‘বাংলাকে নতুন করে গড়তে সাহায্য করছেন প্রধানমন্ত্রী,’ দাবি শুভেন্দুর

Share:

নিজস্ব প্রতিনিধি: পশ্চিমবঙ্গকে নতুন করে গড়ে তুলতে সাহায্য করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে এমনই দাবি করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মোদি সরকারের এক যুগ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানেই কেন্দ্রীয় সরকারের ১২ বছরের খতিয়ানও তুলে ধরেছেন তিনি। পাশাপাশি বাংলার কথাও বলেছেন।

তিনি বলেছেন, আত্মনির্ভর হবে বাংলা। ডবল ইঞ্জিন সরকারের লাভ বুঝছে বাংলার মানুষ। রাজ্যের এক কোটি ৪৩ লক্ষ পরিবার যুক্ত হচ্ছে আয়ুষ্মান ভারতে। ১২৫ দিনের কাজ পাবেন রাজ্যের প্রান্তিক মানুষরা। কেন্দ্র-রাজ্য যৌথভাবে দাঁড় করাবে পশ্চিমবঙ্গকে। ২০ জুন পশ্চিমবঙ্গ দিবসে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। ওইদিন তারকেশ্বরে প্রধানমন্ত্রীর কর্মসূচি রয়েছে।

এদিন তিনি আরও বলেছেন, অর্থনৈতিকভাবে স্বনির্ভর রাজ্য তৈরি হবে পশ্চিমবঙ্গ। বিএসএফকে জমি হস্তান্তর করা হয়েছে। অগ্রাধিকারের ভিত্তিতে বের করা হচ্ছে অনুপ্রবেশকারীদের। পশ্চিমবঙ্গের রাজস্ব বৃদ্ধি ও বিনিয়োগের উপর জোর দেওয়া হবে। অর্থনৈতিকভাবে স্বনির্ভর রাজ্য তৈরি হবে পশ্চিমবঙ্গ। রাজ্যের উন্নয়নের জন্য ৮৫০০ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গত ১২ বছরের কৃতিত্বের কথাই মূলত নিজের বক্তব্যে তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, প্রধানমন্ত্রীর পদে রেকর্ড গড়েছেন নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী নয়, নিজেকে প্রধান সেবক ভাবেন তিনি। তাঁর হাত ধরেই আবাস থেকে অন্ন সুরক্ষা যোজনার বাস্তবায়ন হয়েছে। তাঁর প্রধানমন্ত্রিত্বেই দেশের সার্বিক উন্নয়ন ঘটেছে। জনকল্যাণের ১২ বছরে ৮২ কোটি মানুষকে বিনামূল্যে রেশন দেওয়া হয়েছে। ৬১.৮ শতাংশ দুগ্ধ উৎপাদন বৃদ্ধি পেয়েছে। মোদির আমলে ৪ লক্ষ কিলোমিটার পাকা রাস্তা তৈরি হয়েছে। ১৬৪টির ওপরে বন্দে ভারত চলছে। সবদিক থেকে উন্নয়ন হয়েছে। 

বন্যায় ভেসে যাচ্ছিল বাছুর, জীবনের তোয়াক্কা না করেই জলে ঝাঁপ যুবকের, ভাইরাল ভিডিও 

মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট, একাধিক এক্স অ্যাকাউন্টে নোটিস দিল দিল্লি পুলিশ

‘ভারতের মতোই শত্রু’, POK-তে আন্দোলনকারীদের বিরুদ্ধে তোপ পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

জল্পনার অবসান, কলকাতা নাইট রাইডার্সে যোগ দিলেন পদত্যাগী ভারতীয় দলের সহকারী কোচ

অচেনা নম্বর থেকে ফোন, তারপরই মহিলাদের মাথার চুল উধাও! তামিলনাড়ুর এই ঘটনা চমকে দেবে আপনাকে

ইডির দফতরে হাজিরা দেওয়ার আগে প্রধানমন্ত্রীর প্রশংসা মদনের, শুনে যা বললেন দিলীপ

ভারত-চিনের ওপর ১০০ শতাংশ শুল্কের প্রস্তাব আমেরিকার

উত্তরপ্রদেশে লিভ-ইন সঙ্গীর হাতে নৃশংস ভাবে খুন বাংলার সমকামী যুবক

দক্ষিণবঙ্গে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা

মাথার দাম ছিল ১ কোটি! ধানবাদ থেকে গ্রেফতার পলিটব্যুরোর শেষ জীবিত সদস্য মিসির বেসরা

জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে নিহত ১৩, চলছে অনুসন্ধান অভিযান

আমেরিকা-সৌদি আরবের যৌথ হামলায় ইরাকে নিহত ৮, উত্তপ্ত মধ্যপ্রাচ্য

কৃষ্ণ সাগরে হামলা! ইউক্রেনের কাছে জাহাজে আটকে ১৩ ভারতীয় নাবিক

৫০ পার হলেও কমবে না গ্ল্যামার, এই ৫ সহজ অভ্যাসে বজায় থাকবে তারুণ্য