‘জ্বলে তোমার ঘরে আলো আর আমার ঘরে বাতি’, আলোর কারিগরদের দুঃখের বারমাস্যা

Share:

নিজস্ব প্রতিনিধি: দুর্গা পুজোয় আলোর মালায় সেজে ওঠে শহরের প্রতিটি কোণা। গোটা বিশ্ব থেকে লোক আসে কলকাতার এই দুর্গা পুজো দেখতে। কিন্তু এই শহরকে এই আলোর রোশনাইতে সাজানো কারিগরদের ঘরে জমে অন্ধকার। কারণ তাঁরা উপার্জনের জন্য বাড়ি ছেড়ে রয়েছেন দূরে। কলকাতার বিভিন্ন নামকরা মণ্ডপই তাঁদের এখন অস্থায়ী ঠিকানা। কাজ শেষ না হলে ফিরতে পারবেন না বাড়ি। তাই পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করা বা কথা বলার জন্য মোবাইল ফোনই ভরসা। দুর্গা পুজোয় শহর জুড়ে আলো জ্বললেও আলোর কারিগরদের বাড়িতে খুশি ছড়ায় লক্ষ্মীপুজোর পর তাঁরা বাড়ি ফিরে গেলে।

এখন হাতে আর একেবারেই সময় নেই। রাত পোহালেই মহালয়া। তাই চরম তৎপরতার সঙ্গে চলছে কাজ। এই কাজ শেষ করেই যে টাকা উপার্জন করেন তা নিয়ে শহর থেকে পরিবারের সদস্যদের জন্য জামাকাপড় কিনে বাড়ি ফেরেন আলোর কারিগররা। তখনই হাসি ফোটে পরিবারের সদস্যদের মুখে। এই নিয়ে আলোর কারিগরা বলছেন বাড়ি থেকে কেউ ফোন করলে মন কেমন করে ওঠে কিন্তু সাজানোর যে দায়িত্ব নিয়েছেন তা তো পালন করতেই হবে। এই শ্রমিকরা বেশিভাগই দক্ষিণ ২৪ পরগনার। কেউ কেউ বলেছেন এখন সব বিষয়ে চলছে প্রতিযোগিতা। বাদ নেই আলোর কারুকার্যও তাই অনান্য মণ্ডপকে টেক্কা দিতে দিন রাত এক করে চলে কাজ। পরিবার থেকে দূরে থাকলেও এই কাজকে তাঁরা ভালোবাসেন বলেই জানাচ্ছেন। বলছেন নিজেদের মনঃপুত না হলে দর্শকদের ভালো লাগবে কি কি। তাই মনে পরিবারকে সময় দিতে না পারা নিয়ে দুঃখ থাকলেও কাজ নিখুঁত করার চেষ্টা করছেন।

এই প্রসঙ্গে শহরের নীলমণি মিত্র রো’তে সরকার বাগান স্পোর্টিং ক্লাবের অন্যতম কর্তা দেবজ্যোতি দে বলেন, আলোর কারিগররা যে এক্ত কষ্ট করে পরিবার থেকে দীর্ঘ মাস দূরে থেকে কাজ করেন সেটা অত্যন্ত প্রশংসনীয়। তাঁদের উৎসাহ দিতেই ই প্রতিমা শিল্পী, মণ্ডপ শিল্পী ও আলোক শিল্পীদের নাম মণ্ডপে মণ্ডপে ঘোষণা করা হয়। তবে যাই হোক আলোর কারিগরদের সৃষ্টি নিয়ে চর্চা হলেও তাঁরা থেকে যান সেই আলোর তলাতেই।

মা দুর্গার আশীর্বাদে খুলবে কপাল, গজকেশরী ও সর্বার্থসিদ্ধি যোগে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

হাতে মোবাইল, মাথায় AI! অজান্তেই আপনার সন্তানের মস্তিষ্ক গিলে খাচ্ছে চ্যাটবট?

বিজয়ওয়াড়ায় চলন্ত গাড়িতে আগুন, ঝলসে মৃত্যু একই পরিবারের চার সদস্যের

স্বয়ং বামাক্ষ্যাপা আসতেন পুজোয়! দু’বার বন্ধের মুখে দাঁড়িয়েও কীভাবে বাঁচল ঐতিহ্য?

ফের যুবভারতী কাঁপাবেন কিংবদন্তি ফুটবলাররা, ২৫ নভেম্বর মুখোমুখি রিয়াল ও বার্সেলোনা

শতরানের পরেই মাঠে কান্নায় ভেঙে পড়লেন ধর্ষণের অভিযোগে জেল খাটা অভিষেক পোড়েল

মুম্বই-থানেতেও জমজমাট দুর্গাপুজো, ঘুরে দেখুন এই ১০ মণ্ডপ

কাশ্মীরের পুঞ্চেতে অনুপ্রবেশের সময় ল্যান্ডমাইন বিস্ফোরণে ছিন্নভিন্ন লস্করের কমান্ডার-সহ চার জঙ্গি

‘সিপিএমের পা ধরছে তৃণমূল, মানুষ সেটা দেখছে,’ খোঁচা শুভেন্দুর

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তর ইস্তফা চাইল কেরল কংগ্রেস

আটা-ভোজ্য তেলের দাম নাগালের বাইরে, সেপ্টেম্বরে খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার আরও বাড়ল

ব্যাট হাতে তাণ্ডব রাহুল দ্রাবিড়ের পুত্রের, ৪১ বলে ৮৫ রানের ঝোড়ো ইনিংস অন্বয়ের

ভর দুপুরে জেলাপরিষদে ঢুকে দুষ্কৃতী তাণ্ডব, ভাঙচুর চলল সভাধিপতির ঘরে

ক্যারিবীয়দের হারানোর পরেই ক্ষমা চাইলেন আর্শদীপ সিংহ, কার কাছে?