বিদ্যুৎহীন কলকাতা হাইকোর্ট, আচমকাই নামল অন্ধকার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কলকাতা হাইকোর্টে আচমকাই  বিদ্যুৎ বিভ্রাট। জানা গিয়েছে, বুধবার  মূল ভবনের পাশে সেন্টেনারি ও সেসকুই সেন্টেনারি ভবনে সকাল ১১টা ২০ মিনিটে আচমকাই অন্ধকার নেমে আসে। সঙ্গে সঙ্গে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ইঞ্জিনিয়াররা । কিন্তু কী করে এমন ঘটনা ঘটল আদালতে তা এখন জানা যায়নি । এর কারণ খোঁজার জন্য পূর্ত দপ্তরের ইলেকট্রিক্যাল বিভাগকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

তবে  আচমকাই  বিদ্যুৎ বিভ্রাটের জেরে কিছুসময় ব্যাহত হয় বিচার প্রক্রিয়া ।  বিদ্যুৎ বিভ্রাটের জেরে এজলাস থেকে বেরিয়ে পড়েন বিচারকেরা । সেইসঙ্গে লিফটের মধ্যে আটকে পড়েন বেশ কয়েকজন । থমকে যায়  কিছু মামলার শুনানি । তবে মিনিট তিনেকের মধ্যেই ফের জ্বলে ওঠে আলো।বিদ্যুৎ সংযোগ ফেরার পরে শুরু হয় আদালতের কাজকর্মও। 

সিইএসসির তরফে জানানো হয়েছে, হাই কোর্টের বিদ্যুৎ অটোমেটিক।  কোনওভাবে বিদ্যুৎ বন্ধ হলে তাঁরা বুঝতে পারেন। কিন্তু কী করে এদিন আচমকাই বিদ্যুৎ বন্ধ হল তা এখন সামনে আসেনি ।  প্রাথমিকভাবে মনে করা  হচ্ছে , কোনও সুইচে সমস্যার কারণেই পাওয়ার কাটের ঘটনাটি ঘটে । বলা বাহুল্য, আদালত মানেই তুঙ্গে ব্যস্ততা। হাজার হাজার মামলাই শুধু নয়, তার সঙ্গে থাকে নানাবিধ কাজ। তাই আচমকাই বিদ্যুৎ বিভ্রাটের কারণে কিছু সময়ের জন্য সমস্ত কাজ  বন্ধ হয়ে যায় । 

‘ওঁর জন্য ছোট্ট উপহার’, ইংল্যান্ডের বিরুদ্ধে জয় বিশেষ একজনকে উৎসর্গ করলেন মেসি

‘ওঁকে মরতে দেবেন না’, সোনাম ওয়াংচুকে নিয়ে সমাজ মাধ্যমে উদ্বেগ প্রকাশ করলেন বিশাল দাদলানি

খেলা শেষে স্টেডিয়াম সহ মাঠের বাইরে মারামারি আর্জেন্টিনা-ইংল্যান্ড সমর্থকদের, আহত একাধিক

ফুল-ফলে সেজে উঠছে মায়াপুরের জগন্নাথের রথ, অপেক্ষায় হাজার হাজার ভক্ত

মর্মান্তিক বিপর্যয়! নিয়ন্ত্রণ হারিয়ে বাড়িতে ঢুকে গেল সিমেন্টবোঝাই ট্রাক, একই পরিবারে মৃত ৩

কিং কোবরাকে গলার মালা বানালেন মহিলা, বিহারের ‘সর্পকন্যা’র কাণ্ডে তোলপাড় নেটদুনিয়া

রাস্তার ধারের ফুচকা খেয়ে অসুস্থ শিশুসহ ১১৫, হাসপাতালে ভর্তি ১২

ঘরে পড়ে স্বামীর রক্তাক্ত দেহ! জখম সন্তান, পাশে বসে মোবাইল স্ক্রল করতে ব্যস্ত স্ত্রী

রথযাত্রায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

শিশুদের ক্যান্সার হাসপাতালে হামলা চালাতেই আমেরিকার অত্যাধুনিক MQ-9 ড্রোন ধ্বংসের দাবি ইরানের

সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার, জেনে নিন রথযাত্রার এই রীতির নেপথ্যের রহস্য!

পাকিস্তানে ভয়াবহ জঙ্গি হামলায় নিহত ৩ পুলিশকর্মী, আহত ৩৪

ঘরে বসেই বদলান আধারে থাকা মোবাইল নম্বর ও ইমেল! নয়া নিয়ম আনল UIDAI

প্রকৃতির সবুজ স্বর্গ, ঘুরে দেখতে পারেন ভারতের ‘মিনি সুইৎজারল্যান্ড’ খাজ্জিয়ার