষার্থীদের জন্য থাকছে বাড়তি মেট্রো

Share:

নিজস্ব প্রতিনিধি : রাত পোহালেই টেট পরীক্ষা। এবারে প্রায় তিন লক্ষেরও বেশি পরীক্ষার্থী পরীক্ষায় বসবেন। রবিবার দুপুর ১২টা থেকে আড়াইটে পর্যন্ত হবে টেট পরীক্ষা। এর আগে ১০ ডিসেম্বর পরীক্ষার দিন ধার্য হয়েছিল। পরে দিন পরিবর্তন করা হয়।

প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে, এই বছর তিন লক্ষ নয় হাজার ৫৪ জন পরীক্ষা দেবেন। রাজ্যের মধ্যে ৭৭৩টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। তারমধ্যে পাঁচটি কেন্দ্র রয়েছে কলকাতায়। কলকাতার যে সব জায়গায় পরীক্ষা নেওয়া হবে, সেগুলি হল চেতলা গার্লস হাই স্কুল, যাদবপুর বিদ্যাপীঠ, সরকারি স্পনসর মাল্টিপারপাস বয়েস স্কুল টাকি, বাগবাজার মাল্টিপারপাস গার্লস স্কুল ও কুমার আশুতোষ ইনস্টিটিউশন। পর্ষদের তরফে জানানো হয়েছে, যারা পরীক্ষা দিতে আসছেন, তাঁদের ডাউনলোড করা অ্যাডমিট কার্ড থাকা বাধ্যতামূলক। বৈধ অ্যাডমিট কার্ড দিয়ে প্রবেশ না করলে পরীক্ষাকেন্দ্রে বসতে দেওয়া হবে না।

প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে, প্রাথমিকে মোট ১১ হাজার ৭৬৫টি আসন খালি রয়েছে। সেই সব আসনেই এই নিয়োগ করা হবে। উল্লেখ্য, এর আগে গত বছর টেট পরীক্ষা হয়। গত ১১ ডিসেম্বর টেট পরীক্ষা হয়েছিল।

এদিন টেট পরীক্ষা উপলক্ষে বাড়তি মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল। রেলের তরফে জানানো হয়েছে, পরীক্ষার্থীর সুবিধার জন্য রবিবার অতিরিক্ত ট্রেন চালানো হবে। রবিবার দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত ১৩০টি ট্রেন চলাচল করে। তবে আগামীকাল ২৩৪টি ট্রেন চালানো হবে।

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

শিয়ালদহ-হাসনাবাদ শাখায় ট্রেন পরিষেবা ব্যাহত, দুর্ভোগে যাত্রীরা

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি

আজকের রাশিফল: লক্ষ্মীবারে পদোন্নতির সম্ভাবনা, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন