ভোটের কাজে যুক্ত না হলে শাস্তিমূলক ব্যবস্থা

পঞ্চায়েত নির্বাচনে যে সব সরকারি কর্মচারির ডিউটি পড়বে তাঁরা যদি তা না পালন করেন তাহ\লে তাঁদের বিরুদ্ধে কড়া শাস্তিমূলক পদক্ষেপ নেবে কমিশন।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা হাইকোর্টের(Calcutta High Court) নির্দেশের জেরে এখনও রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের(Panchayat Election) দিনক্ষণ ঘোষণা করতে পারেনি রাজ্য নির্বাচন কমিশন(West Bengal State Election Commission)। কিন্তু তা করা না গেলেও ভোটকর্মীদের তালিকা তৈরির জন্য জোর তৎপরতা চলছে রাজ্যের সরকারি অফিসগুলিতে। রাজ্য নির্বাচন কমিশন ২৩ ফেব্রুয়ারি ভোটকর্মীদের নাম পাঠানোর জন্য রাজ্য সরকারের সংশ্লিষ্ট আধিকারিকদের কাছে চিঠি পাঠিয়েছে। প্রতিটি সরকারি অফিসে ভোটকর্মীদের(Government Employees) তথ্য ভাণ্ডার বা Database থাকে। তা দেখেই সংশোধিত PP-1 এবং PP-2 ফর্ম্যাটে অফিস এবং কর্মী সংক্রান্ত তথ্য আপডেট করে পাঠাতে বলা হয়েছে। সেই সঙ্গে কমিশন থেকে এটাও জানিয়ে দেওয়া হয়েছে যে বা যারা পঞ্চায়েত নির্বাচনে ডিউটি পড়ার পরেও সেই কাযে যোগ দেবেন না তাঁদের বিরুদ্ধে কড়া শাস্তিমূলক পদক্ষেপ করবে কমিশন।  

আরও পড়ুন সাগরদিঘীতে কেন জমানত বাজেয়াপ্ত, বঙ্গ বিজেপিকে প্রশ্ন কেন্দ্রীয় নেতৃত্বের

উল্লেখ্য, ইতিমধ্যে রাজ্য সরকারি কর্মী ও শিক্ষকদের বিভিন্ন সংগঠন নিয়ে গঠিত যৌথ সংগ্রামী মঞ্চ রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে তাঁদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে ভোটের কাজে অংশ না-নেওয়ার কথা জানিয়েছে। মঞ্চের এক মুখপাত্র জানিয়েছেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও অফিসে তাঁদের সমর্থকরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ভোটের কাজের জন্য নাম না পাঠানোর জন্য লিখিতভাবে অনুরোধ করছেন। তবে সরকারি সূত্রের খবর, এরকম কোনও অনুরোধ রাখা হবে না। নির্বাচন কমিশন ভোটকর্মীদের তালিকা তৈরির পর কেউ কাজে যোগ না দিলে তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের পথে হাঁটবে কমিশন। পাশাপাশি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস প্রভাবিত রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের নেতা পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, ভোট পরিচালনার কাজে যুক্ত হওয়ার জন্য তাঁদের সদস্যদের বলা হয়েছে। যদিও যৌথ মঞ্চের বক্তব্য, ভোটের কাজে যুক্ত না-হওয়ার কারণে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলে তার মোকাবিলা তাঁরা করবেন।

আরও পড়ুন ‘অন্তর্ঘাত’ হয়েছে সাগরদিঘীতে, মমতাকে রিপোর্ট দলের

লোকসভা ও বিধানসভা নির্বাচনের তুলনায় পঞ্চায়েত নির্বাচনে বেশি ভোটকর্মী দরকার। রাজ্য নির্বাচন কমিশনের প্রাথমিক হিসেবে, বুথ হবে প্রায় ৬৫ হাজার। ভোটকর্মীদের একাংশকে রিজার্ভে রাখতে হবে। সব মিলিয়ে শুধু বুথ পরিচালনার জন্যই ৩ লক্ষ ভোটকর্মী দরকার। এই পরিস্থিতিতে কলকাতা এবং জেলার সরকারি অফিসগুলির স্থায়ী ও অস্থায়ী প্রায় সব কর্মীরই নাম পাঠানো হচ্ছে। চূড়ান্ত তালিকা তৈরি করবেন জেলা শাসক। সেই তালিকায় নাম ওঠার পরেও যদি কেউ ভোটের ডিউটিতে না যান তাহলে তাঁর বিরুদ্ধে কমিশন কড়া পদক্ষেপ নেওয়ার সুপারিশ করতে পারে রাজ্য সরকারকে। তার মধ্যে সাসপেনশান, প্রমোশন আটকে দেওয়া, নানান সুযোগসুবিধা না দেওয়ার সুপারিশ থাকবে। সেই সঙ্গে ওই সব ব্যক্তিকে ভবিষ্যতেও আর কোনও দিন কোনও নির্বাচনের কাজেও যুক্ত করবে না কমিশন।

শনিতে এসআইআরের বিরুদ্ধে পথে নামছেন প্রকাশ রাজ

কালীপুজোর আগে দুঃসংবাদ, চাকরি হারালেন এক হাজারের বেশি যোগ্য শিক্ষাকর্মী

রিলসের নেশায় নৃশংস কাণ্ড! হালতুতে যুবকের গায়ে পেট্রল ঢেলে আগুন, গ্রেফতার ৩

রবীন্দ্র সরোবরে নয়, ৫০টি বিকল্প ঘাটেই হবে ছটপুজো, ঘোষণা অগ্নিমিত্রার

মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহেই নতুন প্রস্তাব, আমেরিকাকে ৭ শর্ত দিল ইরান

ভাইয়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা? ভাইফোঁটায় বানান সুগার ফ্রি বাদামের বরফি

দুই পা হারিয়েও হার মানেননি সুদীপ, অদম্য লড়াইয়ে আজ স্বনির্ভর রানাঘাটের যুবক

ধনতেরাসে সোনা-রুপোর বাজারে স্বস্তি, কলকাতায় আজ কত দামে বিকোচ্ছে হলুদ ধাতু?

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক পথচারীকে পিষল ঘাতক ট্রাক, মৃত ৭

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

‘সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত,’ রোনাল্ডোর অবসর প্রসঙ্গে মত পর্তুগালের কোচের

শাহরুখের ‘পাঠান’-কে ছাপিয়ে প্রথম দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’

রায়গঞ্জে জঙ্গল থেকে নাবালিকার বিবস্ত্র দেহ উদ্ধার! চাঞ্চল্য