দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রোগীকে দেখতে এসে জড়িয়ে ধরল হনুমান, ভাইরাল ভিডিয়ো

নিজস্ব প্রতিনিধি: প্রাণের সঙ্গে প্রাণের সম্পর্কের উৎকৃষ্ট দৃষ্টান্ত। একজন রোগীকে দেখতে এসে রোগশয্যায় রোগীকে জড়িয়ে ধরল একটি হনুমান। ওই মহিলা রোগীর মাথায় হাতও বুলিয়ে দেয় সে।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেখানেই এই দৃশ্য দেখা গিয়েছে। ওই ভিডিয়োতে দেখা যায় একজন বৃদ্ধা রোগীকে দেখতে এসে রোগশয্যায় তাঁকে জড়িয়ে ধরল হনুমান। জানা গিয়েছে ওই বৃদ্ধা প্রতিদিন সকালে হনুমানদের খেতে দিতেন তিনি। আর তার দেওয়া রুটি খেয়ে খিদে নিবারণ করত বেশকিছু হনুমান। কিছুদিন আগে আচমকা তিনি অসুস্থ হয়ে পড়েন। আর অসুস্থ হয়ে যাওয়ার পর বন্ধ হয়ে যায় রুটি দেওয়া। পরপর দু’দিন ওই বৃদ্ধাকে না দেখতে পেয়ে অবশেষে তাঁর বাড়িতেই চলে আসে একটি হনুমান। ভিডিয়োতে দেখা গিয়েছে শয্যায় শুয়ে রয়েছেন অসুস্থ বৃদ্ধা আর হনুমানটি বসে রয়েছে তাঁর পাশে। কিছু ক্ষণ পরে সে উঠে এসে বৃদ্ধাকে আলিঙ্গন করে। বৃদ্ধাকে জড়িয়ে বুকের ওপর মাথা রেখে শুয়ে থাকতে দেখা যায় হনুমানটিকে। তারপর আবার উঠে বসে বৃদ্ধার কোলের ওপর। এর পর একটি পা দিয়ে মাথায় হাত বোলানোর ভঙ্গিতে বৃদ্ধার চুলের ফাঁকে বিলি কেটে দেয় হনুমানটি। ভিডিয়োটি শেয়ার করেছেন কলকাতার বহু নেটিজেন। মহানগরের নেটিজেনরা সেই ভিডিয়ো নিয়ে মেতেছেন  জোর চর্চায়। ‘হৃদয় ছুঁয়ে যাওয়া’ বলে মন্তব্য করেছেন বহু নেটাগরিক।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে অবনীশ শরণ নামে এক আইএএস কর্তা ভিডিয়োটি পোস্ট করেছেন। বৃদ্ধার কাহিনী জানিয়ে তিনি ভিডিয়োটিকে ‘হৃদয় ছুঁয়ে যাওয়া মুহূর্ত’ বলে বর্ণনা করেছেন। তারপর ভাইরাল হয়ে যায় ভিডিয়োটি। ভিডিয়োতে দেখা যায় বৃদ্ধার এক আত্মীয় হনুমানটিকে দেখে হাতজোড় করে প্রণাম করছিলেন। যা দেখে অনেকে সমালোচনাও করেছেন।

Published by:

Share Link:

More Releted News:

‘‌বাংলায় বিজেপির জেতার কোনও ক্ষমতা নেই’‌, শহরের সন্ধ্যায় তোপ মমতার

রাতের শহরে নজরদারিতে আইপিএস অফিসাররা, ভোট মরশুমে কলকাতা পুলিশের কড়াকড়ি

প্রথম দফায় মহিলা ভোট পড়েছে ৯৩ শতাংশ, লক্ষ্মীর ভাণ্ডার এফেক্ট বিশ্বাস তৃণমূলের

পুলিশ পর্যবেক্ষকদের নিরপেক্ষতা নেই, নির্বাচন কমিশনে কড়া নালিশ ঠুকল তৃণমূল

‘ছাত্র আন্দোলন কখনও গণতন্ত্রের বিরোধী হতে পারে না’, যাদবপুর নিয়ে মোদিকে তোপ মমতার

ভোটার নন, তবু ভোটের কাজে! সুপ্রিম কোর্টের দ্বারস্থ বাংলার ৬৫ ভোটকর্মী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ