দূষণ কমাতে আবাসন তৈরিতে এবার নয়া নিয়ম, বিল আনা হবে বিধানসভায়

দূষণ নিয়ন্ত্রণে রাজ্য সরকার নতুন বিল আনতে চলেছে বিধানসভায়। ব্যাটারি চালিত গাড়ির ব্যবহার বাড়াতে নয়া পদক্ষেপ নিতে চলেছে সরকার।

Share:

নিজস্ব প্রতিনিধি: দূষণ নিয়ন্ত্রণে রাজ্য সরকার নতুন বিল আনতে চলেছে বিধানসভায়। ব্যাটারি চালিত গাড়ির ব্যবহার বাড়াতে নয়া পদক্ষেপ নিতে চলেছে সরকার।  ২০ হাজার বর্গফুটের আবাসন তৈরি হলে সেই নির্মাণের পার্কিংয়ের জন্য যতটা এলাকা থাকবে তার ২০ শতাংশ জায়গা বৈদ্যুতিন গাড়ির চার্জিং মেশিন-সহ আনুষঙ্গিক পরিকাঠামোর জন্য বরাদ্দ রাখতে হবে। বিল পাশ হলে বাধ্যতামূলকভাবে এই জায়গা রাখতে হবে আবাসন কর্তৃপক্ষকে। যদি বৈদ্যুতিন গাড়ির জন্য এই ব্যবস্থা না রাখা হয় তাহলে সেই আবাসন তৈরির অনুমতি দেওয়া হবে না। যদিও এই জায়গা রাখার পরিমাণ এলাকা ভেদে আলাদা। কলকাতার ক্ষেত্রে আবাসনের ২ শতাংশ এবং নিউটাউনের ক্ষেত্রে ২০ শতাংশ জায়গা রাখা বাধ্যতামূলক।

শহরে দূষণ কমাতে এই পদক্ষেপ নিয়ে রাজ্য পরিবহণ মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম বলেন, ‘যেখানে আমাদের বড় বড় পার্কিং ফেসিলিটি রয়েছে, সেখানে অন্তত ২০-৩০ শতাংশ জায়গায় আমাদের ইলেক্ট্রিক চার্জিং স্টেশন করতে হবে। যখনই আমরা বড় ভবন তৈরি করতে দেব, ২০ হাজার স্কোয়ার ফুটের ওপর সেখানে ২০ শতাংশ বৈদ্যুতিন গাড়ির চার্জিং মেশিন রাখতে হবে। এ নিয়ে আমরা একটা আইন এনেছি। এই বিধানসভা অধিবেশনে হয়ত হবে না, পরের বিধানসভায় এটা আমাদের পাশ করাতে হবে।’

দূষণ কমাতে বৈদ্যুতিন গাড়ি গুরুত্বপূর্ণ। কিন্তু সেক্ষেত্রে গাড়ি প্রস্তুত করতে লিথিয়াম ব্যাটারি নিয়ে একটা সমস্যা রয়েছে। ব্যাটারি কিনতে প্রচুর টাকা চলে যাচ্ছে গাড়ি মালিকদের। তাই ব্যাটারি চালিত গাড়ির নির্মাণের ক্ষেত্রে যা যা করা দরকার তা করা হচ্ছে বলে জানান পরিবহণমন্ত্রী।

‘খোয়াব হো তুম…’, কিশোর কুমারের গান গেয়ে চমকে দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, দেখুন ভিডিও

Ganesh Chaturthi 2026: গণেশ চতুর্থীতেই বাড়ি-জমি কেনার সেরা সময়! জানুন শুভ মুহূর্ত

‘২০২৯-এর মধ্যে ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে,’ ঘোষণা শাহের

শুধু দূর্বা নয়, রাশি মেনে গণেশকে দিন এই নৈবেদ্য! বাড়বে সুখ-সমৃদ্ধি

মোল্লা ইউনুসের উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, শুরু তদন্ত

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

তারেকের বাংলাদেশে শ্রদ্ধায়-ভালবাসায় জিন্নাকে স্মরণ হাদির ইনকিলাব মঞ্চের, সমালোচনার ঝড়

গণেশ চতুর্থীর দিন বাড়িতে ইঁদুরের আগমন শুভ না অশুভ, কীসের ইঙ্গিত জানেন?

‘৮০ শতাংশ ভারতীয় আমিষাশী’, ব্রিকসের মহা নৈশভোজের নিরামিষময় মেনু নিয়ে সরব রাহুল

বজ্রগর্ভ মেঘের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃ্ষ্টির পূর্বাভাস

দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ২, ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস

প্রেমিকার সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন কেকেআরের ২৫ কোটির তারকা