ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে রাজ্যে তৈরি হবে টমেটো পিউরি

Share:

নিজস্ব প্রতিনিধি : বাংলায় শীতকালে প্রচুর টমেটোর উৎপাদন হয়। এবার ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে রাজ্যের বিভিন্ন সবজি প্রক্রিয়াকরণ কেন্দ্রে তৈরি হবে টমেটো পিউরি। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, টমেটো পিউরি তৈরি করে তা রাজ্যের সুফল বাংলা বিপণি থেকে বিক্রি করা হবে। এরফলে উপকৃত হবেন কৃষকরা।

এই প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না জানান, শীতকালে বাংলায় প্রচুর পরিমাণে টমেটো উৎপাদন হয়। ক্রেতাদের চাহিদা পূরণের পর অনেক টমেটোই উদ্বৃত্ত থেকে যায়। উদ্বৃত্ত টমেটো সংরক্ষণ করা যায় না। তাই ঠিক হয়েছে, আগামী রবি মরশুম থেকে উদ্বৃত্ত টমেটো থেকে তৈরি হবে টমেটো পিউরি।

রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, দুর্গাপুর, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, সিউড়ি, ঝাড়গ্রাম, মেদিনীপুর, হাওড়া, বাঁকুড়া, চুঁচুড়া, বারুইপুর ও কলকাতায় সব্জি প্রক্রিয়াকরণ কেন্দ্রে এই টমেটো পিউরির উৎপাদন হবে। টমেটো পিওরি উৎপাদিত হওয়ার পর তা বিক্রি হবে সুলফ বাংলা বিপণিতে। এই সব কেন্দ্র থেকে সব্জি, ফল, চাল, ডাল, ঘি, মধু, জ্যাম, জেলির পাশাপাশি টমেটো পিউরিও বিক্রি হবে। বর্তমানে পাইলট প্রজেক্ট হিসাবে প্রকল্পের কাজ শুরু হলেও পরবর্তীকালে এই প্রকল্পের কাজ সম্প্রসারিত হবে বলে জানা গিয়েছে।

 

 

‘পদ নয়, বিজেপির কাছে দেশ ও পড়ুয়ারা সবার উপরে,’ ধর্মেন্দ্র’র ইস্তফা প্রসঙ্গে মন্তব্য শাহের

মাত্র ১৪ বছর বয়সেই বিশ্বরেকর্ড গড়ল অনাহত সিংহ

একুশে জুলাই কাণ্ডের তদন্ত চেয়ে মণীশ গুপ্তের বিরুদ্ধে FIR দায়ের

রবিতে হাওড়া ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ ট্রেন

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনে নেমে গ্রেফতার তেজপ্রতাপ যাদব

বচসার মাঝেই স্টেট ব্যাঙ্কের ম্যানেজারের গালে সপাটে চড় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মেয়ের

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

খালি পেটে রোজ সকালে পান করুন ঢ্যাঁড়শের জল, উপকার শুনলে চমকে যাবেন

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

শেখ হাসিনার পরিত্যক্ত বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

রবি থেকে মহাদুর্যোগের আশঙ্কা! ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা

আন্দোলনের নামে ধর্মতলায় অশান্তি পাকানোর অভিযোগে আটক ৫

গুঞ্জন সত্যি করে তৃতীয়বার বাবা হলেন কাঞ্চন, পুত্র নাকি কন্যা কে এল শ্রীময়ীর কোলে?