রবিবার থেকে বদলাবে আবহাওয়া, দুই বঙ্গে বাড়তে চলেছে শীতের দাপট?

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি বছরে সময়ের আগেই বেশ জাঁকিয়ে বসেছে শীত। তাপমাত্রও নামছে হু হু করে। জেলার পাশাপাশি কলকাতার তাপমাত্রাতে হয়েছে পারদ পতন। শনিবারেও শহরের তাপমাত্রার পারদ স্বাভাবিকের নীচেই। কলকাতাতেও ভোরের দিকে বন্ধ করতে হচ্ছে ফ্যান। জেলাজুড়ে লেপ-কম্বল বেড়িয়ে গিয়েছে প্রায়। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার কোনও সম্ভাবনা নেই। তবে রবিবার থেকে বদলে যেতে পারে আবহাওয়া।

আলিপুর হাওয়া অফিস জানিয়েছে রবিবার থেকে রাজ্যজুড়ে বাড়বে কুয়াশার দাপট। তবে রবিবারের পর থেকে রাজ্যের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়বে। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে স্বাভাবিকের অনেকেটা নীচে নেমেছে তাপমাত্রা। উত্তরবঙ্গেও ঠাণ্ডা বেড়েছে বেশ ভালোই। দার্জিলিঙের পারদ নেমছে ৭ ডিগ্রিতে। হাওয়া অফিসের দেওয়া তথ্য অনুযায়ী ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া অঞ্চলে রাতের দিকে তাপমাত্রা নামছে ১২-১৪ ডিগ্রি সেলসিয়াসে। কলকাতাতেও সকাল ও সন্ধ্যার পর থেকে শীতের আমেজ।

শনিবার কলকাতা ও সংলগ্ন এলাকায় শনিবার সর্বোচ্চ ২৮ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৭ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.১ ডিগ্রি সেলসিয়াস। হাওয়া অফিসের পূর্বাভাস অনুজায়ী কুয়াশার দাপটে কয়েকটি জেলায় দৃশ্যমানতা নামতে পারে ২০০ মিটারের নীচে। আগামী কয়েকদিন আবহাওয়া মূলত শুষ্কই থাকবে। দুই বঙ্গেই আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। মঙ্গলবার পর্যন্ত কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯ থেকে ২০ ডিগ্রির কাছাকাছি থাকতে পারে।

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

মাদক পাচারের অভিযোগে জনপ্রিয় টিভি সঞ্চালিকাকে মৃত্যুদণ্ডের নির্দেশ আদালতের

ঘরে রক্তাক্ত অবস্থায় পড়ে বৃদ্ধের দেহ, কাছেই ঝোপে স্ত্রী! কোচবিহারে জোড়া ‘খুনে’ চাঞ্চল্য

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার গৃহবধূ, গ্রেফতার ২

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

বাংলাদেশে মবের মুলুক, সাভারে পিটিয়ে হত্যা গোয়েন্দা অফিসারকে

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ

স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যা সম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপে চাপা পড়ে নিহত ১, আহত ২, চলছে উদ্ধারকাজ