বিজেপির নেতা-মন্ত্রীদের সম্পত্তি নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল

সাংবাদিক বৈঠকে বিজেপির কিছু নেতানেত্রী ও অধিকারী পরিবারের সম্পত্তি বৃদ্ধি নিয়ে প্রশ্ন তুললেন শশী পাঁজা। ছিলেন রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিকও।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিভিন্ন দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার হয়েছেন এ রাজ্যের শাসকদলের একাধিক নেতা-মন্ত্রী। এরই মাঝে এবার বিজেপির(BJP) নেতা-মন্ত্রীদের সম্পত্তি ও তাঁদের পরিবারের সদস্যদের সম্পত্তি নিয়ে প্রশ্ন তুলল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস(TMC)। সোমবার এক সাংবাদিক বৈঠকে বিজেপির রামেশ্বর তেলি, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, সৌমিত্র খাঁ, জগদম্বিকা পাল, হিমন্ত বিশ্ব শর্মা ও অধিকারী পরিবারের নাম উল্লেখ করে, তাঁদের সম্পত্তি বৃদ্ধি নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূলের মহিলা নেত্রী তথা রাজ্যের মন্ত্রী শশী পাঁজা(Sashi Panja)। এই ৬ নামের ক্ষেত্রে কেন ED বা CBI-এর নোটিশ নেই, এদিন সেই প্রশ্নও তোলেন শশী। একইসঙ্গে ED বা CBI’র মতো সংস্থা যে তদন্ত চালাচ্ছে, তার সময়সীমা বেঁধে দেওয়ার দাবি জানান শশী পাঁজা। পাশাপাশি এই সমস্ত তদন্তকারী সংস্থার যাতে অপব্যবহার না হয়, সেই দিকটিও দেখার দাবি তোলেন তিনি। এদিনের সাংবাদিক বৈঠকে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিকও।

প্রসঙ্গত, দিন কয়েক আগেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাবা তথা কাঁথির সাংসদ শিশির সম্পত্তি নিয়ে প্রশ্ন তোলেন তৃণমূলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। কিছু তথ্য তুলে ধরে কুণাল দাবি করেন, নির্বাচনী হলফনামায় দেখা যাচ্ছে, ১ বছরে শিশির অধিকারীর সম্পত্তি ১০ কোটি টাকা হয়েছে। ১৬ লক্ষ টাকা থেকে বেড়ে ১০ কোটি টাকা হয়েছে বলে দাবি করেন কুণাল। কিন্তু কী ভাবে এক বছরের মধ্যে এই বিপুল পরিমাণ সম্পত্তি বৃদ্ধি পেল, সেই প্রশ্ন তুলেছেন তিনি। গত শনিবার দুপুরে এক সাংবাদিক বৈঠকে বিভিন্ন নথি পেশ করে কুণাল ঘোষ দাবি করেন, শিশির অধিকারী সম্পত্তি ২০১১ সালে ছিল ১৬ লক্ষ টাকা। ২০১২ সালে সেটাই বেড়ে হয় ১০ কোটি টাকা। তৃণমূল মুখপাত্র বলেন, ‘সম্পত্তি বৃদ্ধির বড় উদাহরণ হলেন শিশির অধিকারী, এক বছরে ১০ কোটি টাকার সম্পত্তি, কী করে সম্ভব?’ এক্ষেত্রে তিনি যে তথ্য প্রকাশ্যে এনেছেন, তা সঠিক না ভুল, সেটিও শিশির অধিকারীর থেকে জানতে চান কুণাল। যদিও কুণাল ঘোষের সেই দাবির প্রেক্ষিতে প্রতিক্রিয়া দেন শিশির। তিনি বলেন, ‘সারদায় জেল খাটা আসামির প্রশ্নের জবাব দেব না, ১৯৬৮ সাল থেকে আয়কর দিচ্ছি, সমস্ত কিছু রেকর্ড আছে, যে কেউ চাইলে দেখে নিতে পারেন।’  

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ