চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বরানগরে ঘর থেকে উদ্ধার লিভ ইনে থাকা যুগলের দেহ

নিজস্ব প্রতিনিধি: বরানগরে একই ঘর থেকে উদ্ধার লিভ ইনে থাকা দু’জনের দেহ। যা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।

শনিবার উত্তর ২৪ পরগনা জেলার বরানগরের ২৮ নম্বর ওয়ার্ডে একটি ঘর থেকে লিভ ইনে থাকা যুগলের দেহ উদ্ধার হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত দু’জনের নাম দেবকৃষ্ণ বসু এবং অর্চনা সিনহা।  অর্চনা সিনহার বয়স ষাট এবং দেবকৃষ্ণ বসুর ৬৫ বছর বয়স। তাঁরা বরানগরের নিয়োগী পাড়ার বাসিন্দা ছিলেন। ২০০৩ সাল থেকে দু’জনে লিভ ইন সম্পর্কে রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। শনিবার সকালে আবাসনের ঘর থেকে তাঁদের দেহ উদ্ধার হয়। বরানগর থানার পুলিশ গিয়ে তাঁদের দেহ উদ্ধার করে। নিথর অবস্থায় দুই সঙ্গী ঘরের মধ্যে পড়েছিলেন। তদন্তে নেমে পুলিশ প্রাথমিক ভাবে জানায় ব্যবসাজনিত কারণে প্রচুর দেনা হয়ে গিয়েছিল দেবকৃষ্ণ বসুর। আর তার জেরেই এই সিদ্ধান্ত নিয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। প্রথমে নিজের সঙ্গিনীকে বিষ খাইয়ে তারপর নিজে আত্মঘাতী হন ওই ব্যক্তি। ঘরে মৃতদেহের পাশ থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করেছে বরানগর থানার পুলিশ।

উল্লেখ্য শনিবার সকালে বাঁশদ্রোণী থানা এলাকার ব্রহ্মপুর রোডে একটি বাড়ির তিনতলা থেকে ৭১ বছর বয়সী এক বৃদ্ধ ‘ঝাঁপ দিয়ে আত্মহত্যা’ করেছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত ওই বৃদ্ধের নাম রবি বসু। অসুস্থ স্ত্রীকে নিয়ে বাঁশদ্রোণী এলাকার ব্রহ্মপুর রোডের ওই আবাসনে থাকতেন। তাঁদের একমাত্র কন্যা বিদেশে থাকেন। কর্মসূত্রে কাতারের দোহায় রয়েছেন ওই বৃদ্ধের মেয়ে। স্থানীয়দের দাবি,  শুক্রবার সকাল সাড়ে ৬টা নাগাদ ওই ব্যক্তি তিনতলার ছাদের কার্নিশ থেকে ঝাঁপ দেন। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে এম আর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। আর্থিক অনটনের জেরে মানসিক অবসাদে ওই বৃদ্ধ আত্মঘাতী অয়েছেন বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। কলকাতা শহরে সেই ঘটনার পর একইদিনে ফের সামনে এলো ঋণের দায়ে দুই সঙ্গীর মৃত্যুর খবর।

Published by:

Share Link:

More Releted News:

আগামী ২-৩ ঘন্টায় ৭০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় হবে শিলাবৃষ্টি

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

খাস কলকাতায় সিপিএমে ভাঙন, নির্বাচনের প্রাক্কালে একঝাঁক যুবনেতার যোগ তৃণমূলে

সল্টলেকে ভয়াবহ দুর্ঘটনা, ডিভাইডারে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে গেল গাড়ি, আহত ৪

‘‌বাংলায় আপনাদের মেয়াদ আর ঠিক ১৯ দিন’‌, বিজেপি–নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ অভিষেকের

হুমায়ুন কবীরের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের, কড়া চিঠি পেশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ