রাসবিহারী কেন্দ্রের তৃণমূল প্রার্থীর বাড়িতে আয়কর হানা বেআইনি, চিঠি নির্বাচন কমিশনে

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ গতকাল ভোর ৫টা। তখনও শহরের মানুষের ঘুম ভাঙেনি। দোকানপাঠ বন্ধ। শান্ত এলাকা। এই আবহে হঠাৎ শোরগোল পড়ে গেল রাসবিহারী বিধানসভা কেন্দ্রে। কারণ আয়কর দফতরের অফিসাররা হাজির হয়ে গেলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাশিস কুমারের বাড়িতে। হানা দেয় পার্টি অফিসেও। শুক্রবার টানা ১৬ ঘণ্টা তল্লাশি চলে তাঁর বাড়ি ও নির্বাচনী কার্যালয়ে। আর বাড়ির বাইরে কড়া পাহারায় ছিল কেন্দ্রীয় বাহিনী। এবার এমন ঘটনার প্রতিবাদে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল তৃণমূল কংগ্রেস। আইনি বৈধতা ছাড়াই কেমন করে একজন জনপ্রতিনিধিকে হেনস্থা করা হল? আয়কর দফতরের বিরুদ্ধে আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়ে নির্বাচন কমিশনে চিঠি দিন তৃণমূল কংগ্রেস।

এদিকে আজ, শনিবার দেবাশিস কুমারের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা নিয়ে তৃণমূল কংগ্রেসের লেখা চিঠিতে উল্লেখ করা হয়েছে, আদর্শ আচরণবিধি চলাকালীন কোনও রাজনৈতিক দলের জনপ্রতিনিধিকেই কেন্দ্রীয় এজেন্সি দ্বারা হেনস্থা করা রীতিমতো আইন বিরুদ্ধ। গতকাল সারাদিন রাসবিহারী কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাশিস কুমারের বাড়ি, নির্বাচনী কার্যালয়ে তল্লাশি চালিয়ে হেনস্থা করা হয়েছে। নির্বাচনের মুখে আদর্শ আচরণ বিধি লঙ্ঘন করে কেন জনপ্রতিনিধিকে ১৬ ঘণ্টা গৃহবন্দি রাখা হল? বেআইনিভাবে তল্লাশি চালানোর অভিযোগে এবার নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করল তৃণমূল কংগ্রেস। আয়কর দফতরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়ে নির্বাচনে কমিশনে চিঠি দেওয়া হল।

অন্যদিকে কদিন আগে এই দেবাশিস কুমারকে দু’‌বার ডেকে পাঠিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেখানে তিনি হাজিরাও দিয়েছিলেন। তারপরই ভোরবেলা হানা দিল আয়কর দফতর। সম্পত্তির হলফনামা জানিয়েই নির্বাচন কমিশনে মনোনয়ন পেশ করেন প্রার্থীরা। দেবাশিস কুমারকেও তা করতে হতো। সেখানে তল্লাশিতে কেন ঝাঁপিয়ে পড়তে হল আয়কর দফতরকে? এবার চিঠিতে গোটা বিষয়টি উল্লেখ করে নির্বাচন কমিশনকে ব্যবস্থা নেওয়ার আর্জি জানাল তৃণমূল কংগ্রেস।

এছাড়া আজ, শনিবার এই চিঠি দিয়ে প্রতিবাদও জানিয়েছে তৃণমূল কংগ্রেস। এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, ‘‌বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধিদের হেনস্থা করাই একমাত্র লক্ষ্য। গতবারও বিধানসভা নির্বাচনের আগে গোটা বাংলা এমন ঘটনার সাক্ষী ছিল। এবারও কেন্দ্রীয় এজেন্সি কাজে লাগিয়ে নির্বাচনের আগে মনোবল ভাঙার চেষ্টা হচ্ছে। এই চক্রান্তের বিরুদ্ধে আগেও সরব হয়েছি, ভবিষ্যতেও প্রতিবাদ করব। এটা কেন্দ্রীয় এজেন্সির ‘অতি তৎপরতা’। তাই নির্বাচন কমিশনের হস্তক্ষেপ চেয়ে আবেদন করা হয়েছে।’‌

জনপ্রিয় গান নিয়ে রিল বানিয়ে তারেক সরকারের রোষানলে হিন্দু শিক্ষিকা

রথের উপর জুতো পরে দাঁড়িয়ে রিলস ভিডিও শুট, গ্রেফতার বর্ধমানের যুবক

‘আমার নিরাপত্তা নিয়ে ভয় পেতেন’, হেমার রাজনীতিতে প্রবেশে আপত্তি ছিল ধর্মেন্দ্রর

Motorola Edge 70-এ বিশাল ছাড়, ৭,০০০ টাকা পর্যন্ত কমে মিলবে এই স্মার্টফোন  

রথযাত্রার সমাপ্তিতে মিষ্টিমুখ! জেনে নিন ‘রসগোল্লা দিবস’ শুরুর ইতিহাস

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের

দ্রুত সেরে নিন কাজ, জেনে নিন অগস্টে কতদিন বন্ধ থাকবে সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক?

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের

মাঝ আকাশে ধোঁয়া, ১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে জরুরি অবতরণ মুম্বই-দুবাইগামী ইন্ডিগোর বিমানের

যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

‘আগামী দু-তিন মাসের মধ্যে আরও ১০-১২টি চা বাগান খুলবে,’ জানালেন মুখ্যমন্ত্রী

অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা

৪৪ কোটি মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন মালিতে অপহৃত ভারতীয় বংশোদ্ভূত হিরে ব্যবসায়ী