বঞ্চনার বিরুদ্ধে মেয়ো রোডে সকাল ১০টা থেকে ৩২ ঘণ্টার ধর্নায় তৃণমূল

টানা ৩২ ঘন্টা ধরে এই ধর্না চলবে বলে জানিয়েছেন তৃণমূল নেতৃত্ব।

Share:

নিজস্ব প্রতিনিধি: কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের বঞ্চনার বিরুদ্ধে বুধবার সকাল ১০টা থেকে মেয়ো রোডের গান্ধীমূর্তির পাদদেশে ধর্নায় বসছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। টানা ৩২ ঘন্টা ধরে এই ধর্না চলবে বলে জানিয়েছেন তৃণমূল নেতৃত্ব। অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে ধর্না। 

কেন্দ্র সরকার রাজ্যের বকেয়া টাকা দিচ্ছে না বলে আগেই অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ দলের শীর্ষ নেতারা। এই নিয়ে নবান্ন থেকে দিল্লিতে কম চিঠি পাঠানো  হয়নি। এমনকি গত মার্চ মাসে মুখ্যমন্ত্রী স্বয়ং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে রেড রোডের কাছে অম্বেদকরের মূর্তির সামনে ধর্না কর্মসূচি শুরু করেছিলেন। এবার দলের মহিলা শাখা একই অভিযোগে দু দিনের ধর্নায় বসতে চলেছেন। মঙ্গলবার মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এই ধর্না কর্মসূচির কথা জানিয়ে দিয়েছিলেন। চন্দ্রিমা বলেন, ‘কেন্দ্রীয় বঞ্চনা এবং রাজ্য সরকারের প্রাপ্য আদায়ের দাবিতে ৩২ ঘণ্টা ধরে ধর্নায় বসবেন তৃণমূলের মহিলা সংগঠনের নেত্রীরা।’

রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী জানান, কেন্দ্রের কাছ থেকে রাজ্যের প্রাপ্য ১ লাখ ১৫ হাজার কোটি টাকা। চন্দ্রিমা আরও বলেন, বকেয়া থাকা ১০০ দিনের কাজের টাকার দাবিতে সম্প্রতি কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংয়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তাঁরা। তবে সেই সময় তাঁর সচিবের সঙ্গে দেখা করে ফিরে এসেছিলেন।

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

খাবারে বিষাক্ত রং ও পচা মাংসের থাবা, বাড়ছে ক্যানসার-অ্যালার্জির ঝুঁকি!

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘Bigg Boss বাংলা’য় নজর কাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফের রাজ্যে ভোটের বাদ্যি, পুজোর আগে দুই বিধানসভা আসনে উপ নির্বাচন

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা