বরানগরে পয়লা বৈশাখের সকালেই উদ্ধার দাদু-বাবা-ছেলের দেহ

পুলিশের প্রাথমিক অনুমান, নিজের বাবা ও ছেলেকে খুন করে আত্মঘাতী হয়েছেন বাপ্পা। ঘটনার পিছনে অন্য কারণ আছে কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: পয়লা বৈশাখের সকালে সারা রাজ্যের মানুষ যখন নতুন বাংলা বছরকে স্বাগত জানাচ্ছে ঠিক তখনই উত্তর শহরতলির বরানগরের(Baranagar) বুকে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। বরানগরের নিরঞ্জন সেন নগর(Niranjan Sen Nagar) এলাকায় এক বাড়ি থেকে এদিন সকালে উদ্ধার হয়েছে দাদু, বাবা ও ছেলের দেহ। এদিন সকাল থেকেই ওই বাড়ি থেকে পচা গন্ধ বার হচ্ছিল। সেই সূত্রেই এলাকাবাসীরা পুলিশকে খবর দেন। পুলিশ এসে ওই বাড়ির কোলাপসিবল গেটের তালা ভেঙে ভেতরে ঢোকে। সেখানে একটি ঘরে এক মধ্য বয়স্ক ব্যক্তির দেহ এবং অপর একটি ঘরে এক বয়স্ক এবং এক যুবকের দেহ পড়ে থাকতে দেখেন তাঁরা। সবারই গলায়, ঘাড়ে এবং পিঠে ধারাল অস্ত্রের কোপানোর আঘাত রয়েছে। সাড়া ঘরে পড়ে রয়েছে চাপ চাপ রক্ত। আর তাই এই ঘটনার পিছনে রহস্য দানা(Mysterious Death) বেঁধে উঠেছে। পুলিশ ৩টি দেহই উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় এবং পরিবারের অন্যান্য সদস্যদের খোঁজ করে তাঁদের খবর দেয়।

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, এদিন যে ৩জনের দেহ উদ্ধার হয়েছে তাঁরা হলেন শংকর হালদার(৭০), বাপ্পা হালদার(৪৮) এবং বর্ণ হালদার(২৩)। শংকরবাবুর ছেলে হলেন বাপ্পাবাবু। বাপ্পার ছেলে বর্ণ। পুলিশের(Police) প্রাথমিক অনুমান, নিজের বাবা ও ছেলেকে খুন করে আত্মঘাতী হয়েছেন বাপ্পা। কিন্তু সেক্ষেত্রে তাঁর মাথার পিছনে আঘাত কীভাবে এল, সেই প্রশ্নও উঠছে। বরানগরের ওই বাড়িতে এই ৩ জনই থাকতেন। বাপ্পার স্ত্রী অশান্তি করে বাড়ি থেকে বেশ কয়েক বছর আগে চলে গিয়েছিলেন। বৃদ্ধ বাবা ও ছেলেকে নিয়ে থাকতেন বাপ্পা। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, বাড়ির প্রত্যেককেই সচরাচর রাস্তাঘাটে দেখা যায়। কিন্তু বৃহস্পতিবার থেকে বাড়ির দরজা ছিল বন্ধ। কাউকেই আর সেভাবে বাড়ির বাইরে কেউ দেখতে পাননি। শনিবার সকাল থেকে এলাকায় পচা গন্ধ বের হতে থাকে। রবিবার সকালে সে গন্ধ প্রকট হয়। গন্ধের উৎস সন্ধানেই প্রতিবেশীরা বাড়ির দরজা খোলার চেষ্টা করেন। পরে থানায় খবর দেন। পুলিশ গিয়ে দরজা ভেঙে ঘরের ভিতর থেকে তিনটি দেহ উদ্ধার করে।

পুলিশ প্রাথমিক তদন্তের ভিত্তিতে দুটি বিষয় ভাবছে। হতে পারে বাপ্পাবাবু বাবা ও ছেলেকে বিষাক্ত কিছু খাইয়ে পরে কুপিয়ে খুন করে। শেষে আত্মঘাতী হয়। অথবা চতুর্থ কোনও ব্যক্তি তাঁদের কুপিয়ে খুন করে থাকতে পারে। তাই পরিবারের আত্মীয়দের সঙ্গে কথা বলছেন তদন্তকারীরা। তবে পুলিশকে এটাও ভাবাচ্ছে, যেহেতু দরজা ভিতর থেকে বন্ধ ছিল। তাই বাইরে থেকে চতুর্থ কোনও ব্যক্তির ভিতরে ঢোকার সম্ভাবনা কম।  তাই এই ঘটনা আত্মহত্যা নাকি খুন, তা ভাবাচ্ছে বরানগর থানার তদন্তকারীদের। শঙ্কর হালদারের মেয়ে তাপসী অধিকারী এদিন জানিয়েছেন, ভাইয়ের মানসিক সমস্যা ছিল। তবে ওর ধারনা ছিল তার স্ত্রী একদিন তার ভুল বুঝতে পেরে ফিরে আসবে। ওর ছেলে বলতো মা ফিরে আসবে। ওই ব্যাপারটা ও নিতে পারত না। শেষ বার ওর সঙ্গে কথা হয় ৯ তারিখে। বাবা ও ভাইয়ের সঙ্গে কথা হল। গত রবিবারই এসেছিলাম। কোনও সমস্যার কথা বুঝতে পারিনি।

চেকিং চলাকালীন গাড়িচালককে চড় মারলেন ট্রাফিক পুলিশ! ভাইরাল ভিডিও

শাড়ির স্তুপের আড়ালে লুকিয়েও শেষ রক্ষা হল না, গ্রেফতার তৃণমূল নেতা

কম সময়ে সুস্বাদু খাবার, বাড়িতেই বানান বার্ন্ট গার্লিক নুডলস

শৈশবের স্বপ্নপূরণ, এবার আইপিএসের চরিত্রে সলমানের নায়িকা ডেইজি শাহ

‘বয়স নয়, দাম্পত্যে সুখটাই গুরুত্বপূর্ণ’, আমিরের তৃতীয় বিয়ে নিয়ে বিতর্ক, নায়কের পাশে রাখি

গরমে স্বস্তির চুমুক, ঘরেই বানিয়ে ফেলুন সুস্বাদু ম্যাঙ্গো Tea

ফের উত্তপ্ত নানুর, দুই গোষ্ঠীর সংঘর্ষে চলল গুলি, মৃত ১

নাবালিকাকে নির্যাতনের অভিযোগে গ্রেফতার ৩৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জসিমউদ্দিন

আট বছরের রামিসাকে ধর্ষণ করে খুন, ধর্ষক ও তার স্ত্রীকে মৃত্যুদণ্ড

কলকাতা পুরসভার মেয়র হয়ে ফিরছেন শোভন? কাউন্সিলরদের নিয়ে বৈঠকে মমতা

ছুটির দিনে কলকাতা সহ একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস, ভ্যাপসা গরম থেকে মিলবে স্বস্তি?

দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা খুনে বড় সাফল্য, ৩ দিনের মধ্যেই গ্রেফতার দম্পতি

নর্তকী ভাড়া করে সারারাত দেদার ফুর্তি, লক্ষাধিক টাকার বিল মেটাতে না পেরে শ্রীঘরে চার তরুণ

আত্মবিশ্বাসের অভাব থেকে মিস ইউনিভার্স কেরালা, জানান তাঁর অনুপ্রেরণার গল্প