তৃণমূল কংগ্রেসের ছাত্র–যুব–মহিলা টিমের তিন দফা কর্মসূচি, বড় নির্দেশ অভিষেকের

Share:

নিজস্ব প্রতিনিধি: বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জেলায় জেলায় লাগাতার সভা–সমাবেশ করছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নাগাড়ে সভা করে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও। কিন্তু এখানেও থেমে থাকতে নারাজ তৃণমূল সাংসদ। তাই এবার‌ প্রত্যেকটি মানুষের বাড়ি বাড়ি যেতে হবে বলে নির্দেশ দিয়েছেন অভিষেক। তবে একবার নয়, তিনবার করে যেতে হবে। শুধু ভবানীপুর নয়, রাজ্যজুড়ে ভোটারদের মন বুঝতে এবং জনসংযোগ করতে ভোটের মুখে বিধানসভাভিত্তিক তিন দফা কর্মসূচি সাজিয়ে দিল তৃণমূল কংগ্রেস।

এদিকে ভবানীপুরে যেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মীসভা ছিল সেদিন অভিষেক এমন একটা কর্মসূচি করার কথা বলেছিলেন। এবার সেটাই বাস্তবে রূপ পেতে চলল। তাই ঠিক করা হয়েছে, প্রত্যেকটি বিধানসভায় তৃণমূলের ছাত্র, যুব এবং মহিলা টিম দলের প্রচারপত্র এবং সরকারের উন্নয়নের পাঁচালি সঙ্গে করে প্রত্যেক ভোটারের বাড়ি যাবেন। প্রত্যেক বিধানসভার জন্য কমবেশি ১০০ জন করে একটি টিমে থাকবেন। তাঁরাই গোটা বিধানসভা কেন্দ্রে বারবার ছোট ছোট দলে ভাগ হয়ে ভোটারদের কাছে যাবেন। একবার যাবেন ছাত্র সংগঠনের সদস্যরা, তার পর যুব নেতারা, আর শেষে মানুষের দুয়ারে যাবে মহিলা সংগঠন। এদের সঙ্গে থাকবেন বিধানসভার পর্যবেক্ষকরা।

অন্যদিকে শহর থেকে জেলা এই কর্মসূচি নেওয়া হয়েছে। হাতে বেশি সময় নেই। আগামী ২৩ এপ্রিল প্রথম দফার ভোট। তার আগে গোটা বিষয়টি শেষ করতে হবে। এমনই নির্দেশ দিয়েছেন ডায়মন্ডহারবারের সাংসদ বলে সূত্রের খবর। রাজ্য সরকারের প্রকল্প কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথী, কর্মশ্রীর মতোপ্রকল্পের সুবিধা প্রত্যেকে পাচ্ছেন কি না সেটার খবর নেবেন এই টিমের সদস্যরা। তার পরেও বাড়িতে নির্দিষ্ট করে কারও কোনও সমস্যা বা ক্ষোভ আছে কিনা ও থাকলে তার সমাধানের উপায় বাতলে দেওয়ার কাজও করবেন তাঁরাই। গুরুতর কোনও সমস্যা থাকলে রাজ্যস্তরে সেটা পাঠিয়ে দেওয়া হবে।

এছাড়া এসআইআর পর্বে মানুষজনকে ব্যাপক হয়রানি, হেনস্থার মুখে পড়তে হয়েছে। তারপরও অনেকের নাম এখনও বাদ। তাঁরা কেমন করে নাম তুলবেন?‌ ট্রাইব্যুনালে আবেদন করবেন কেমন করে?‌ এইসব তথ্য তুলে ধরে সাহায্য করবেন মহিলারা। এমনকী বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের সঙ্গে কথা বলবেন তাঁরা। প্রত্যেক জেলায় দলের কর্মীরা ইতিমধ্যেই নেমে পড়েছেন। কলকাতাতেও সেই জনসংযোগ কর্মসূচি শুরু হচ্ছে। গ্রামে বিধানসভাভিত্তিক এই টিম ঘুরবে ব্লক ধরে ধরে। শহরের ক্ষেত্রে সেই টিম ঘুরবে প্রত্যেকটা ওয়ার্ড ধরে। লক্ষ্য প্রত্যেক বাড়ির প্রত্যেক ভোটারের নাম তালিকায় আছে কিনা।

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

রক্তে সুগার কি বিপদসীমা পার করছে? জেনে নিন এই ৬ লক্ষণ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

দোসর জলীয় বাষ্প, বুধেই ভারী বৃষ্টিতে ভিজবে কলকাতা, জারি হলুদ সতর্কতা

ছেলে শেখ হাসিনার দল করায় হিন্দু মহিলাকে ছুরিতে ফালাফালা করল বিএনপি গুন্ডারা

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

রাষ্ট্রসঙ্ঘের নতুন মানচিত্রে অরুণাচল ও আকসাই চিন, ভারত ও চিনের মধ্যবর্তী পৃথক অঞ্চল!

পাকিস্তানকে খুশি করতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না তারেক রহমান!

মোদির সভায় বন্দুক হাতে ঢুকে পড়ল দুই যুবক, তার পর যা ঘটল শুনলে চমকে যাবেন…

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড

ব্যালন ডি’অর: সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা

নন্দীগ্রামে উপ নির্বাচনে বিজেপির প্রার্থী কে? পদ্ম শিবিরে জোর জল্পনা