ভোট মিটলেই ১৩ হাজার অঙ্গনওয়াড়ি পদে নিয়োগের পথে রাজ্য সরকার

লোকসভা ভোটের পরই অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পদে বিপুল নিয়োগ করতে চলেছে মমতার সরকার। পুজোর আগেই নিয়োগ প্রক্রিয়া সেরে ফেলা হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশজুড়ে চলছে অষ্টাদশ লোকসভার নির্বাচন(Loksabha Election 2024)। ইতিমধ্যেই সেই নির্বাচনের ৪ দফার ভোটগ্রহণের প্রক্রিয়া সম্পন্ন হয়ে গিয়েছে। এখনও বাকি আছে আরও ৩ দফার ভোটগ্রহণের পালা। তারপর ৪ জুন এই মহাযুদ্ধের হবে ফলাফল ঘোষণা। তারপরেই প্রত্যাহার করা হবে আদর্শ আচরণ বিধি(Model Code of Conduct)। সাধারণত নয়া সংসদ গঠিত হলেই সেই আদর্শ আচরণ বিধি প্রত্যাহার করা হয়। সেই হিসাবে জুনের ১০ তারিখের মধ্যেই সেই বিধি প্রত্যাহার করা হবে। আর তারপরে পরেই বাংলার(Bengal) ক্ষমতাসীন মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকার রাজ্যে জেলায় জেলায়, ব্লকে ব্লকে, গ্রামে গ্রামে ছড়িয়ে থাকা অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির(ICDS Centers) জন্য সুপারভাইজার(Anganwadi Supervisor) পদে নিয়োগের প্রক্রিয়া(Recruitment Process) শুরু করবে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। সূত্রের খবর, অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পদে বিপুল নিয়োগ করতে চলেছে মমতার সরকার।

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, কলকাতা-সহ বাংলার যে কোনও জেলা থেকে অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পদের জন্য আবেদন করা যাবে। তবে আবেদনকারীকে আবশ্যিক ভাবে এ রাজ্যের বাসিন্দা হতে হবে। যদিও আদর্শ আচরণবিধি লাগু থাকায় এখনও এই পদের জন্য কোনও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। তবে ভোট মিটলেই তা প্রকাশিত হবে বলেই জানা গিয়েছে। সূত্রের খবর, অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পদে রাজ্য সরকার ১৩ হাজার ২২৫ জনকে নিয়োগ করবে। সংশ্লিষ্ট পদে আবেদনকারীর ন্যূনতম বয়স হতে হবে ১৮ বছর। তবে এই পদের জন্য সর্বোচ্চ ৪২ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। একই সঙ্গে এই পদের জন্য রাজ্যের বাসিন্দা এমন যে কোনও মহিলা ও পুরুষ প্রার্থীরা পাঠাতে পারবেন দরখাস্ত। তবে প্রার্থীদের আবশ্যিক ভাবে উচ্চমাধ্যমিক পাশ করতে হবে। যদিও স্নাতক উত্তীর্ণরাও এতে আবেদন করতে পারবেন। দরখাস্ত পাঠানোর ক্ষেত্রে লাগবে না কোনও আবেদনমূল্য। প্রার্থীরা অনলাইনেই করতে পারবেন আবেদন।

অনলাইনে আবেদনের জন্য প্রথমে প্রার্থীকে অফিশিয়াল ওয়েবসাইটে প্রথমে লগ ইন করতে হবে। সেখানেই মিলবে আবেদনের লিঙ্ক। যাতে ক্লিক করলে খুলে যাবে একটি ফর্ম। সেখানে যাবতীয় জরুরি তথ্য ফর্ম পূরণ হয়ে গেলে বিজ্ঞপ্তিতে উল্লিখিত যাবতীয় নথির স্ক্যান কপি করতে হবে। তারপর সেই স্ক্যান কপি আপলোড করতে হবে। সবশেষে ভালো করে সবকিছু যাচাই করে নিয়ে সাবমিট অপশানে করতে হবে ক্লিক। আর সঙ্গে সঙ্গেই জমা পড়ে যাবে ফর্ম। প্রার্থী চাইলে আবেদনপত্রের প্রিন্ট আউট নিজের কাছে রাখতে পারবেন। এই পদে আবেদনের ক্ষেত্রে বেশ কিছু জরুরি নথির স্ক্যান কপি আপলোড করতে হবে। তার মধ্যে রয়েছে, শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও শংসাপত্র, জাতিগত শংসাপত্র, বয়সের প্রমাণপত্র, পাসপোর্ট সাইজের ছবি ও অন্যান্য জরুরি ডকুমেন্টস। জুন মাসে লোকসভা ভোটের পরই এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করবে রাজ্য সরকার। তার পরই শুরু হবে আবেদন প্রক্রিয়ার কাজ। পুজোর আগেই নিয়োগ প্রক্রিয়া সেরে ফেলা হবে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।

১২ তলা থেকে পড়ে মৃত্যু নবম শ্রেণির ছাত্রীর, দুর্ঘটনা নাকি অন্য কিছু? তদন্তে পুলিশ

ইরানের ৭ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ট্রাম্পের, ভোটের পর কি ফের হামলা?

নিম্নচাপ সরে গেলেও কাটেনি বৃষ্টির রেশ! ভোর থেকেই ভিজছে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গে জারি হলুদ সতর্কতা

কঙ্গোয় ভয়াবহ বিমান দুর্ঘটনা, মৃত দুই সেনা আধিকারিক-সহ ১৪

আদিবাসীদের কাঁধে চেপে এলাকা পরিক্রমার পর দুর্গার বিসর্জন, কোথায় ঘটে এমন ঘটনা?

চোখে জ্বালা কিংবা চুলকানি হলেই নিজের মতো আই ড্রপ ব্যবহার করছেন? সাবধান!

শনির কৃপায় ৮৩ দিন ৫ রাশির জাতকদের জীবনে আসবে টাকার জোয়ার

পিতৃপক্ষে দান করুন ৭ জিনিস, ভাগ্য চমকাবে, সংসারে উপচে পড়বে ধন-সম্পত্তি

হত্যার পর ৯ টুকরো, ২ মাস বাদে শারজা থেকে জন্মভিটেয় ফিরল কন্নড় যুবকের দেহ  

বদলের বাংলাদেশে এবার বগুড়ার কালীমন্দিরে ভাঙচুর চালাল দুষ্কৃতীরা

‘এসআইআর বিতর্ক নিয়ে মুখ খুলুন’, জ্ঞানেশের রক্তচাপ বাড়ালেন বিজেপি সঙ্গী উপেন্দ্র কুশায়াহা

ব্যাঙ্কের লকার খুলতেই চক্ষুচড়কগাছ, গায়েব দেড় কোটি টাকার সোনার গয়না! তদন্তে পুলিশ

ভারী বৃষ্টির জেরে ধস, বন্ধ শিলিগুড়ি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা

সরকারি হাসপাতালে সফল অগ্ন্যাশয়ের ক্যানসারের জটিল অপারেশন