লোকসভায় নয়া মুখ্যসচেতকের নাম ঘোষণা তৃণমূলের, কে পেলেন দায়িত্ব

Share:

নিজস্ব প্রতিনিধি : তৃণমূলের চিফ হুইপের পদ থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ইস্তফা দেওয়ার পর নতুন নাম ঘোষণা করেছে তৃণমূল। লোকসভায় তাঁর জায়গায় এবার থেকে দায়িত্ব সামলাবেন কাকলি ঘোষ দস্তিদার। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ইস্তফাপত্র গ্রহণ করা হয়েছে। তারপরেই চিফ হুইপ হিসেবে নাম ঘোষণা করা হয়েছে কাকলি ঘোষ দস্তিদারের। সোমবার চিফ হুইপের পদ থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ইস্তফা দেওয়ার পরেই ফোন করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ৭ অগস্ট  কল্যাণের সঙ্গে বৈঠক করার কথা ছিল। তার আগেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ইস্তফাপত্র গ্রহণ করেছেন দলনেত্রী। তাঁর জায়গায় বসানো হয়েছে কাকলি ঘোষ দস্তিদারকে।

সুদীপ বন্দ্যোপাধ্যায় বর্তমানে অসুস্থ রয়েছেন। তিনি যতদিন না সুস্থ হয়ে দিল্লিতে লোকসভা দলনেতা পদে কাজে যোগ দিচ্ছেন ততদিন সেই দায়িত্ব সামলাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে লোকসভায় ডেপুটি লিডার কাকলি ঘোষ দস্তিদার কোঅর্ডিনেশন করবেন। এদিনই চিফ হুইপ পদে থেকে ইস্তফা দেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক মহলে জল্পনা সম্প্রতি সাংসদ মহুয়া মৈত্রের সঙ্গে মতানৈক্যের সৃষ্টি হয়েছিল কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। ইস্তফা দেওয়ার পর দলের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি।

চিফ হুইপ পদ থেকে কেন ইস্তফা দিলেন এর প্রতিক্রিয়া জানাতে গিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, সুদীপ বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন নেই তিনি অসুস্থ। কাকলি ঘোষ দস্তিদার মাঝেমধ্যে আসেন। আবার চলে যান। তার মনে হয়েছে তিনি নিজে যে পদে রয়েছেন সেখান থেকে লোকসভার সমন্বয়ের কাজ ঠিকমতো সামলাতে পারছেন না, তাই তিনি সরে দাঁড়ালেন। বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন যে, লোকসভায় সমন্বয়ের কাজ ঠিকমতো হচ্ছে না। অভিযোগ তার দিকে করা হয়েছে বলে তিনি সেই দায় নিয়ে চিফ হুইপ পদ থেকে সরে দাঁড়ালেন।

৪৫ হাজারে Samsung Galaxy ও Google Pixel ! জানেন কোথায় মিলবে সস্তায় ফোন?

শেষ আটে কে কার মুখোমুখি হবে? জেনে নিন বিস্তারিত তথ্য

বারুইপুর কাণ্ডে পুলিশের গুলিতে খতম অভিযুক্ত প্রভাস মণ্ডল

বারুইপুর কাণ্ডে পুলিশের বন্দুক নিয়ে পালানোর চেষ্টা, এনকাউন্টারে মৃত অভিযুক্ত প্রভাস মন্ডল

নিম্নচাপের জেরে ভিজবে ৭ জেলা, প্রবল ঝড়বৃষ্টির আশঙ্কায় হলুদ সতর্কতা জারি হাওয়া অফিসের

আমেরিকার হামলা জবাবে ‘ভয়াবহ প্রতিশোধ’ নেওয়ার হুঁশিয়ারি ইরানের

অসম থেকে কন্যাকুমারী! দীর্ঘতম ট্রেনযাত্রায় দেখে ফেলুন দেশের নানা অফবিট গন্তব্য

বিশ্বকাপে প্রিয় দলের হার মানতে পারছেন না? জেনে নিন মন ভাল করার উপায়

জলভাসি চট্টগ্রাম, ২৪ ঘন্টায় ৪১২ মিলিমিটার বৃষ্টিপাত, বাতিল পরীক্ষা, বন্ধ রেল চলাচল

মুম্বই বিমানবন্দরে একই রানওয়েতে মুখোমুখি দুই বিমান, বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা যাত্রীদের

শুরু যুদ্ধ, ইরানে মুহুর্মুহু বিমান হামলা মার্কিন সেনার, বিস্ফোরণে কাঁপল কেশম দ্বীপ-বন্দর আব্বাস

বর্ষার জল থেকেই কানে সংক্রমণ? অবহেলা করলেই বাড়তে পারে বিপদ!

আন্টার্কটিকার বরফে রক্তের ধারা! রহস্যময় ‘ব্লাড ফলস’-এর আসল গল্প জানলে অবাক হবেন

বাড়িতে মাটির ভাঁড়ে টাকা জমাচ্ছেন? জানেন কোন দিকে রাখলে সমৃদ্ধি আসবে