এবার আর চুপ নয়, গর্জে উঠলেন পার্থ চট্টোপাধ্যায়

সেই শুনানি আজ। সেই শুনানির জন্য হাজিরা দেওয়ার সময় সাংবাদিকদের একাংশ তাঁকে প্রশ্ন করেন, তিনি নিয়োগ দুর্নীতি কাণ্ডে যুক্ত কি না।

Share:

নিজস্ব প্রতিনিধি: এতদিন তাঁকে চুপ করে থাকতে বা ফোঁপাতে দেখা গিয়েছিল। এবারে আর চুপ নয়, রীতিমত গর্জে উঠলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (PARTHA CHATTERJEE)। আদালতে ঢোকার মুখেই ধমক লাগালেন!

গত ২৮ অক্টোবর পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য, কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল আদালত। তবে প্রসিডেন্সি জেল কর্তৃপক্ষ ভেবেছিল শুনানি হবে ভার্চুয়াল। তাই শুধুমাত্র ফাইল পাঠানো হয়েছিল ভেকেশান কোর্টে। তবে এই আদালতে ভার্চুয়াল শুনানির ব্যবস্থা নেই। জেল কর্তৃপক্ষের এই ‘ভুল’ বোঝাতেই ক্ষুব্ধ হয় আলিপুর আদালত। অসন্তোষ প্রকাশ করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীও। নির্দেশ ছিল, ৩১ অক্টোবর সশরীরে হাজির করতে হবে পার্থ চট্টোপাধ্যায় সহ বাকিদের।

সেই শুনানি আজ। শুনানির জন্য হাজিরা দেওয়ার সময় সাংবাদিকদের একাংশ তাঁকে প্রশ্ন করেন, তিনি নিয়োগ দুর্নীতি কাণ্ডে যুক্ত কি না। আর এই প্রশ্নেই ‘ধমক’ দেন পার্থ চট্টোপাধ্যায়। গর্জে উঠে বলেন, ‘চুপ করে থাকুন’। ওই সময়ে তাঁকে আঙুল ওঁচাতেও দেখা যায়। উল্লেখ্য, আজ ইডি’র একটি মামলায় তিনি ভার্চুয়াল শুনানিতে হাজিরা দেবেন। এখন অপেক্ষা দুই মামলায় আদালত কী রায় দেয় তা শোনার।  

শনিতে এসআইআরের বিরুদ্ধে পথে নামছেন প্রকাশ রাজ

কালীপুজোর আগে দুঃসংবাদ, চাকরি হারালেন এক হাজারের বেশি যোগ্য শিক্ষাকর্মী

রিলসের নেশায় নৃশংস কাণ্ড! হালতুতে যুবকের গায়ে পেট্রল ঢেলে আগুন, গ্রেফতার ৩

রবীন্দ্র সরোবরে নয়, ৫০টি বিকল্প ঘাটেই হবে ছটপুজো, ঘোষণা অগ্নিমিত্রার

মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহেই নতুন প্রস্তাব, আমেরিকাকে ৭ শর্ত দিল ইরান

ভাইয়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা? ভাইফোঁটায় বানান সুগার ফ্রি বাদামের বরফি

দুই পা হারিয়েও হার মানেননি সুদীপ, অদম্য লড়াইয়ে আজ স্বনির্ভর রানাঘাটের যুবক

ধনতেরাসে সোনা-রুপোর বাজারে স্বস্তি, কলকাতায় আজ কত দামে বিকোচ্ছে হলুদ ধাতু?

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক পথচারীকে পিষল ঘাতক ট্রাক, মৃত ৭

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

‘সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত,’ রোনাল্ডোর অবসর প্রসঙ্গে মত পর্তুগালের কোচের

শাহরুখের ‘পাঠান’-কে ছাপিয়ে প্রথম দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’

রায়গঞ্জে জঙ্গল থেকে নাবালিকার বিবস্ত্র দেহ উদ্ধার! চাঞ্চল্য