নাবালিকাকে নির্যাতনের অভিযোগে গ্রেফতার ৩৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জসিমউদ্দিন

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা পুরসভার ৩৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মহম্মদ জসিমউদ্দিনকে গ্রেফতার করল জোড়াসাঁকো থানার পুলিশ। শনিবার সকালে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে তাঁর বাড়িতে হানা দিয়েছিলেন পুলিশ আধিকারিকরা। এরপরেই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় বিশাল পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। কাউন্সিলরকে নিয়ে যাওয়ার সময় ওঠে চোর চোর স্লোগান। হাতে ডিম নিয়েও বিক্ষোভ দেখান স্থানীয়রা। 

জানা গিয়েছে, ২০২৩ সালে এক নাবালিকাকে নির্যাতনের অভিযোগ উঠেছিল কাউন্সিলর জসিমউদ্দিনের বিরুদ্ধে। সেই নাবালিকা এখন কলেজ ছাত্রী। শনিবার রাতে তাঁকে এলাকায় দেখতে পেয়ে ভয় দেখাতে শুরু করে জসিমউদ্দিনের সাঙ্গপাঙ্গরা। নির্যাতিতাকে মারধর করা হয় বলে জানা গিয়েছে। তাঁকে মধ্য কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার রাতেই নির্যাতিতার বাবা জোড়াসাঁকো থানায় অভিযোগ দায়ের করেছেন। সেই অভিযোগের ভিত্তিতে রবিবার কাউন্সিলর সহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।

পুলিশ সূত্রে খবর, রবিবার সকালে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে পুলিশ হানা দেয় কলেজ স্ট্রিটের কলাবাগান এলাকায় কাউন্সিলরের বাড়িতে। প্রায় ৫ ঘণ্টা বাড়ির বাইরে অপেক্ষা করছিলেন পুলিশ আধিকারিকরা। কিন্তু দরজা খোলা হয়নি। পরে চাবি বানাবার লোক এনে, দরজা খুলে ভিতরে ঢোকেন পুলিশ আধিকারিকরা। তারপরেই কাউন্সিলরকে গ্রেফতার করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় ভয়ের পরিবেশ তৈরি করেছিলেন জসিমউদ্দিন। তাঁর দলবল মানুষকে ভয় দেখাত। নির্যাতিতার বাবার অভিযোগ, শনিবার নির্যাতিতাকে মামলা তুলে নেওয়ার জন্য ভয় দেখিয়েছিল জসিমউদ্দিনের লোকজন। মামলা তুলে না নিলে আরও খারাপ পরিস্থিতি হবে বলে হুমকি দেওয়া হয়েছিল। 

জোর ধাক্কা, হিন্দি ভাষায় মুক্তি পাচ্ছে না রজনীকান্তের ‘জেলার ২’!

বিবাহবার্ষিকী পালনের রাতেই ১৪ মাসের শিশুকে দোতলা থেকে ছুড়ে ফেলে ঝাঁপ দিল মা

জ্ঞানেশের অপসারণের দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিলে জনস্রোত

দুপুরে মিড ডে মিলের পাতে চিকেন বিরিয়ানি, পুজোর মুখে পড়ুয়াদের ‘সারপ্রাইজ’ দিল হাওড়ার স্কুল

আটা-ভোজ্য তেলের দাম নাগালের বাইরে, সেপ্টেম্বরে খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার আরও বাড়ল

ভাঙলেন প্রতিজ্ঞা! ইনস্টাগ্রামে ডেবিউ করলেন সইফ আলি খান, কে প্রথম ফলোয়ার হল?

‘রাজ্য ও কলকাতা পুলিশ মিলিয়ে আরও ১৩ হাজার নিয়োগ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

শেখ হাসিনার দলের সঙ্গে যোগাযোগের অভিযোগে প্রাক্তন হিন্দু সেনা কর্তা গ্রেফতার

‘কলকাতায় ট্রিপল ইঞ্জিনের সরকার,’ পুরভোটের আগে বার্তা মুখ্যমন্ত্রীর

মোদি সরকারের ২০০ আমলা বিরোধীদের সঙ্গে যোগাযোগ রাখছেন, বিস্ফোরক দাবি রাহুলের

এক মণ মটর ডালে তৈরি ২০ ফুটের অভিনব দুর্গা প্রতিমা, দেখতে যাবেন?

৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে খুনের পর লাশের পাশে বসে সুখটান ঘাতক স্বামীর

কুণাল ঘোষকে ‘ডিম্বাস্ত্র’ থেকে বাঁচাতে নিরাপত্তা বৃদ্ধির নির্দেশ হাইকোর্টের