কাল বন্‌ধ হবে না, কোনওরকম অরাজকতা বরদাস্ত নয়: ফিরহাদ  

কড়া হাতে মোকাবিলা করা হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: পুরভোটে অশান্তির দাবি তুলে আগামী সোমবার ১২ ঘণ্টার বাংলা বন্‌ধ ডেকেছে ভারতীয় জনতা পার্টি তথা বিজেপি। কিন্তু রাজ্যে কোনওরকম বন্‌ধ হবে না। কড়া হাতে মোকাবিলা করা হবে। সকাল থেকেই রাস্তায উপস্থিত থাকবেন তৃণমূল-কংগ্রেসের কর্মীরা। প্রয়োজনে রাজনৈতিক এবং প্রশাসনিক দু’ভাবেই ব্যবস্থা নেওয়া হবে। কোনওরকম অরাজকতা বরদাস্ত করা হবে না। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন রাজ্যের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম। 

সেই সঙ্গে তিনি আরও জানান যে, বন্‌ধ হল বিজেপি-র চক্রান্ত। রাজ্যে অশান্তি ছড়ানোর জন্যই এই কাজ করছে তারা। তারই প্রতিবাদে বিকেল ৪টে থেকে মিছিল বের হবে।

পাশাপাশি, রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য বলেন, ‘কিছু বিক্ষিপ্ত অশান্তি ছাড়া রাজ্যের পুরভোট সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়েছে। বড়সড় অশান্তি এবং ঝামেলা বাঁধানোর সব চেষ্টাই পুলিশ ব্যর্থ করে দিয়েছে। পুলিশ সক্রিয় ছিল বলেই একজনও মারা যাননি। আর কেউ গুলিবিদ্ধও হননি। আগামীকাল বন্‌ধকে কেন্দ্র করে কেউ যদি স্বাভাবিক জনজীবন ব্যাহত করার চেষ্টা করে তাহলে কড়া পদক্ষেপ নেওয়া হবে’।

HIV আক্রান্ত, স্বাস্থ্যকর্মীর চাকরি নিয়ে টানাপোড়েন, কী আশ্বাস দিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত?

হালিশহরে মমতার গাড়িতে হামলা, ভাঙছে ঋতব্রতদের শিবির!

দিল্লিতে খুন করে নন্দীগ্রামে গা ঢাকা, অবশেষে গ্রেফতার কুখ্যাত গ্যাংস্টার’ ওয়াসিম

দর্জির দোকানে উর্দি বানাতে গিয়ে পাকড়াও ভুয়ো বায়ুসেনা কর্তা

‘ক্রাইম পেট্রোল’ ছাড়লেন অনুপ সোনি, শোয়ের নতুন সঞ্চালক অজয় দেবগন

হাসিনাকে দ্রুত দেশে ফেরান, দীনেশ ত্রিবেদীকে কড়া বার্তা তারেকের

কৌশিকী অমাবস্যায় তারাপীঠে মদ বিক্রি বন্ধ, সিদ্ধান্ত মন্দির কর্তৃপক্ষের

সায়নী ঘোষের অফিসে তালা ঝুলিয়ে দিল কালীঘাটপন্থী তৃণমূল

তারেক-দীনেশ বৈঠকের আগেই ঢাকায় ‘র’ প্রধান পরাগ জৈন, জোর জল্পনা

ঝাড়খণ্ডে ‘বিধানসভা ঘেরাও’ কর্মসূচিতে উত্তেজনা, পড়ুয়াদের উপর জলকামান-লাঠিচার্জ পুলিশের

হালিশহর থানার লকআপে তৃণমূলকর্মীর মৃত্যু, সাসপেন্ড তদন্তকারী অফিসার

স্লোভেনিয়ায় ভারতীয় দূতাবাসে তাণ্ডব, কড়া ব্যবস্থা নেওয়ার দাবি বিদেশমন্ত্রকের

৩১ বছরের অপেক্ষার অবসান, ক্রিকেটে ইতিহাস গড়ল ফুটবলের দেশ ব্রাজিল

ফিলিপাইনে ঘূর্ণিঝড় ‘কুজিরো’ ও ‘ডলফিন’-এর তাণ্ডব! বন্যা-ভূমিধসে মৃত ১২, নিখোঁজ ৮